গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে কতটা জানেন?

শারমিন আখতার চৌধুরী · Jul 20, 2014 · 1 min read

গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে কতটা জানেন?

গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ে অনেক মায়েরই ভালো ধারণা নেই। এটি গর্ভবতী মায়েদের জন্য অনেক বড় ঝুঁকি। একটি সন্তান পৃথিবীতে আসার আগেই মায়েদের কত স্বপ্ন অনাগত সন্তানকে নিয়ে। এই স্বপ্ন যেন তাদের দুঃস্বপ্ন নিয়ে শেষ না হয় তার জন্য গর্ভবতী মায়েদের যত্নআত্তির অংশ হিসেবে আজ কথা হবে গর্ভকালীন মায়েদের একটি অন্যতম বিপদের কারণ উচ্চ রক্তচাপ নিয়ে। প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপারটেনশন বলতে শুধুমাত্র সে সব মায়েদের উচ্চ রক্তচাপকে বোঝায় যাদের গর্ভকালীন প্রথমবারের মত উচ্চ রক্তচাপ দেখা যায়। এর অন্তর্ভুক্ত রোগগুলো হচ্ছে -

১. গ্যাস্টেশনাল হাইপারটেনশন (Gestational  hypertension)

২. প্রি-এক্লাম্পসিয়া (Pre-eclampsia)

৩. এক্লাম্পসিয়া (Eclampsia)

গর্ভকালীন উচ্চ রক্তচাপ

অনেক মায়েরই গর্ভকালীন উচ্চ রক্তচাপ দেখা যায় কিন্তু এর সাথে প্রস্রাবে প্রোটিন (proteinuria), গোড়ালিতে পানি জমা ইত্যাদি হয় না। আর প্রি-এক্লাম্পসিয়া তখনই হবে যখন এই লক্ষণগুলোও থাকবে। আর প্রি-এক্লাম্পসিয়া যখন জটিল আকার ধারণ করে মাকে ফিট বা অজ্ঞান করে তখন একে এক্লাম্পসিয়া বলে। মূলত এটি একটি গ্রিক শব্দ থেকে আগত যার মানে sudden occurrence। এই রোগের ধরণটাই যে এমন।

এতক্ষণ ছিল পরিচয়ের পালা। এখন জেনে নেই কিভাবে বুঝবো এটি উচ্চ রক্তচাপ বা এর সাথে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা বা পায়ের গোড়ালিতে পানি জমা হয়েছে কিনা।

গর্ভকালীন প্রি-এক্লাম্পসিয়া - shajgoj.com

উচ্চ রক্তচাপ

রক্তচাপ সাধারণত ১৪০/৯০ বা এর বেশি হলেই এবং অন্তত পক্ষে ৬ ঘণ্টার ব্যবধানে দুই বার বেশি আসলেই রক্ত চাপ বেশি বলে ডাক্তাররা ধারণা করে থাকেন। এখানে একটি ব্যাপার আছে। অনেকের স্বাভাবিকভাবেই রক্ত চাপ বেশি। তাদের ক্ষেত্রে বা যে কারো পূর্বের রক্ত চাপের উপরের ঘরটি ৩০ এর বেশি ও নিচেরটি ১৫ এর বেশি হলে তবেই তার রক্তচাপ বেশি বলা হবে।

প্রস্রাবে প্রোটিন নিঃসরণ

অন্তত ৪ ঘণ্টা ব্যবধানের দুটি প্রস্রাব স্যাম্পলে ১ গ্রাম/লিটার প্রোটিন বা o.৩ mg (২৪ ঘণ্টায়) এর বেশি প্রোটিন গেলে তবেই একে proteinuria বলে। একটি সহজ পরীক্ষা হাসপাতালে গিয়ে করাতে পারেন। HCT (heat coagulation test) টেস্ট টিউবের ২/৩ অংশ প্রস্রাব নিয়ে প্রস্রাব জ্বাল দিলে প্রোটিন থাকলে প্রস্রাব ঘন হয়ে ঘোলাটে রং ধারণ করবে। আয়ারাও এই পরীক্ষাটি করতে পারে।

পায়ে পানি আসা

গর্ভকালীন উচ্চ রক্তচাপ এর কারণে গর্ভকালীন সময়ে পায়ে পানি চলে আসা - shajgoj.com

গর্ভকালীন অনেকের এমনিতেও পানি আসে। এতে ভয়ের কিছু নেই। কিন্তু ওজন খুব বেড়ে গেলে বা সকালে ঘুম থেকে উঠে পা ফুলে যেতে দেখলে এবং সবচেয়ে জরুরী অর্থাৎ অন্যান্য লক্ষণগুলো থাকলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

যারা এই সমস্যাগুলোতে বেশি আক্রান্ত হন -

১. প্রথম বারের মত সন্তান হবে যাদের (বিশেষ করে যাদের বয়স খুব কম বা বেশি)।

২. পরিবারের অন্য সদস্যদের কারো এমনটি পূর্বে হয়ে থাকলে।

৩. প্লাসেন্টা বা অমরার কোন সমস্যা থাকলে।

৪. গর্ভথলিতে পানির পরিমাণ বেশি হলে।

৫. জিনগত কারণে।

৬. হৃদপিণ্ড বা বৃক্কে আগে থেকে কোন সমস্যা থাকলে ইত্যাদি।

নিয়মিত চেকআপ হলেই আপনার সমস্যাগুলো ধরা পড়ে যাবে। WHO এর মতে একজন গর্ভবতী মা এর ১৩টি ভিজিট জরুরী, এর মধ্যে ৪টি ভিজিট অতীব জরুরী। আপনার যদি এই রোগগুলোর কোন একটি দেখা দেয় বা পাশাপাশি অন্য সমস্যা দেখা দেয় তবে আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। অনেক ক্ষেত্রেই নরমাল ডেলিভারি সম্ভব নয় এবং সিজার করা ভালো। আপনার শারীরিক অবস্থা এবং অন্যান্য পরীক্ষা করে ডাক্তারই আপনাকে সঠিক পরামর্শ দেবেন।

প্রি-এক্লাম্পসিয়া হলে কী কী সমস্যা হতে পারে?

গর্ভকালীন পরবর্তী শিশুর প্রি-এক্লাম্পসিয়া ধরা পড়াতে চিকিৎসা নিচ্ছে - shajgoj.com

১. এক্লাম্পসিয়া (গর্ভকালীন, প্রসবকালে, প্রসব পরবর্তী সময়ে)।

২. রক্তপাত (গর্ভকালীন, প্রসবকালে, প্রসব পরবর্তী সময়ে)।

৩. রোগী শকে চলে যেতে পারে।

৪. প্রসব পরবর্তী সময়ে sepsis হতে পারে।

৫. বাচ্চা গর্ভে মারা যেতে পারে, অপুষ্ট সন্তান হতে পারে, বাচ্চার শ্বাস কষ্ট হতে পারে।

এক্লাম্পসিয়া হলে কী কী সমস্যা হতে পারে?

১. নিউমোনিয়া, ফুসফুসে পানি জমা, শ্বাস কষ্ট, এম্বলিজম।

২. হৃদপিণ্ডের ও বৃক্কের কার্যক্ষমতা নষ্ট হতে পারে।

৩. মস্তিষ্কে রক্তপাত হওয়া, পানি জমে যাওয়া।

৪. যকৃত আক্রান্ত হতে পারে।

৫. বাচ্চা গর্ভে মারা যেতে পারে, অপুষ্ট সন্তান হতে পারে, বাচ্চার শ্বাস কষ্ট হতে পারে।

এখন আপনাদের মনে অবশ্যই আসবে এত এত সমস্যা যে হতে পারে, তা থেকে বাঁচার উপায়?

গর্ভকালীন পরীক্ষা-নিরীক্ষা - shajgoj.com

১. রুটিন চেকআপঃ সন্তান পেটে আসার পর থেকেই নিয়মিত কোন হেলথ কমপ্লেক্স বা ডাক্তারের অধীনে গর্ভকালীন সব চেকআপ করাতে হবে। খরচের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেকেই ভাবে আল্লাহ সন্তান দিয়েছেন। এটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই এত ঘন ঘন ডাক্তার দেখাব কেন? আল্লাহ অবশ্যই আমাদের চেষ্টা করতে বলেছেন। এই ভেজালের যুগে সব কিছুই দূষিত তাই যত্ন নিতে হবে অনেক বেশি। যদি প্রথমেই আপনার সমস্যা ধরা পড়ে এবং নিয়মিত প্রেসারের ওষুধ খান এবং বিশ্রামে থাকেন তবে ঝুঁকি অনেক কমে যাবে। তাছাড়া চেকআপগুলো কোন সরকারি হাসপাতাল বা হেলথ কমপ্লেক্স অনেক কম খরচে করা হয়ে থাকে।

২. এক্লাম্পসিয়া অনেক সময় প্রি-এক্লাম্পসিয়ায় না গিয়ে সরাসরি হয়ে যায়, এই অবস্থা প্রতিরোধ্য নয়। কিন্তু অন্যান্য অবস্থায় সচেতন থাকলে বিপদ এড়ানো যাবে, ইনশাল্লাহ।

৩. ঘুমের ওষুধ, প্রেসারের ওষুধ বা অজ্ঞান হওয়া এড়াতে ডাক্তারের দেওয়া ওষুধ প্রসবের পরও খেতে হবে। কারণ প্রসব পরবর্তী সময়েও মা অজ্ঞান হয়ে যেতে পারে।

উন্নয়নশীল দেশে মোট মাতৃত্ব জনিত মৃত্যুর ১৪-২২% হয় এক্লাম্পসিয়া জনিত জটিলতায়। তাই হেলাফেলা না করে নিয়মিত চেকআপে থাকুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আপনার একটি ছোট পদক্ষেপ আপনার প্রিয় সন্তানের জন্যে অনেক বড় আশীর্বাদ হয়ে আসতে পারে।

ছবিঃ সংগৃহীত - আইস্টুডেন্টনার্স.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

গর্ভবতী মায়ের প্রি-এক্লাম্পসিয়া | ধরণ, চিকিৎসা ও প্রতিরোধ জানেন?
মা ও শিশু

গর্ভবতী মায়ের প্রি-এক্লাম্পসিয়া | ধরণ, চিকিৎসা ও প্রতিরোধ জানেন?

প্রি-এক্লাম্পসিয়া কী? প্রি-এক্লাম্পসিয়া উচ্চ রক্তচাপ জনিত একটি সমস্যা যা শুধুমাত্র গর্ভবতী মায়েদের হয়ে থাকে। শতকরা ৫-১৫ ভাগ নারী গর্ভাবস্থায় এই সমস্য...

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা
মা ও শিশু

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

একজন নারীর জীবনে সন্তান ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম। পুরো পরিবার নতুন অতিথির আগমনী বার্তার অপেক্ষায় থাকে। সন্তান ধারণ থেকে শুরু কর...

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, একটি সাধারণ মেডিকেল কন্ডিশন যাতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। সেই উচ্চ রক্তচাপ যখন গর্ভাবস্থায় দেখা দেয়,...

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?
সুস্থতা

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?

আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরিচিত রোগে পরিণত হয়েছে এখন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট...

আরও পড়ুন

উচ্চ রক্তচাপ | এড়িয়ে চলুন এই খাবারগুলো
সুস্থতা

উচ্চ রক্তচাপ | এড়িয়ে চলুন এই খাবারগুলো

উচ্চ রক্তচাপ আজকাল একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ খুব অস্বাস্থ্যকর এবং সত্যিই বিপজ্জনক হতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপ নির্ণয় হয়ে থাকে তা...

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?
মা ও শিশু

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?

মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভেই ভ্রূণের মৃত্যু হওয়াকে বুঝায়। এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোন চিহ্নই থাকে না। এটি গর্ভস্রাব এ...

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ ও ঘরোয়া প্রতিকারের ৫টি উপায়
সুস্থতা

প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ ও ঘরোয়া প্রতিকারের ৫টি উপায়

আমরা সকলেই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের সাথে কমবেশী পরিচিত। প্রায় প্রত্যেকটি ঘরেই প্রস্রাবে জ্বালাপোড়ায় আক্রান্ত ব্যক্তি দেখতে পাওয়া যায়। এ...

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!
সম্পর্ক

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!

টুইন বেবি নিয়ে আপনি কতটুকু জানেন? আচ্ছা, এ নিয়ে বলার পূর্বে কিছুদিন আগের এক মজার ঘটনা শেয়ার করি- আমাদের বাড়ির তিন তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। বাবা-মা আর...

…