যকৃতের যত্ন | ৯টি খাবারে সুস্থ থাকবে আপনার লিভার!

লিন্নি · Dec 30, 2016 · 1 min read

যকৃতের যত্ন | ৯টি খাবারে সুস্থ থাকবে আপনার লিভার!

আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। লিভার বা যকৃত ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারেনা। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে যকৃত। আয়রন ও ভিটামিন সংরক্ষণ করে। যখন শরীরের সুগারের মাত্রা কমে যায় তখন সংরক্ষিত চিনিকে (সুগার) ব্যবহার উপযোগী করে তোলে। পিত্ত রস উৎপন্ন করে যা চর্বি হজমের জন্য প্রয়োজনীয়। হিমোগ্লোবিন এর পাশাপাশি ইনসুলিন এবং অন্যান্য হরমোন ভাঙতে সাহায্য করে। পুরাতন লাল রক্ত কণিকাকে ধ্বংস করে। শরীরের এতসব গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত বলেই যকৃতের রোগ হওয়ার প্রবণতাও বেশি থাকে। কিছু খাবার যকৃতের কাজের উন্নতিতে সাহায্য করে। যকৃতের যত্ন ও এর কাজের উন্নতি ঘটাতে সাহায্য করে যে খাবারগুলো সেগুলোর বিষয়েই জানবো আজ।

যকৃতের যত্ন হবে যে খাবারগুলোতে

(১) টমেটো

টমেটোতেও প্রচুর পরিমাণে গ্লুটাথায়ন থাকে যা একটি চমৎকার ডিটক্সিফায়ার। এছাড়াও টমেটোতে লাইকোপিন থাকে বলে ব্রেস্ট ক্যান্সার, স্কিন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সার থেকে সুরক্ষা দেয়।

(২) বীট ও গাজর

গাজর গ্লুটাথায়ন নামক প্রোটিনে সমৃদ্ধ যা যকৃতকে ডিটক্সিফাই হতে সাহায্য করে। বীট ও গাজর উভয়টিতেই উচ্চ মাত্রার উদ্ভিজ ফ্লাভোনয়েড এবং বিটা ক্যারোটিন থাকে। বীট ও গাজর খাওয়া যকৃতের কাজের উন্নতিতে সাহায্য করে।

(৩) বাঁধাকপি

বাঁধাকপির গ্লুকোসাইনোলেটস আইসোথায়োসায়ানেটস তৈরিতে সাহায্য করে। যা লিভারের টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে। বাঁধাকপিতে ক্লোরোফিল থাকে যা লিভারকে শক্তিশালী হতে সাহায্য করে।

(৪) পালংশাক

কাঁচা পালংশাক গ্লুটাথায়নের বড় উৎস যা যকৃতের এনজাইমকে উদ্দীপিত করে। সবুজ শাকে নির্দিষ্ট কিছু ক্লোরোফিল থাকে যা বিষাক্ত পদার্থ শোষণ করে নেয়ার ক্ষমতা রাখে।

(৫) সাইট্রাস ফল

লেবুতে উচ্চমাত্রার ভিটামিন সি থাকে যা যকৃতকে উদ্দীপিত হতে সাহায্য করে এবং বিষাক্ত পদার্থকে সংশ্লেষিত হতে সাহায্য করে।

(৬) আঙ্গুর

লিভার পরিষ্কার করার উপাদান গ্লুটাথায়নের আরেকটি উৎস হচ্ছে আঙ্গুর। এতে উচ্চমাত্রার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারের এনজাইমের উৎপাদনকে উদ্দীপিত করে এবং লিভারকে প্রাকৃতিকভাবে পরিষ্কার হওয়ার প্রক্রিয়াকে বৃদ্ধি করে।

(৭) আপেল

আপেলে উচ্চ মাত্রার পেকটিন ও অন্যান্য রাসায়নিক উপাদান ও থাকে, যা পরিপাক নালী হতে বিষাক্ত পদার্থ দূর করে পরিষ্কার হতে সাহায্য করে। লিভার পরিষ্কার হওয়ার প্রক্রিয়াকে সহজ হতে সাহায্য করে আপেল।

(৮) আখরোট

গ্লুটাথায়ন, ওমেগা ৩ ফ্যাটি এসিড এবং এমাইনো এসিড আরজিনিন এর ভালো উৎস হচ্ছে আখরোট। এগুলো লিভার পরিষ্কার করতে সাহায্য করে, বিশেষ করে অ্যামোনিয়া দূর করতে।

(৯) হলুদ

যকৃতকে ডিটক্স হতে সাহায্য করে হলুদ। ডায়াটারি কার্সিনোজেনকে বের করে দেয়ার জন্য লিভারের এনজাইমকে সাহায্য করে হলুদ।

ছবি - সংগৃহীতঃ সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?
সুস্থতা

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?

মানব শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ। সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!
ফিটনেস

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!

মানুষের শরীর এমন যন্ত্র সদৃশ যাতে প্রত্যেকটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর মধ্যে একটি বিকল হয়ে পড়লে আরেকটি যেন ছন্দ হারায়। লিভার বা যকৃত মান...

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!
সুস্থতা

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!

ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে কতটা জানেন আপনি? বেশ কিছুদিন আগের কথা, খুব বেশী পরিশ্রম না করার পরেও খুব ক্লান্ত অনুভব করতাম। মাথা ঘুরাতো, ক্ষুধা মন্দা সব কিছ...

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?
স্বাস্থ্য

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?

লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার। আর লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউজ। লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত...

আরও পড়ুন

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?
সুস্থতা

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?

হেপাটাইটিস বি একটি যকৃতের ভাইরাস যা মানব দেহে ইনফেকশন করতে পারে। হেপাটাইটিস নিয়ে প্রায়শই টিভিতে অ্যাড দেয়া হয়। কিন্তু এটি কীভাবে রোগের সৃষ্টি করে, কতট...

জন্ডিস রোগীর লক্ষণ, পথ্য ও খাবার তালিকা কেমন হওয়া চাই?
সুস্থতা

জন্ডিস রোগীর লক্ষণ, পথ্য ও খাবার তালিকা কেমন হওয়া চাই?

সাধারণত সকল রোগের সাথে খাদ্যের সম্পর্ক রয়েছে। তেমনি বাংলাদেশের ১টি অতি পরিচিত অসুখ হল জন্ডিস। খুব সাধারণ একটি সমস্যা মনে হলেও এটি মারাত্মক আকার ধারণ ক...

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

সৌন্দর্য ও স্বাস্থ্যরক্ষায় বীটরুট
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্যরক্ষায় বীটরুট

বাজারে হয়ত অনেকেরই চোখে পড়েছে বীটরুট নামক লাল রঙের এই খাদ্য উপাদানটি। সাধারণত সালাদের সাথে খাওয়া হয় এটি। এটি এমন কোনো দুর্লভ বস্তু নয়। আজকাল গ্রামেগঞ্...

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

…