জন্ডিস রোগীর লক্ষণ, পথ্য ও খাবার তালিকা কেমন হওয়া চাই?

ফারিয়া ইসলাম · Oct 23, 2014 · 1 min read

জন্ডিস রোগীর লক্ষণ, পথ্য ও খাবার তালিকা কেমন হওয়া চাই?

সাধারণত সকল রোগের সাথে খাদ্যের সম্পর্ক রয়েছে। তেমনি বাংলাদেশের ১টি অতি পরিচিত অসুখ হল জন্ডিস। খুব সাধারণ একটি সমস্যা মনে হলেও এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। মূলত যকৃতের প্রাথমিক গোলমাল থেকেই জন্ডিস হয়ে থাকে। দেহের বিভিন্ন কাজে যকৃতের ভূমিকা রয়েছে। এই লিভার এর অন্যতম অসুখ হল জন্ডিস। একে ভাইরাল হেপাটাইটিসও বলা হয়। জন্ডিস হলে রক্তে বিলিরুবিন এর মাত্রা বেড়ে যায়। ১০০ মিলিলিটার রক্তে ১.০ মিলিগ্রামের উপরে বিলিরুবিন থাকলে তাকে জন্ডিস হয়েছে বলা যাবে। চলুন জেনে নেই জন্ডিসের লক্ষণ, পথ্য ও জন্ডিস রোগীর খাবার তালিকা নিয়ে বিস্তারিত।

জন্ডিস এর লক্ষণ

জন্ডিস রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায় চোখ, মুত্র, গায়ের রঙ হলদে হয়ে যাওয়া, খিদে না লাগা, দুর্বলতা, কাজে অনীহা, পেট খারাপ, মাথা ধরা, জ্বর ইত্যাদি। এই রোগের প্রতিক্রিয়া হিসেবে দেখা যায় মস্তিস্ক বাদ দিয়ে পুরো শরীর হলুদ হয়ে যায়। চোখের উজ্জ্বলতা নষ্ট হয়। মল এর রঙ মাটির মত হয়ে যায়।

জন্ডিস রোগীর লক্ষণ - shajgoj.com

পথ্য

জন্ডিস এর তেমন কোন মেডিসিন নাই। পথ্য দিয়েই একে নিরাময় করা সম্ভব। এ সময় কোন খাবার বাদ দেওয়া হয় না। তবে যে সকল খাবারে রোগী বিরক্ত হয় সে খাবার না দেওয়াই ভালো। এই ধরনের রোগীদের খাদ্য পরামর্শ হল নরমাল ডায়েট। অর্থাৎ কোন খাবার বাদ দেয়ার দরকার নেই। তবে অবশ্যই এর সঙ্গে থাকবে প্রচুর পানি।

জন্ডিসে খাদ্য ব্যবস্থাপনার লক্ষ্য হল যকৃতের ক্ষতিগ্রস্থ কোষ কলার পুনরুৎপাদন করা। যকৃতের উপর চাপ কমানো ও যকৃতকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। উচ্চ জৈবমূল্যের আমিষ, শর্করা, মাঝারি পরিমাণ স্নেহ ও ভিটামিন গ্রহণের উপর গুরত্ব দেওয়া হয়। প্রাথমিক অবস্থায় রোগীর যখন খাবারের অরুচী থাকে তখন তরল ও নরম খাদ্য অল্প অল্প পরিমাণে বার বার দেওয়া উচিত। রোগীর রুচি ও স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে খাবার নরমাল করতে হবে। বাড়িতে তৈরি কম তেল ও কম মশলার খাবার রোগীর জন্য ভালো। ভাজা পোড়া এ সময় একটু এড়িয়ে চলা উচিত। এমন খাবার খাওয়া উচিত না যা লিভার এর উপর চাপ ফেলে। তাই তেল যুক্ত খাবার গুলো না দেয়ায় ভালো। কারণ অধিক চর্বি লিভারের বিশ্রামে ব্যঘাত ঘটায়।

জন্ডিস রোগীর পরিহারযোগ্য খাবার

জন্ডিস রোগীর জন্য পরিহারযোগ্য ডুবো তেলে ভাজা খাবার - shajgoj.com

ডুবো তেলে ভাজা খাবার, খাসীর মাংস, গ্যাস উৎপাদনকারী সবজি- পেঁয়াজ, ওলকপি, বাঁধাকপি, মুলা, ফুলকপি, শিম, ডাটা, বেগুন, মিষ্টিকুমড়া, ইতাদি। এছাড়াও তেতুল, কাঁচা লবণ, এলকোহল, মরিচ, সরিষার তেল, ইত্যাদি পরিহার করা উচিত।

জন্ডিস রোগীর ১ দিনের খাদ্য তালিকার ১ টি নমুনা

সকালের নাস্তা

  • দুধ+সুজি পাতলা করে- ১ কাপ
  • পাকা কলা- ১টি
  • পাউরুটি- ২ পিস
  • চা- ১ কাপ

দুপুরের খাবার

  • মাছ/মোরগ- মসলা কম করে ১ অথবা ২ পিস
  • ভাত- ১.৫ কাপ
  • সবজি - ১ কাপ
  • ডাল– ১/২ কাপ

বিকালের নাস্তা

  • দুধ- ১ কাপ
  • বিস্কুট- ২টি বা মুড়ি ১/২ কাপ

রাতের খাবার

  • রুটি– ৩টি
  • মাছ/ মুরগি- মসলা কম করে ১ অথবা ২ পিস
  • সবজি- ১ কাপ
  • ঘুমানোর আগে সরবত বা অন্য কোন পানীয়।

ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

নবজাতকের জন্ডিস | প্রকারভেদ, কেন হয় ও করণীয় কী?
মা ও শিশু

নবজাতকের জন্ডিস | প্রকারভেদ, কেন হয় ও করণীয় কী?

জন্মের পরপর অনেক সময়ই ছোট্ট সোনামণির তুলতুলে গোলাপি শরীরটাতে হলুদাভ আভা দেখা যায়। এটা নিয়ে পরিবারের সদস্যদের চিন্তার অন্ত থাকে না। একে আলাদাভাবে নবজাত...

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?
স্বাস্থ্য

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?

লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার। আর লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউজ। লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত...

পথ্যের যত সব তথ্য!
সুস্থতা

পথ্যের যত সব তথ্য!

শরীরের ক্ষয় পূরণের জন্য গ্রহণযোগ্য যে কোনো খাবারকেই খাদ্য বলা হয়। আর রুগ্ন অবস্থায় বিশেষ চাহিদা অনুযায়ী খাদ্যকে পরিবর্তন করে যা দেয়া হয় তাকে পথ্য বলে...

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?
সুস্থতা

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?

সম্প্রতি আবিষ্কৃত নভেল কভিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এর আগে একই রকমের সার্স, মার্স রোগ দেখা দিলেও তা করোনার মতো এত ব্যাপ্তি পায় নি।...

আরও পড়ুন

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো
লাইফ স্টাইল

এড়িয়ে চলুন খাবার টেবিলের বদঅভ্যাসগুলো

মানুষের মৌলিক প্রয়োজনের প্রথমেই চলে আসে খাদ্য। এই খাদ্য গ্রহণে রয়েছে হরেক রকমফের। খাদ্যের তালিকায় রকমফের থাকলেও খাদ্য গ্রহণের সময় অধিকাংশ ক্ষেত্রে...

গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস এর লক্ষণ ও চিকিৎসা
সুস্থতা

গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস এর লক্ষণ ও চিকিৎসা

গুলেন ব্যারি সিনড্রোম বা সংক্ষেপে জিবিএস হচ্ছে এমন একটি মারাত্বক রোগ যা মাংশপেশীকে দুর্বল করে ধীরে ধীরে শরীরের শক্তি কমিয়ে দেয়। একপর্যায়ে নড়াচড়ার স...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে হবু দম্পতির টেস্ট করানো কতটা জরুরি?
সুস্থতা

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে হবু দম্পতির টেস্ট করানো কতটা জরুরি?

রাহেলা জামান বেশ কয়েক দিন ধরে লক্ষ্য করছেন যে, ইদানিং থ্যালাসেমিয়া নিয়ে বেশ কথা হয়। রাহেলা থ্যালাসেমিয়া সমস্যা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। শুধু জ...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?
সুস্থতা

হেপাটাইটিস বি এর লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার ও নির্ণয় পদ্ধতি জানেন কি?

হেপাটাইটিস বি একটি যকৃতের ভাইরাস যা মানব দেহে ইনফেকশন করতে পারে। হেপাটাইটিস নিয়ে প্রায়শই টিভিতে অ্যাড দেয়া হয়। কিন্তু এটি কীভাবে রোগের সৃষ্টি করে, কতট...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

…