পথ্যের যত সব তথ্য!

সাজগোজ উপ সম্পাদক · Nov 27, 2014 · 1 min read

পথ্যের যত সব তথ্য!

শরীরের ক্ষয় পূরণের জন্য গ্রহণযোগ্য যে কোনো খাবারকেই খাদ্য বলা হয়। আর রুগ্ন অবস্থায় বিশেষ  চাহিদা অনুযায়ী খাদ্যকে পরিবর্তন করে যা দেয়া হয় তাকে পথ্য বলে। উপযুক্ত পথ্যই রোগীর অন্যতম চিকিৎসা।

রোগীর জন্য প্রথম প্রয়োজন ওষুধ, তারপর পথ্য। আবার সংকট কেটে গেলে ধীরে ধীরে ওষুধের প্রয়োজনীয়তা কমতে থাকে এবং পথ্যের প্রয়োজন বাড়তে থাকে। অসুস্থও অবস্থায় হজমশক্তি কমে যায় বলে সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দিয়ে পথ্য প্রস্তুত করা হয়।

পথ্য বিভিন্ন রোগের জন্য ভিন্ন মাত্রায় তৈরি করা হয়ে থাকে। কয়েক ধরনের পথ্য আছে। যেমনঃ নরম, থকথকে, তরল, অর্ধ তরল, উচ্চ আঁশ যুক্ত, কম আঁশ পথ্য ইত্যাদি। রোগের ধরন অনুযায়ী পথ্যের ধরন পরিবর্তন হতে থাকে। এমন কি একই রোগে একাধিক বার খাবারের ধরন পরিবর্তনের দরকার পড়তে পারে।  কিছু কিছু রোগ আছে যেগুলোতে ওষুধের তেমন প্রয়োজন হয় না। যেমনঃ রক্তস্বল্পতা, রাতকানা, বেরিবেরি, মুখের কোনায় ঘা, স্কারভি, রিকেট এগুলা খাদ্য দিয়েই নিরাময় করা সম্ভব।

পথ্যকে আরোগ্যকারী খাদ্যও বলা হয়। পথ্য নির্বাচনের সময় রোগের ধরন, রোগীর খাদ্যাভ্যাস, রোগীর পথ্য গ্রহণের ক্ষমতা যেমন দেখতে হবে , তেমন রোগীর আর্থিক সঙ্গতিও বিচার করতে হবে। দীঘস্থায়ী  অসুখে এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে সকল অবস্থাতেই পথ্য হবে সহজপাচ্য, পুষ্টিকর, সুস্বাদু ও আকর্ষণীয়।

পথ্য সম্পর্কে বলতে গেলে বলা যায় যে, কিছু কিছু রোগের ক্ষেত্রে রোগমুক্তির সময় উচ্চ ক্যালরি মূল্যের পথ্য একান্ত প্রয়োজন। যেমনঃ জ্বর। এসময় এমন পথ্য দিতে হবে যাতে ৩৫০০-৪০০০ ক্যালরি থাকে। একসঙ্গে বেশি খাওয়া সম্ভব নয় বলে ৪/৫ বারে খেতে হবে। এক্ষেত্রে বাড়াতে হবে চিনি, গুড় , দুধ ও দুধের তৈরি খাবার। সেই সাথে চাল, ডাল ও গমের পরিমাণ ।

প্রাক্ কোয়াশিয়রকর, কোয়াশিয়রক, সিরোসিস অফ লিভারে উচ্চমানের প্রোটিন আবশ্যক। এজন্য প্রয়োজন অতিরিক্ত মাছ, মাংস,ডিম, কলিজা। আবার অসুস্থ কিডনীর সমস্যার ক্ষেত্রে তাদের উপর চাপ কমানোর জন্য প্রথম শ্রেণীর প্রোটিন আবশ্যক। সাধারণতঃ দৈনিক ২০-৩০ গ্রাম পর্যন্ত প্রোটিন দিতে হয়।

গলব্লাডার বা পিত্তকোষের  ব্যাধি , জন্ডিস, লিভারের অসুখ, আমাশয়, ক্রনিক কোলাইটিস, পেটের অসুখ, ধমনী ও হৃদপিণ্ডের অসুখে মাংস কঠোরভাবে নিয়ন্ত্রণ প্রয়োজন। ডায়াবেটিস ও মেদ বৃদ্ধিতে শর্করা কমাতে হয়। কিডনি ও হার্টের যাবতীয় অসুখ , সিরসিস অফ লিভার , উচ্চ রক্তচাপ এবং গর্ভাবস্থায় লবণ নিয়ন্ত্রণ প্রয়োজন। এ সকল বিষয়কে বিবেচনায় রেখে আলাদা আলাদা রোগের জন্য আলাদা পথ্য বা খাবার তৈরি করা হয়।

পথ্য প্রকৃত ওষুধের কাজ করে। অসুস্থতার সঙ্গে এমন পথ্য চাই যাতে অসুখের বিরুদ্ধে লড়াই করবে। অনেক সময় ওষুধ যখন কাজ করে না তখন ভালো ও উপযুক্ত খাদ্যও অসুখ সারাতে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে ঘটে তার বিপরীত। শুধু মাত্র পথ্য নির্বাচনে ভুলের  কারণে রোগী আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে।

সঠিক সময় যদি দিতে চাই সঠিক পথ্য, জানতে হবে এই সম্পর্কে অনেক অনেক তথ্য।

তাই যারা পথ্য সম্পর্কে জানে না তাদের জন্য সহজে অসুখ থেকে সেরে উঠা সময় সাপেক্ষ হয়ে যায়। পূর্বে হাসপাতালেই রোগীকে পথ্য দেয়া হত, কিন্তু বর্তমানে রোগীর আশে পাশে সবাইকে পথ্য সম্পর্কে জ্ঞান রাখতে হবে।

লিখেছেনঃ ফারিয়া ইসলাম বৃষ্টি

ছবিঃ সিম্পলফুড.কম, স্পুনলাইটনিং, ফিটগার্লকোড.কম, ক্রিয়েশানবাইকারা.কম

সম্পর্কিত লেখা

জন্ডিস রোগীর লক্ষণ, পথ্য ও খাবার তালিকা কেমন হওয়া চাই?
সুস্থতা

জন্ডিস রোগীর লক্ষণ, পথ্য ও খাবার তালিকা কেমন হওয়া চাই?

সাধারণত সকল রোগের সাথে খাদ্যের সম্পর্ক রয়েছে। তেমনি বাংলাদেশের ১টি অতি পরিচিত অসুখ হল জন্ডিস। খুব সাধারণ একটি সমস্যা মনে হলেও এটি মারাত্মক আকার ধারণ ক...

গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস এর লক্ষণ ও চিকিৎসা
সুস্থতা

গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস এর লক্ষণ ও চিকিৎসা

গুলেন ব্যারি সিনড্রোম বা সংক্ষেপে জিবিএস হচ্ছে এমন একটি মারাত্বক রোগ যা মাংশপেশীকে দুর্বল করে ধীরে ধীরে শরীরের শক্তি কমিয়ে দেয়। একপর্যায়ে নড়াচড়ার স...

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?
সুস্থতা

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?

সম্প্রতি আবিষ্কৃত নভেল কভিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এর আগে একই রকমের সার্স, মার্স রোগ দেখা দিলেও তা করোনার মতো এত ব্যাপ্তি পায় নি।...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে হবু দম্পতির টেস্ট করানো কতটা জরুরি?
সুস্থতা

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে হবু দম্পতির টেস্ট করানো কতটা জরুরি?

রাহেলা জামান বেশ কয়েক দিন ধরে লক্ষ্য করছেন যে, ইদানিং থ্যালাসেমিয়া নিয়ে বেশ কথা হয়। রাহেলা থ্যালাসেমিয়া সমস্যা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। শুধু জ...

আরও পড়ুন

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?
সুস্থতা

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?

করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। বহিঃবিশ্বের ন্যায় এখনো যদিও আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারন করে নি, তবুও যে ২/৪ জন আক্রান্ত হয়েছে...

সচেতনতাই স্বস্তি; অসুখ থেকে মুক্তি
সুস্থতা

সচেতনতাই স্বস্তি; অসুখ থেকে মুক্তি

পৃথিবীর বয়স যত বাড়ছে, নিত্য নতুন অসুখও যেন বেড়েই চলেছে। তার উপরে আছে দুশ্চিন্তা । কোন ডাক্তার ভালো হবে। কে সঠিক ভাবে আমাকে বুঝতে পারবে। অনেকে শুধু...

উচ্চ রক্তচাপ | এড়িয়ে চলুন এই খাবারগুলো
সুস্থতা

উচ্চ রক্তচাপ | এড়িয়ে চলুন এই খাবারগুলো

উচ্চ রক্তচাপ আজকাল একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ খুব অস্বাস্থ্যকর এবং সত্যিই বিপজ্জনক হতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপ নির্ণয় হয়ে থাকে তা...

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?
সুস্থতা

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?

আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরিচিত রোগে পরিণত হয়েছে এখন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট...

উচ্চরক্তচাপ নিয়ে ভ্রান্ত ধারণা ও এর প্রতিকারে ১০টি টিপস
সুস্থতা

উচ্চরক্তচাপ নিয়ে ভ্রান্ত ধারণা ও এর প্রতিকারে ১০টি টিপস

বর্তমান যুগটাকে আধুনিক যুগ বলার পাশাপাশি রোগ আর ওষুধের যুগ বললে ভুল হয় না। বছরে ৩০টা করে নতুন ধরনের রোগ আবিষ্কৃত হচ্ছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে নামছে...

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, একটি সাধারণ মেডিকেল কন্ডিশন যাতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। সেই উচ্চ রক্তচাপ যখন গর্ভাবস্থায় দেখা দেয়,...

…