ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!

নীলা · Mar 07, 2018 · 1 min read

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!

ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে কতটা জানেন আপনি? বেশ কিছুদিন আগের কথা, খুব বেশী পরিশ্রম না করার পরেও খুব ক্লান্ত অনুভব করতাম। মাথা ঘুরাতো, ক্ষুধা মন্দা সব কিছু মিলিয়ে বেশ খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম ডাক্তার দেখানো উচিত। একদিন সময় করে ডাক্তারের কাছে গেলাম। ব্লাড টেস্ট, হিস্ট্রি চেক এবং ফিজিক্যাল এক্সামের মধ্য দিয়ে যাওয়ার পর ডাক্তার আমাকে জানালেন লিভারে প্রয়োজনের চেয়ে বেশী ফ্যাট জমা হচ্ছে যার ফলে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিলাম।

ফ্যাটি লিভার ডিজিজ আসলে কি?

আচ্ছা তাহলে এই ফ্যাটি লিভার ডিজিজটা আসলে কী? একটু রিসার্চ করে যা জানতে পারলাম তা সহজ ভাষায় বলতে গেলে, ফ্যাটি লিভার রোগটি যকৃতের কোষে চর্বি জমা করতে থাকে। তবে হ্যাঁ, একেবারে ফ্যাটবিহীন লিভার কখনই প্রপার ফাংশন করতে পারে না। একটি নির্দিষ্ট পরিমাণে লিভারে চর্বি থাকা স্বাভাবিক, তবে তা ৫ থেকে ১০ শতাংশের বেশী হলে এটি ফ্যাটি লিভারের রোগ বলে বিবেচিত হতে পারে। সারাদিনে আপনি যতটুকু ক্যালরি ইনটেক করছেন তার থেকে শরীরের নিজের যতটুকু প্রয়োজন ততোটুকু তো সে নিচ্ছে তাহলে আর সমস্যা হওয়ার তো কথা না। কিন্তু যখন বেশী পরিমাণে খাওয়া হয় এবং সেটা নিয়ম মাফিক নয় তখনই লিভার বাড়তি ক্যালরি গুলো জমাতে শুরু করে। এভাবেই আসলে লিভার দিন দিন লিভার ফ্যাটি হতে থাকে।

ফ্যাটি লিভার রোগের ধরণ

ফ্যাটি লিভার ডিজিজ দু'ধরনের -

১) অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ

২) নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ।

অ্যালকোহল জনিত ফ্যাটি লিভারের প্রধান কারণ অত্যধিক মদ্যপান। অন্যদিকে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মূলত খাদ্য এবং লাইফ স্টাইলের কারণে হয়ে থাকে। তবে হ্যা এটা বংশানুক্রমিকভাবেও হতে পারে।

ফ্যাটি লিভার সমস্যা - Normal liver and Fatty liver - shajgoj.com

আমার মূলত ফ্যাটি লিভার গ্রেড এ (নন অ্যালকোহলিক) হয়েছিল। ডক্টর এটাও এনশিওর করেছিলেন এই ফ্যাটের পরিমাণ খুব বেশী নয়। লাইফ স্টাইল খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনলেই কোন রকম মেডিসিন ছাড়াই আসলে এটা কিওর করা সম্ভব। তবে সচেতন না হলে এই ফ্যাটি লিভার ডিজিজ লিভার সিরোসিস-এর মতো মারাত্মক রোগের আশংকা বাড়িয়ে দেয়।

ছবিতে দেখুন সাধারণ লিভারের কীভাবে ফ্যাট জমতে শুরু করেছে এবং অতিরিক্ত ফ্যাটি লিভার সিরোসিসের রূপ ধারণ করছে।

নরমাল লিভার এ ফ্যাট জমতে থেকে ফ্যাটি লিভার সিরোসিস সমস্যায় রূপ নেয় - shajgoj.com

ফ্যাটি লিভার ডিজিজ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

মনে রাখবেন রোগবালাইকে দূরে রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইলের কোন বিকল্প নেই। আপনার প্রতিদিনকার ডায়েট চার্ট এ অবশ্যই কাঁচা শাক সবজি রাখবেন। শাকসবজির কথা বলাতে অনেকেই নাক শিটকে বলতে পারেন কাঁচা শাক সবজি আবার কীভাবে খায়! হ্যা, এতো দিন না খাওয়ার অভ্যাস থাকলেও আজ থেকে শুরু করুন। যেহেতু ভেজিটেবলস এ সুগার থাকে না তাই প্রতিদিন যত পারেন তত ভেজিটেবল যেমন গাজর, শসা, টমেটো, বেবি স্পিনাচ লেটুস পাতা, এসব দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন।

ফ্যাটি লিভার সমস্যার সাথে সাথে যদি ওজন কমাতে চান তবে প্রতিদিন অন্তত পক্ষে ২ টি করে যেকোনো ফল খাওয়ার চেস্টা করুন। সেক্ষেত্রে আপেল এবং নাসপাতি সবচেয়ে সেফেস্ট অপশন।

রোগমুক্তভাবে বেঁচে থাকতে প্রোটিনের বিকল্প নেই। তবে বেশির ভাগ আর্টিকেলেই আমি খেয়াল করেছেন দেশি মানুষের জন্য বিদেশি খাবারের তালিকা। হ্যা এটাও সত্যি যে আজকাল অনেক বিদেশি পণ্য আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। তবে ততোটা সহজলোভ্য নয়। তাই খাবার তালিকায় অবশ্যই এই খাদ্যগুলো রাখার ট্রাই করবেন।  সামুদ্রিক মাছ (আমাদের দেশে যেসব সামুদ্রিক মাছ পাওয়া যায়)। ডিম (মুরগি, কোয়েল), ডাল, বাদাম ইত্যাদি।

সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে কিছু খাবার পরিহার করতে হবে। চকলেট (তবে ডার্ক চকলেট খেতে পারবেন), ভাজাপোড়া, জাংক ফুড(বার্গার, পিৎজা) ইত্যাদি। বিস্কিট, কুকিজ, হোয়াইট ব্রেড পেস্ট্রি, ব্যাগেল, ডোনাট ইত্যাদির মতো লার্জ অ্যামাউন্ট অব সুগার, আর্টিফিশিয়াল স্যুইটনার এবং ফ্লেভার যেসব খাবারে রয়েছে সেসব খাবার পরিহার করতে হবে।

এবার কিছু হোম রেমিডি বা রেসিপি বলে দিচ্ছি। এই রেসিপির মধ্যে আপনার টেস্ট বাডের সাথে যায় তেমন রেসিপি চুজ করবেন। এগুলো একেবারেই প্রাকৃতিক উপায়, নিয়ম করে ফলো করলে কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই লিভারে জমে থাকা ফ্যাট কমিয়ে আনা সম্ভব। তবে হ্যা, এ সবই নন অ্যালকহলিক ফ্যাটি লিভারকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার উপায়। যারা অ্যালকহলিক ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

ফ্যাটি লিভার ডিজিজ- এ প্রাকৃতিক উপায়ে রিমিডি

১) প্রাকৃতিক উপায় এক

অ্যাপল সাইডার ভিনেগার ফ্যাটি লিভার ডিজিজ-এর ওয়ান অব দি বেস্ট রেমিডি। এই অ্যাপল সাইডার ভিনেগার লিভারের পাশে জমে থাকা চর্বি হ্রাস করে ওজন কমিয়ে আনতে সাহায্য করে। যে রেসিপিটি দিচ্ছি তা প্রতিদিন দু'বার খাবারের আগে পান করতে হবে।

অ্যাপল সাইডার ভিনেগার ফ্যাটি লিভার ডিজিজ-এর রিমিডি করে - shajgoj.com
  • এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে নিন।
  • চাইলে সামান্য মধু এতে অ্যাড করে নিতে পারেন।
  • দু'বেলা খাওয়ার আগে এই এক গ্লাস অ্যাপল সাইডার ভিনেগার মিক্স খাওয়ার চেষ্টা করবেন। আমি এই রেসিপিটি সকালে এবং রাতে খাওয়াটাই প্রেফার করি।
  • লক্ষণীয় পরিবর্তনের জন্য কিছু মাস অবশ্যই এই রেসিপি ফলো করতে হবে। আমি দু মাসেই বেনিফিট পেতে শুরু করেছিলাম।
  • কোন ব্র্যান্ডের অ্যাপল সাইডার ভিনেগার ভালো হবে? আমি Bragg Organic Raw Apple Cider Vinegar-টির কথা বলব। এটা বাংলাদেশে পাওয়া যায় না খুব একটা চাইলে অ্যামাজন থেকে অর্ডার করে নিতে পারেন। তবে আমি অর্ডার করে ছিলাম  শপ.সাজগোজ.কম থেকে। দাম ৮৫০/- টাকা।

২) প্রাকৃতিক উপায় দুই

খুব সাধারণ এবং বেশ পরিচিত রেসিপিটি এটি। আজকাল ফিগার সচেতন সবাই এই পদ্ধতিটি ফলো করছেন। ওয়ার্ম হানি লেমন জুস! সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস লেবু মধু মিক্স করে খেয়ে নেয়ার টিপস নতুন কিছু নয়। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই অ্যান্টি অক্সিডেন্টের সাহায্যে লিভার এক ধরনের এনজাইম তৈরি করে যা লিভার টক্সিনকে নিউট্রালাইজ করে থাকে। এভাবেই আসলে লেবু লিভারের চর্বি ঝরাতে সাহায্য করে।

লেবু পানি ফ্যাটি লিভার ডিজিজ-এর ওয়ান অব দি বেস্ট রেমিডি - shajgoj.com
  • এক গ্লাস পানিতে অর্ধেকটা লেবু চিপে মিশিয়ে নিন।
  • দিনে ২ থেকে ৩ বার এই জুসটি পান করুন।
  • অন্যদিকে একটি জারে পানি নিয়ে তাতে কয়েক টুকরা লেবু ফেলে দিন। সারা দিন অল্প অল্প করে সেই পানি পান করুন।

হঠাৎ করে পুরোনো অভ্যাস বদলে নতুন অভ্যাস গড়ে তোলা কঠিন মনে হতে পারে কিন্তু আপনি যখন এমন একটি রোগে আক্রান্ত তখন আবারও সুস্থ অবস্থায় ফিরে যেতে এতটুকু কষ্ট তো করতেই হবে। সারাদিন বসে শুয়ে মস্তিষ্ক খাটিয়ে কাজ নয়, একটু একটিভ থাকার চেষ্টা করুন। যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তখন সেই সব কষ্টগুলো অর্থবহ বলে মনে হবে। ফ্যাটি লিভার সমস্যা থেকে সবাই সেইফ থাকুন, সুস্থ থাকুন।

ছবি - সংগৃহীতঃ সাজগোজ.কম, লাইফ হ্যাকস.কম, পিন্টারেস্ট.কম, হেলদি-লাইফ.কম

 

সম্পর্কিত লেখা

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!
ফিটনেস

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!

মানুষের শরীর এমন যন্ত্র সদৃশ যাতে প্রত্যেকটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর মধ্যে একটি বিকল হয়ে পড়লে আরেকটি যেন ছন্দ হারায়। লিভার বা যকৃত মান...

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?
সুস্থতা

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?

মানব শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ। সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ...

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?
স্বাস্থ্য

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?

লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার। আর লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউজ। লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত...

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!
ত্বক

লিভার আয়ুষ সোপ | ধূলো-ময়লাহীন গ্লোয়িং স্কিনের আয়ুর্বেদ সল্যুশন!

আমি মুনা। ইউনিভার্সিটিতে পড়ছি। ভার্সিটি লাইফ মানেই পড়াশোনার পাশাপাশি অনেক অনেক এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজ আর আড্ডা। তার মানে সকাল থেকে সন্ধ্যা বাহি...

আরও পড়ুন

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার
ত্বকের যত্ন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম। কিন্তু এর গুণ মাশাআল্লাহ। খাবার বানানো থেকে রূপচর্চা, রূপচর্চা থেকে চুল, চুল থেকে ওজন কমানো, ও...

যকৃতের যত্ন | ৯টি খাবারে সুস্থ থাকবে আপনার লিভার!
সুস্থতা

যকৃতের যত্ন | ৯টি খাবারে সুস্থ থাকবে আপনার লিভার!

আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। লিভার বা যকৃত ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারেনা। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে যকৃত।...

মাদকাসক্তি একটি অভিশাপ
সুস্থতা

মাদকাসক্তি একটি অভিশাপ

বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, মাদকাসক্তি মানুষকে কোথায় নিয়ে নিয়ে যেতে পারে! সম্ভবত তখন তাকে আর মানুষ বলা...

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগারের নামটি আজকাল বেশ শুনতে পাওয়া যায়। ওজন কমানোর জন্য অনেকেই এটি খেয়ে থাকেন। শুধু ওজন কমানোর জন্য নয়, ত্বক এবং চুলের যত্ন নিতেও এর...

…