আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

তাপসী · Aug 06, 2013 · 1 min read

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম। কিন্তু এর গুণ মাশাআল্লাহ। খাবার বানানো থেকে রূপচর্চা, রূপচর্চা থেকে চুল, চুল থেকে ওজন কমানো, ওজন কমানো থেকে শরীরে উদ্যম পাওয়া। সব কিছু পাবেন সব গুণ সম্পন্ন আপেল সাইডার ভিনেগারে। এমনকি এটা দিয়ে আপনি তুলতে পারবেন বাসন পত্রে, বাথরুমে লেগে থাকা কঠিন দাগও। এটি এখন মোটামুটি সকল সুপার স্টোর যেমন আলমাস, মিনা বাজার, স্বপ্ন, আগোরা, শপ.সাজগোজ.কম ইত্যাদিতে পাওয়া যায়।

আপেল সাইডার ভিনেগার কি ?

বোতলে আপেল সাইডার ভিনেগার - shajgoj.com

অ্যাপেল সাইডার ভিনেগার পুরোপুরিভাবে প্রাকৃতিক পণ্য, তৈরি করা হয় আপেল দিয়ে। আপেলকে দুবার প্রোসেসিং করে তৈরি করা হয় এটি। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করে আমরা প্রতিদিন আস্তে আস্তে কমিয়ে আনতে পারি ঘরে, রান্নায় এবং রূপচর্চায় কেমিকেলের ব্যবহার।

রূপচর্চায় ও স্বাস্থ্য সুরক্ষায় আপেল সাইডার ভিনেগার

রূপচর্চায় এর ব্যবহার

১. চুলে শ্যাম্পু দেয়ার পর আমরা অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারি। এতে করে চুলে কন্ডিশনিং হবে, তাছাড়া চুলের খুশকি যাবে এবং চুল নতুন করে গজাবে। একটি স্প্রে বোতলে অথবা কোন বোতলে ৩ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক কাপ পানি মিশিয়ে রেখে দিবেন। শ্যাম্পু করার পর স্প্রে করবেন পুরো চুলে। (এই ভিনেগার দেয়ার পর চাইলে কন্ডিশন-ও করতে পারেন)।

আপেল সাইডার ভিনেগার ব্যবহারে চুলের পরিবর্তন - shajgoj.com

২. এটি টোনার হিসেবেও ব্যবহার করা যায়। রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে টোনারের মত করে তুলো দিয়ে এই ভিনেগার লাগাবেন, তারপর ক্রিম লাগাবেন। এতে করে ত্বকের দাগ চলে যাবে এবং মুখের ব্রণ কমবে।

৩. দাঁতের হলদেটে ভাব দূর করার জন্য এর কোন তুলনা নেই।

দাঁতের হলদেটে ভাব দূর করে আপেল সাইডার ভিনেগার - shajgoj.com

৪. এক কাপ অ্যাপেল সাইডার ভিনেগার গোসলের ১০ মিনিট আগে সারা শরীরে মেখে রাখবেন। এতে করে রোদে পোড়া ভাব দূর হবে। তাছাড়া গোসলের পানিতে দিয়েও ব্যবহার করতে পারেন। মন প্রফুল্লও হবে, রোদে পোড়া দাগও কমবে।

৫. এটি হাত ও পায়ে ম্যাসাজ করলে দেহের ক্লান্তি দূর হয়।

৬. ছেলেরা এটিকে আফটার শেভ হিসেবে ব্যবহার করতে পারেন। সমপরিমাণ পানি এবং অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে বোতলে ভরে রাখুন। শেভ করার পর দিন।

৭. প্রতিদিন ত্বকে একে ব্যবহার করলে ত্বকে কোন মরা কোষ থাকে না, ত্বক উজ্জ্বল হয়, বলিরেখা দূর করে, স্কিনের PH-এর সমতা রক্ষা করে, লোমকূপ ছোট করে, মুখে ব্যাকটেরিয়ার প্রকোপ কমে যায়।

স্কিনের PH-এর সমতা রক্ষা করে আপেল সাইডার ভিনেগার - shajgoj.com

৮. মুখের নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে এটি সামান্য পানির সাথে মিশিয়ে গার্গেল করুন।

৯. পেডিকিওর করতে পানির মধ্যে এই ভিনেগার মিশিয়ে করতে পারুন। এতে করে পা পরিষ্কার হবে ভালো করে, পায়ের ত্বক উজ্জ্বল হবে, পায়ের দুর্গন্ধ দূর হবে।

স্বাস্থ্য সুরক্ষায় এর ব্যবহার

১০. প্রতিদিন এটি ২ চামচ করে খেলে ওজন কমে। এর প্রধান উপাদান হল অ্যাসিটিক অ্যাসিড, যেটা ওজন কমাতে সহায়তা করে। একটি জরিপে দেখা গিয়েছে একাধারে ১২ সপ্তাহ অ্যাসিটিক অ্যাসিড ওজনের সাথে তলপেটের ফ্যাট কমায়।

ওজন কমায় আপেল সাইডার ভিনেগার - shajgoj.com

১১. অ্যাপেল সাইডার ভিনেগার পুরো দেহের Ph-এর সমতা রক্ষা করতে সহায়তা করে। যার শরীরে Ph এর মাত্রা কম তার খুব তাড়াতাড়ি যেকোনো রোগের সংক্রমণ ঘটতে পারে এবং দেহে শক্তি অনেক কম থাকে। অ্যাপেল সাইডার ভিনেগারের নিয়মিত সেবনে ভিতর থেকে দেহে শক্তি সঞ্চয় হয়।

১২. অ্যাপেল সাইডার ভিনেগার শরীরের লিভার ভালো রাখে এবং অ্যালার্জি প্রতিরোধ করে।

১৩. যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা এক গ্লাস পানিতে ১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিলিয়ে খান, খুব তাড়াতাড়ি আরাম পাবেন (যাদের আলসার আছে তাদের জন্য নয়)।

আশা করি পোস্টটি ভালো লাগবে। ধন্যবাদ।

 

 ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগারের নামটি আজকাল বেশ শুনতে পাওয়া যায়। ওজন কমানোর জন্য অনেকেই এটি খেয়ে থাকেন। শুধু ওজন কমানোর জন্য নয়, ত্বক এবং চুলের যত্ন নিতেও এর...

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

আপনি কি জানেন, চারশত পঞ্চাশ খ্রিস্টাব্দের সময়কালে হিপোক্রেটিস বিভিন্ন ক্ষত সারাতে অ্যাপেল সাইডার ভিনেগার-এর ব্যবহার করেছিলেন? খুবই আশ্চর্যজনক তাই না?...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

আরও পড়ুন

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!
সুস্থতা

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

আজকাল খুব বেশি পরিচিত একটি নাম অ্যাপেল সিডার ভিনেগার। সাধারনত এটি ওজন কমাতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। ত...

ওজন কমাতে দারুণ কার্যকরী অ্যাপেল সাইডার ভিনেগার
ফিটনেস

ওজন কমাতে দারুণ কার্যকরী অ্যাপেল সাইডার ভিনেগার

ওজন যখন খুব বেশি, তখন ওজন কমাতে কে না চায়? ওজন কমানোর ধারাবাহিকতায় অনেক ধরনের খাবারের কথা মানুষ শুনে এসেছে। বহুকাল ধরেই অনেক ধরনের ফেড ডায়েট এর খাবারগ...

রান্নাঘরের ২টি উপাদানেই শুষ্ক চুল থেকে মুক্তি!
চুলের যত্ন

রান্নাঘরের ২টি উপাদানেই শুষ্ক চুল থেকে মুক্তি!

চুল লম্বা বা ছোট, কোঁকড়ানো বা সোজা যাই হোক না কেন সবারই স্বপ্ন থাকে তার চুলগুলো যেন মসৃণ, সিল্কি ও স্বাস্থ্যকর হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে, আমাদের মধ্য...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?
রিভিউ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন?

পানামের প্রাচীন আভিজাত্য এখন নতুন রূপে! কি, এই লাইনটা দেখে একটু চমকে গেলেন? 'পানাম' স্কিন কেয়ার ব্র্যান্ডের নামটা দেখে আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছিলো...

…