রান্নাঘরের ২টি উপাদানেই শুষ্ক চুল থেকে মুক্তি!

নাইমা আক্তার · Feb 03, 2020 · 1 min read

রান্নাঘরের ২টি উপাদানেই শুষ্ক চুল থেকে মুক্তি!

চুল লম্বা বা ছোট, কোঁকড়ানো বা সোজা যাই হোক না কেন সবারই স্বপ্ন থাকে তার চুলগুলো যেন মসৃণ, সিল্কি ও স্বাস্থ্যকর হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে, আমাদের মধ্যে কারো কারো চুল জন্ম থেকেই প্রাকৃতিকভাবে নিস্তেজ, শুষ্ক এবং ফ্রিজি হয়ে থাকে। এমনকি আপনি যদি সুস্থ ও সুন্দর চুল নিয়ে জন্মগ্রহণ করেন, তবুও আপনার চুল ড্রাই ও ফ্রিজি হয়ে যেতে পারে অযত্ন, দুষন, অতিরিক্ত স্টাইল ও বিভিন্ন রাসায়নিক পণ্য ব্যবহারের কারণে। শুষ্ক চুল থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট ও স্টাইলিং সরঞ্জামের ব্যবহার করে থাকেন। এতে সাময়িকভাবে চুল সুন্দর হলেও দীর্ঘমেয়াদীভাবে চুলের অনেক ক্ষতি হয়ে যায় যেটা কারোরই কাম্য নয়। তবে আপনি কি জানেন আপনার হাতের কাছেই রয়েছে এর সহজ সমাধান? হ্যা, আপনি আপনার রান্নাঘরেই এমন কিছু সহজলভ্য জিনিস খুঁজে পাবেন যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনার চুল হবে দীর্ঘমেয়াদিভাবে সফট, সিল্কি, মজবুত আর উজ্জ্বল। তাহলে চলুন এমন ২টি হোমমেইড রেসিপি দেখে নেই যেগুলোর নিয়মিত ব্যবহারে আপনি ড্রাই বা শুষ্ক চুল থেকে মুক্তি পাবেন চিরতরে!

শুষ্ক চুল থেকে মুক্তি পেতে ২টি উপাদান

শুষ্ক চুল থেকে মুক্তি পেতে ২টি উপাদান ব্যবহার করলেই হবে। শুনে অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা! চলুন তাহলে জেনে নেয়া যাক কোন সেই ৩ টি উপাদান!

১) মেয়োনেজ মাস্ক

যারা তাদের চুলকে খুব অল্প সময়েই নরম, কোমল ও শাইনি করতে চায় মেয়োনেজ মাস্ক তাদের জন্য হতে পারে খুব উপকারী একটি সমাধান। মেয়োনেজে রয়েছে এল সিস্টিন (L-cysteine) নামক একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা চুলকে উজ্জ্বল ও শক্তিশালী করে এবং চুলে ভলিউম এনে দেয়। এটি ড্রাই এবং ড্যামেজ চুলের জন্য খুবই দরকারি একটি উপাদান।

mayonnaise mask and an wooden combে

আপনার প্রয়োজন হবে- 

১. ফুল ফ্যাট মেয়োনেজ- ১/২কাপ

যেভাবে ব্যবহার করবেন

১. মেয়োনেজটি সম্পূর্ণ ফ্লাফি না হওয়া পর্যন্ত ভালোভাবে হুইপ করে নিন অর্থাৎ অনেকক্ষণ ধরে নাড়তে থাকুন।

২. আপনার চুলগুলোকে ভিজিয়ে নিন। এবার চুলের দৈর্ঘ্য অনুযায়ী মেয়োনেজ অ্যাপ্লাই করুন। তবে চুলের ক্ষতিগ্রস্থ অংশগুলোতে একটু বেশি নজর দিতে হবে।

৩. একটি শাওয়ার ক্যাপ দিয়ে ৩০মিনিটের জন্য আপনার চুলগুলো কভার করে রাখুন।

৪. তারপর ঠান্ডা পানি দিয়ে চুলগুলোকে ধুয়ে নিন এবং শ্যাম্পু করে নিন।

আপনি যদি আপনার ড্যামেজ চুলের তাৎক্ষনিক প্রতিকার চান তবে বিশাল প্রস্তুতির দরকার নেই। একটি ফুল ফ্যাট মেয়োনেজ ম্যাসাজই যথেষ্ট। এই মেয়োনেজ প্যাকটি ড্রাই হেয়ার ড্যামেজ ট্রিটমেন্টের জন্য হেয়ার স্টাইলিস্টদের দ্বারা প্রস্তাবিত এবং এটি সহজেই ঘরে বসে হতে পারে।

২) আপেল সাইডার ভিনেগার

আপেল সাইডার ভিনেগার - shajgoj.com

আপেল সাইডার ভিনেগারের অগণিত সুবিধা রয়েছে। এটি ত্বকের চিকিৎসায় ও বহুল ব্যবহৃত একটি উপাদান। চুলের সৌন্দর্য বৃদ্ধি ও চুলের স্বাস্থ্য ঠিক রাখতে এর ভূমিকা অনেক।

আপনার প্রয়োজন হবে- 

১. অ্যাপল সাইডার ভিনেগার- ২চামচ

২. পানি- ২কাপ

যেভাবে ব্যবহার করবেন-

১. উপাদানগুলো একটি পাত্রে একত্রে মিশিয়ে নিন।

২. পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৩. ভালোভাবে চুল ধুয়ে কন্ডিশনার দিয়ে নিন।

কয়েকদিন পর পর এটি আপনার চুলে অ্যাপ্লাই করুন। অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহারে আপনার চুল হবে নরম, সিল্কি ও শাইনি!

ড্রাই চুল থেকে মুক্তি পেতে কিছু টিপস

১. আপনার চুলে খুব ঘন ঘন শ্যাম্পু করবেন না। বেশি শ্যাম্পু চুলের প্রাকৃতিক তেল সরিয়ে দেয় ও চুল শুষ্ক করে তোলে।

২. সর্বদা মাইল্ড বা প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করুন।

৩. অতিরিক্ত হিট স্টাইলিং সরঞ্জামগুলো এড়িয়ে চলুন।

৪. প্রচুর পরিমাণে পানি পান করুন এবং একটি সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করুন। আপনার চুলের বেশিরভাগ অংশ আপনি যা খান তা থেকে পুষ্টি গ্রহণ করে।

a girl is doing hair massage

শুকনো বা ড্রাই চুল থেকে মুক্তি পেতে আপনি কি কখনো রান্নাঘরের এই উপাদানগুলো ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তাহলে দ্রুত এবং কিছুটা ধৈর্য সহকারে ব্যবহার করে দেখুন। আশা করি নিয়মিত ব্যবহারের পর ফলাফল খুব ভালো হবে। তবে যদি আপনার অ্যাপল সাইডার ভিনেগারে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তবে তা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ভালো হয় অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহারের পূর্বে স্কিনে প্যাচ টেস্ট করে নিলে। প্যাচ টেস্ট কী? অ্যাপেল সাইডার ভিনেগার অল্প তুলার বলে নিয়ে কানের কাছে বা হাতের কব্জিতে ৫/১০ মিনিট রাখলে যদি কোনো সমস্যা হয়, তবে বুঝতে হবে আপনার অ্যালার্জি হয়। আর রেগ্যুলার হেয়ার কেয়ারের জন্য যদি অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে সাজগোজ হতে পারে আপনার জন্য একটি ভালো অপশন। আপনি চুলের যত্নের প্রোডাক্ট সাজগোজের দু'টি ফিজিক্যাল শপ থেকে সংগ্রহ করতে পারেন যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। এছাড়া অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকুন, যত্ন নিন আপনার চুলের!

ছবি- সংগৃহীত: স্টাইলক্রেজ, সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

চুলের সমস্যার সমাধান হবে ৭টি প্রাকৃতিক উপাদান দিয়ে!
চুলের যত্ন

চুলের সমস্যার সমাধান হবে ৭টি প্রাকৃতিক উপাদান দিয়ে!

চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া এগুলো আজকাল আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই চুলের যত্ন নিয়ে যেন আমাদের চিন্তার অন্ত...

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে
চুলের যত্ন

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশন-এর কারণে চুল হয়ে ওঠে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…