নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

sub-editor · Mar 11, 2017 · 1 min read

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা। অনেকেই আছেন হাত দিয়েই ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে ফেলেন, এতে স্কিন যেমন ন্যাচারাল লাগে না, তেমন ফাউন্ডেশনও মুখে বসে না ঠিক মতো। এজন্যে ফাউন্ডেশন ব্লেন্ড করার ক্ষেত্রে টুলসগুলো খুবই দরকারি। 

[picture]

আজকে জানাবো ফাউন্ডেশন ব্যবহারের জন্যে বিভিন্ন টুলস সম্পর্কে। কোন টুলস কি কাজে লাগে? এবং কোন টুলসটি আপনার দরকার? আসুন জেনে নেয়া যাক।

(১) বিউটি ব্লেন্ডার:

মেকাপের জগতে এবং বিউটি গুরুদের কাছে সবচেয়ে পছন্দের টুলটি হলো বিউটি ব্লেন্ডার।  আপনি যদি খুবই সুন্দর এবং নিখুঁত বেইজ মেকাপ চান, তবে বিউটি ব্লেন্ডার হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী।

বিউটি ব্লেন্ডারগুলো স্পঞ্জের মতো হয়। এগুলো শুকনো অবস্থায় ছোট থাকলেও পানিতে ভেজানোর পর ফুলে ডাবল হয়। প্রত্যেক বার বিউটি ব্লেন্ডার ব্যবহারের আগে পানিতে ভিজিয়ে নিয়ে এক্সট্রা পানি চিপে নিয়ে ব্যবহার করতে হয়। মনে রাখবেন, শুকনো বিউটি ব্লেন্ডার ফেস এ ব্যবহার করলে তা কিন্তু কোনো কাজে দেবে না। মুখে ফাউন্ডেশন ডট ডট করে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা চেপে চেপে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হয়। তবে, কখনোই ঘষে ঘষে ফাউন্ডেশন ব্লেন্ড করা যাবে না। বিউটি ব্লেন্ডার এর একটা ভালো দিক হলো, একটি মুখে যতটুকু ফাউন্ডেশন দরকার হয়, ততটুকুই ব্লেন্ড করে, বাকিটা শুষে নেয়। এতে মুখে অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহারের ফলে মেকাপ কেকি দেখানোর ভয় থাকে না।

beauty-blender-makeup-sponge

শুধু ফাউন্ডেশনই না, বিউটি ব্লেন্ডার দিয়ে আপনি আপনার কনসিলারও ব্লেন্ড করতে পারবেন। বিউটি ব্লেন্ডারগুলো বিভিন্ন আকৃতির হতে পারে। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা নিতে পারেন। বিউটি ব্লেন্ডারের নাম - অরিজিনাল বিউটি ব্লেন্ডার,  রিয়েল টেকনিক মিরাকল স্পাঞ্জ।

(২) ফ্ল্যাট টপ ব্রাশ:

যারা বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে চান না, তারা এই ধরনের ফ্লাট টপ কাবুকি ব্রাশ ব্যবহার করতে পারেন। এই ব্রাশগুলো দিয়েও ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেড করা যায় এবং ফাউন্ডেশন কভারেজও ভালো পাওয়া যায়। একটু ফাউন্ডেশন হাতে ঢেলে নিয়ে কাবুকি ব্রাশটিতে অল্প অল্প ফাউন্ডেশন লাগিয়ে মুখে হালকা চেপে চেপে ব্লেন্ড করে নিতে হবে। ফ্লাট টপ কাবুকি ব্রাশের নাম - সিগমা এফ ৮০ ফ্লাট টপ কাবুকি ব্রাশ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফ্ল্যাট টপ ব্রাশ।

flat top brush

(৩) পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশ: 

যখন আপনি হেভি মেকাপ-এর জন্যে ফাউন্ডেশন থেকে হাই কভারেজ চাচ্ছেন, তখন আপনাকে হেল্প করবে পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশ। এই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয় না। এটা দিয়ে ফাউন্ডেশন মুখে এপ্লাই করা হয়। হাতে ফাউন্ডেশন ঢেলে নিয়ে। ব্রাশটির সাহায্যে পুরো মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিন পেইন্ট করার মতো। এরপর অন্য যে কোনো ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে ফেলুন। পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশের নাম - রিয়েল টেকনিক পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশ।

Real-Techniques-Pointed-Foundation-brush

(৪) ফাউন্ডেশন বাফিং ব্রাশ:

ফাউন্ডেশন ব্যবহারের অন্য আর একটি টুল হচ্ছে ফাউন্ডেশন বাফিং ব্রাশ। এই ব্রাশের সাহায্যে আপনি ফাউন্ডেশন খুব সহজেই চেপে চেপে অথবা ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে পারবেন। যারা ফাউন্ডেশন ব্লেন্ড করতে একটু কাঁচা তারা এটা দিয়ে সহজেই ব্লেন্ড করে ফেলতে পারবেন। ফাউন্ডেশন বাফারিং ব্রাশের নাম - রিয়েল টেকনিক বাফিং ব্রাশ।

2-Buffing-Brush-2

(৫) স্টিপলিং ব্রাশ:

অনেক সময় আমরা ফাউন্ডেশন থেকে একটু ন্যাচারাল এবং হালকা কভারেজ চাই, বিশেষ করে দিনের বেলায়। তখন এ ধরনের স্টিপলিং ব্রাশ খুব কাজে দেয়।  স্ট্রিপলিং ব্রাশের সাহায্যে খুব চটজলদি ঘুরিয়ে ঘুরিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করা যায়। আপনি যদি খুব ব্যস্ততার মধ্যেও থাকেন, তখন এটি দিয়ে খুব সহজেই এবং দ্রুত ফাউন্ডেশন ব্লেণ্ড করে ফেলতে পারবেন। স্টিপলিং ব্রাশের নাম - ই.এল.এফ স্টিপলিং ব্রাশ, রিয়েল টেকনিক স্টিপলিং ব্রাশ।

Real-Techniques-Stippling-Brush-Review-3

 

 

এই লেখাটি পড়ার পর অনেকেই ভাবতে পারেন যে, ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এতগুলো টুলস সব কিনতে হবে!! একদমই না। আপনি আপনার পছন্দ এবং প্রয়োজন মতো যে কোনো টুল বেছে নিতে পারেন।  এছাড়া সাজগোজ-এর অনলাইন-এ এবং শপ.সাজগোজ.কম-এও পাবেন।

এই তো ছিল, ফাউন্ডেশন ব্যবহারের জন্যে বিভিন্ন টুলস সম্পর্কে কিছু কথা। আশা করছি আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন।

ছবি - পিক্সাবে ডট কম, পিন্টারেস্ট ডট কম, দ্যা মেকাপ ডিরেক্টরি ডট কো ডট ইউকে

লিখেছেন - জান্নাতুল মৌ 

 

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

আরও পড়ুন

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

…