ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

shancha · Dec 15, 2019 · 1 min read

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম্পরট্যান্ট এবং চ্যালেঞ্জের ব্যাপার। মাঝে মাঝে কিছু ভুলের কারণে অ্যাপ্লিকেশনটা মন মতো হয় না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যে সমস্যাটা অনেকেই ফেইস করেন; তা হলো ফাউন্ডেশন দেখতে বিবর্ণ হয়ে যাওয়া। মানে হচ্ছে, আপনার স্কিনে ফাউন্ডেশন যে শেইডের লাগিয়েছেন, দেখতে সেই কালারটা লাগছে না। দেখতে ধূসর লাগছে এবং এই ধূসর ভাবটা ফেইসে ফুটে উঠছে। আর তখন বেইজটা দেখতে আসলেই ভালো লাগে না। আপনিও কি ফাউন্ডেশন কালো হওয়া রোধ করার টিপস খুঁজছেন?

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করার ৭টি টিপস

সত্যি কথা বলতে এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছি। আমি জানি, অনেক আপুদেরই এই সমস্যায় পড়তে হয়েছে বা হচ্ছে। কিন্ত প্রবলেম যেমন আছে, সল্যুশনও তো তেমনি আছে, তাই না? চলুন জেনে নেই, কিভাবে ৭টি সহজ উপায়ে ফাউন্ডেশন কালো হওয়া রোধ করবেন?

১. প্রাইমার

ফাউন্ডেশন ধূসর বা কালো হয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে প্রাইমার। আমরা অনেকেই মেকআপের সময় প্রাইমারটাকে স্কিপ করে যাই। ভাবি, এটা না ইউজ করলেও চলবে। আর এখানেই ভুলটা করে ফেলি। কারণ, প্রাইমার ফাউন্ডেশন কালো হওয়া রোধ করার সাথে সাথে একটা স্মুদ সার্ফেস তৈরি করে এবং ফাউন্ডেশনকে ফেইসে সুন্দরভাবে বসতে সাহায্য করে।

২. কালার কারেক্টর ব্যবহার 

আমাদের সবার স্কিনেই কম বেশী বিভিন্ন দাগ, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন ইত্যাদি থাকে। এগুলোর উপরে আপনি যদি সরাসরি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেন, তবে দাগগুলো না ঢেলে উলটো আরো বেশী কালচে হয়ে ভেসে উঠবে। বিশেষ করে যদি লাইট বা মিডিয়াম কভারেজের ফাউন্ডেশন ব্যবহার করা হয়। তাই এগুলো যাতে কালচে বা ধূসর না দেখা যায়; তাই ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পূর্বে দাগের উপরে পিচ/অরেঞ্জ কালারের কালার কারেক্টর অ্যাপ্লাই করে নিন এবং ব্লেন্ড করে নিন। তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন।

৩. ডার্ক ফাউন্ডেশন মিক্সিং 

সাধারণত ফাউন্ডেশন ফেইসে দেখতে কালচে লাগার মেইন কারণ হচ্ছে; আপনি আপনার ফেইসের থেকে লাইট শেডের ফাউন্ডেশন ব্যবহার করছেন। এর ফলে ফেইসটা দেখতে অস্বাভাবিক লাগে। তাই সবসময় নিজের স্কিনের সাথে ম্যাচ করে এমন শেডের ফাউন্ডেশন ব্যবহার করুন। আর যদি ভুল করে লাইট শেডের ফাউন্ডেশন কিনেই ফেলেন, তবে আর একটা ডার্ক শেডের ফাউন্ডেশন বা ফাউন্ডেশন শেড অ্যাডজাস্টার কিনে নিন। এরপরে আপনার লাইট কালারের ফাউন্ডেশনের সাথে পরিমাণমতো মিক্স করে নিয়ে পারফেক্ট শেডটি নিজেই বানিয়ে নিন।

৪. সঠিক ফাউন্ডেশন নির্বাচন 

applying correct foundation on face yellow backgraound

সঠিক একটা ফাউন্ডেশন নির্বাচন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ, নিজের স্কিনের টাইপ অনুযায়ী  ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলেও ফাউন্ডেশন কালো হয়ে যেতে পারে। তাই যাদের অয়েলি স্কিন তারা অয়েল-ফ্রি ম্যাট ফাউন্ডেশন; ড্রাই স্কিনের অধিকারিণীরা ময়শ্চারাইজিং লিকুইড ফাউন্ডেশন, সেনসিটিভ স্কিনের অধিকারিণীরা পাউডার ফাউন্ডেশন এবং কম্বিনেশন স্কিনের অধিকারিণীরা মুজ টাইপের ফাউন্ডেশন ব্যবহার করবেন।

৫. সঠিক প্যাচ টেস্ট 

আমরা অনেকেই ফাউন্ডেশন কেনার সময় হাতে ফাউন্ডেশন ঢেলে নিয়ে সেখানেই টেস্ট করি যে ম্যাচ করছে কি না। এটা একেবারেই ভুল পদ্ধতি। কারণ, হাতের স্কিন শেড এবং ফেইস স্কিন শেড ডিফারেন্স থাকতে পারে। যার ফলে; আমরা ভুল শেডের ফাউন্ডেশন কিনে ফেলি; যা ফেইসকে কালো করে ফেলতে পারে। তাই প্যাচ টেস্ট সবসময় গলার দিকে করা উচিত।

৬. সঠিকভাবে ব্লেন্ডিং 

ফাউন্ডেশন ব্লেন্ডিং যদি ভালো না হয়; তবে তা একটা কালচে ফিনিশ দিয়ে যেতে পারে। তাই সবসময় ভালো একটা বিউটি স্পঞ্জ বা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন ব্লেন্ড করবেন। খেয়াল রাখবেন, আপনার বিউটি স্পঞ্জ বা ব্রাশটি যেন ক্লিন হয়। কারণ, অপরিষ্কার স্পঞ্জ বা ব্রাশে কিন্তু অ্যাপ্লিকেশন ভালো হবে না।

৭. ভুল টোনের ফাউন্ডেশন 

ফাউন্ডেশন শেডের পাশাপাশি ফাউন্ডেশনের টোনের দিকেও কিন্তু খেয়াল রাখা জরুরি। কারণ, আপনার স্কিন টোন যদি হয় ইয়োলো, আর আপনি অ্যাপ্লাই করেন পিংক টোনের ফাউন্ডেশন। তবে সেটা স্কিনে দেখতে কিন্তু কালচে লাগবে। তাই নিজের স্কিন টোনটা আগে জেনে নেয়া জরুরি এবং সেই অনু্যায়ী ফাউন্ডেশন কেনাটাও।

এই তো জেনে নিলেন, ফাউন্ডেশন কালো হয়ে যাওয়া রোধ করতে ৭টি সহজ উপায়। এই টিপসগুলো মাথায় রাখলে আশা করছি আপনাদের ফাউন্ডেশন আর দেখতে কালো লাগবে না।

আপনি যদি ভালো মানের ও অথেনটিক প্রোডাক্ট কিনতে চান, তাহলে সাজগোজ হতে পারে আপনার জন্য একটি ভালো অপশন। সাজগোজের দু'টি ফিজিক্যাল শপ রয়েছে যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত। এছাড়া অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; summitmedia-digital.com

Products in this article

সম্পর্কিত লেখা

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

আরও পড়ুন

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?
মেকআপ

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?

পারফেক্ট একটা বেইজ মেকআপ পেতে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আজকাল তো সাজের সময় ফাউন্ডেশন সবচেয়ে বেশি ব্যবহার হয়। তবে ম্যাট ফিনিশের ফাউ...

…