জেনে নিন, ফাউন্ডেশন নির্বাচনে স্কিন আন্ডারটোন নির্ধারণ করার কিছু ট্রিকস !

sub-editor · May 01, 2017 · 1 min read

জেনে নিন, ফাউন্ডেশন নির্বাচনে স্কিন আন্ডারটোন নির্ধারণ করার কিছু ট্রিকস !

মেকাপ করতে গেলে যে প্রোডাক্টটির কথা সবার আগে মনে পড়ে তা হলো ফাউন্ডেশন । ফাউন্ডেশন নিয়ে তো আমাদের কনফিউশনের শেষ নেই । বিশেষ করে যখন ফাউন্ডেশন কিনতে যাই । শেড নিয়ে সবাই-ই কমবেশী কনফিউশনে থাকে । তবে শেড ম্যাচ করার পাশাপাশি আর একটি বিষয় জানাও কিন্তু খুবই জরুরী । তা হলো স্কিনের আন্ডারটোন । 

তাহলে প্রথমেই জেনে নিই, স্কিন আন্ডারটোন জিনিসটা আসলে কী? আন্ডারটোন হলো আমাদের স্কিন শেডের ভেতরে থাকা অন্য আর একটি রঙ যা, আমাদের আসল স্কিনের রংয়ের উপরে একটা হালকা ছায়ার মতো ফেলে ।

আন্ডারটোন ৩ ধরণের হয় -

(১) ওয়ার্ম আন্ডারটোন (২) কুল আন্ডারটোন (৩) নিউট্রাল আন্ডারটোন

ফাউন্ডেশন নির্বাচনে আন্ডারটোন কেন জরুরী ?

আমরা যখন ফাউন্ডেশন ব্যবহার করি তখন প্রায়ই দেখা যায়, ফাউন্ডেশনটি লাগানোর পরই দেখতে কেমন গ্রে কালার লাগছে । আবার অনেক সময় অতিরিক্ত ইয়োলো / অরেঞ্জ কালারের মতো লাগে । এর কারণ হচ্ছে ভুল আন্ডারটোনের ফাউন্ডেশন । আপনার স্কিন ওয়ার্ম আন্ডারটোন হলে কুল টোনের ফাউন্ডেশন ব্যবহারে আপনাকে গ্রে দেখতে লাগবে । তাই সঠিক ফাউন্ডেশন নির্বাচনে আন্ডারটোন জানা খুবই জরুরী ।

কীভাবে নিজের আন্ডারটোন নির্ধারণ করবেন ?

  • আপনার হাতের কব্জির উল্টোদিকে খেয়াল করুন । সেই দিকটাতে সবারই শিরা/ধমনী খুব ভালোভাবে বোঝা যায় ।
  • আপনার শিরার রঙ এর দিকে খেয়াল করুন ।
  • আপনার শিরার রঙ যদি সবুজ হয়, তাহলে আপনার আন্ডারটোন ওয়ার্ম।

  • আপনার শিরার রঙ যদি হয় নীল/বেগুনী, তাহলে আপনার আন্ডারটোন কুল।

  • আর যদি আপনার শিরার রঙ এই কালারগুলোর মধ্যে বোঝা না যায়, তবে আপনার আন্ডারটোন নিউট্রাল ।

এছাড়াও আপনার স্কিনে যদি সহজেই সানট্যান হয় তবে আপনি ওয়ার্ম অথবা নিউট্রাল আন্ডারটোনের । আর না হলে আপনি কুল আন্ডারটোনের । তাছাড়া আপনি আরো একটি পরীক্ষা করতে পারেন । এজন্যে সূর্যের আলোতে গিয়ে দেখতে হবে আপনাকে গোল্ডের গয়নায় বেশী মানায়, নাকি সিলভারের গয়নায় । যদি আপনাকে গোল্ডে বেশী মানায়, তবে আপনার ওয়ার্ম আন্ডারটোন । আর যেদিন সিলভারে বেশী মানায়, তবে আপনি কুল আন্ডারটোন ।

কীভাবে সিলেক্ট করবেন সঠিক আন্ডারটোনের ফাউন্ডেশন ?

- আপনি ওয়ার্ম আন্ডারটোন হলে, ফাউন্ডেশন কেনার সময় ফাউন্ডেশনের কালারে খেয়াল করে দেখুন, তাতে যদি যদি হালকা ইয়োলো/ গোল্ডেন/ অরেঞ্জ আভা দেখতে পান, তবে সেটিই ওয়ার্ম টোনের ফাউন্ডেশন, যা আপনার জন্যে সঠিক ।

- আপনি যদি কুল আন্ডারটোনের হন, তবে ফাউন্ডেশনের কালার খেয়াল করুন । যদিন তাতে হালকা পিংক/ ব্লু আভা দেখতে পান। তবে সেটি কুল টোনের ফাউন্ডেশন । যা আপনার জন্যে সঠিক।

- আর আপনি নিউট্রাল আন্ডারটোনের হলে, ফাউন্ডেশনের টোন আপনার জন্যে কিছুই ম্যাটার করবে না । আপনি যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন । সবই আপনাকে মোটামুটি স্যুট করবে । তবে, অনেক ব্রান্ডেরই নিউট্রাল আন্ডারটোনের ফাউন্ডেশন আছে । সেগুলোও কিনতে পারেন।

তবে একটা কথা বলে রাখি, ফাউন্ডেশন এর শেড এবং আন্ডারটোন কিন্তু এক জিনিস নয় । এই দুটি বিষয় অনেকেই গুলিয়ে ফেলেন । তাই আগেই ক্লিয়ার করে দেই। শেড হলো আপনার স্কিনের আসল রঙ, আর আন্ডারটোন হলো আপনার আসল রঙের নিচে লুকিয়ে থাকা হালকা শ্যাডো/আভা । আর এই দুটো বিষয় খেয়াল রেখেই আসলে ফাউন্ডেশন কিনতে হয়।

এবার ফাউন্ডেশন কেনার পালা! সেক্ষেত্রে আপনি যদি আপনাকে কোন শেডের ফাউন্ডেশন মানায় তা আগে থেকে জেনে থাকেন তবে স্যাফায়ার থেকে ঘরে বসেই অর্ডার করতে পারেন অন্যদিকে যারা জানতেন না তারা আশা করি এই আর্টিকেলটি পড়ার পর স্কিন আন্ডারটোন এবং শেড সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। সাশ্রয়ী মূল্যে তিনটি আন্ডারটোনেই এল এ গার্লের দারুণ কিছু ফাউন্ডেশন পেয়ে যাবেন এখানে।  

ছবি - বিউটিলিশ ডট কম , স্টাইলক্রেজ ডট কম লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

ফাউন্ডেশনের রাইট শেইড | অনলাইনে ফাউন্ডেশন কিনতে খেয়াল রাখুন ৫টি বিষয়!
মেকআপ

ফাউন্ডেশনের রাইট শেইড | অনলাইনে ফাউন্ডেশন কিনতে খেয়াল রাখুন ৫টি বিষয়!

বেসিক মেকআপ আইটেমের মধ্যে ফাউন্ডেশনের নামটাই সবার আগে আসে, তাই না? বিগেইনারদের জন্য রাইট মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করাটা একটু কঠিন, বিশেষ করে ফাউন্ডেশন!...

আরও পড়ুন

ফাউন্ডেশন শপিং গাইড
মেকআপ

ফাউন্ডেশন শপিং গাইড

ফাউন্ডেশন কিনতে গিয়ে একবারের জন্য দ্বিধাগ্রস্থ হননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। স্কিনে স্যুট করবে কিনা, সঠিক শেড পাওয়া যাবে কিনা, দেওয়ার পরে মুখটা...

পারফেক্ট ন্যুড মেকআপ ত্বকের ধরন বুঝে করুন ৭টি উপায়ে!
মেকআপ

পারফেক্ট ন্যুড মেকআপ ত্বকের ধরন বুঝে করুন ৭টি উপায়ে!

অনেক আগে থেকেই মেকআপ বা ফ্যাশনের জগতে "ন্যুড" শব্দটি ব্যবহার করা হয়ে আসছে। ন্যুড মেকআপ, ন্যুড লিপস্টিক, ন্যুড নেইলপলিশ, ন্যুড আইশ্যাডো ইত্যাদি আমাদের...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?

মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একটা পিংক শেইডের ব্লাশের দিকে চোখ আটকে যায় রুবাইদার। পিংক খুব পছন্দের কালার হওয়ায় রুবাইদা সাথে সাথেই ব্লাশটা কিনে ফেলে।...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

…