ডার্ক সার্কেল হবার কারণ সম্পর্কে কতটুকু জানেন?

সাফা জাহাঙ্গীর · Oct 13, 2019 · 1 min read

ডার্ক সার্কেল হবার কারণ সম্পর্কে কতটুকু জানেন?

আন্ডার আই ডার্ক সার্কেল অথবা চোখের নিচের কালো দাগ কথাটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত তাই না? এই ডার্ক সার্কেল ঢাকতে আমাদের কত প্রোডাক্টই না ব্যবহার করতে হয়। খুব সহজেই কনসিলার বা ইয়েলো কারেক্টর দিয়ে সেটা ঢেকে ফেলা যায়। কিন্তু কেন হয় এই ডার্ক সার্কেল তা কি কখনো চিন্তা করে দেখেছি? চলুন আজকে না হয় এই সমস্যা নিয়ে একটু গভীরে আলোচনা করি! 

ডার্ক সার্কেল আসলে কী?

আমাদের চোখের আশপাশে রক্তের ছোট ছোট কৌশিকনালী বা ক্যাপিলারিস আছে, যা আমাদের চোখের চারপাশের কোষগুলোকে অক্সিজেন সরবরাহ করে। কিন্তু বিভিন্ন কারণে এই ক্যাপিলারিগুলো ফেটে যেতে পারে। আর এই ক্যাপিলারি ব্লিডিং এর জন্যই চোখের চারপাশে ডার্ক দেখায়।

চলুন এবার দেখে নেই কী কী কারণে এই ক্যাপিলারি ফেটে যেতে পারে! 

ডার্ক সার্কেল হবার কারণ

১) আয়রন ডিফিশিয়েন্সি

আয়রন ডিফিশিয়েন্সি ডার্ক সার্কেলের কারণ - shajgoj.com

যাদের রক্তে আয়রনের পরিমাণ কম, তাদের রক্তের হিমোগ্লোবিন একটুতেই ভেঙ্গে যায়। যেহেতু হিমোগ্লোবিনের কাজ ক্যাপিলারির মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছে দেয়া, তাই হিমোগ্লোবিন ভেঙ্গে গেলে চোখের চারদিকে অক্সিজেনের অভাব দেখা দেয়। ফলাফল স্বরূপ চোখের আশপাশের চামড়া কালচে দেখায়। 

২) স্ট্রেস 

ছোটবেলায় এমন কতবার হয়েছে, খেলতে গিয়ে ব্যথা পেয়ে কালশিটে পড়ে যায় নি! ধরে নেন স্ট্রেস আমাদের মনের ব্যথার মতই। যখনি আপনি স্ট্রেসে থাকেন তখন আপনার শরীরের ভাইটাল অর্থাৎ মেইন অর্গানগুলোতে রক্ত প্রবাহ বেশি থাকে। আপনার ফেইস থেকে রক্ত প্রবাহ কিছুটা হলেও কমে যায়। স্ট্রেসের কারণেও চোখের ক্যাপিলারি ফেটে গিয়ে স্কিনের নিচে রক্তক্ষরণ হতে পারে। আর তখনি বেগুনি বা নীলাভ রঙ দেখা যায়, যেটাকে প্রচলিত ভাষায় আমরা ডার্ক সার্কেল বলি। তাই মানসিক চাপ বা স্ট্রেস একটু কম নিয়ে চেষ্টা করুন সময়টাকে উপভোগ করার।

৩) জোরে চোখ ঘষা

মেকআপ তুলতে গিয়ে হোক আর যেকোন কারণেই হোক অসাবধানতাবশত চোখে খুব বেশি প্রেশার দিয়ে ফেললে চোখের কৌশিকনালিকাগুলো ভেঙ্গে গিয়ে রক্তক্ষরণ হয়। আর সেই রক্ত অক্সিডাইজ হয়ে কালচে হয়ে গেলেই দেখা যায় ডার্ক সার্কেল।

৪) চশমার ফ্রেম

ভারী চশমার ফ্রেম ডার্ক সার্কেলের কারণ - shajgoj.com

অনেক ক্ষেত্রে অনেক লম্বা সময় ধরে চশমা পরে থাকলে ফ্রেমের ভারের জন্য ক্যাপিলারি ভেঙ্গে যায়। ফলাফল ডার্ক সার্কেল। তাই চেষ্টা করুন হালকা চশমার ফ্রেম ব্যবহার করতে। আর সারাদিন টানা চশমা না ব্যবহার করে মাঝে মাঝে একটু খুলে রাখুন।

৫) ক্লান্তি 

যারা ডার্ক সার্কেল এর জন্য ঘুম হারাম করে ফেললেন, তারা এবার একটু ঘুমের দিকে নজর দিন। রাত জেগে আর টিভি শো না হয় না-ই দেখলেন, গেমিং-টাও না হয় ৮টার মধ্যে শেষ করুন। প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা না ঘুমালে চোখের কালি নিয়ে চিন্তা করে লাভ হবে না।

৬) সান ড্যামেজ

সূর্যের আল্ট্রা ভায়োলেট রে নিয়ে তো কম আর্টিকেল পড়েন নি! এই সূর্য রশ্মি স্কিনের জন্য যেমন ভয়াবহ ঠিক তেমনি চোখের জন্যও। সূর্যের অতিবেগুনী রশ্মি আপনার চোখের আশপাশের পাতলা স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাই চেষ্টা করুন সানগ্লাস ব্যাবহার করতে। 

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

তো এই ছিল ডার্ক সার্কেল হবার পেছনের গল্প! আশা করি উপরের ব্যাপারগুলো খেয়াল রাখলে কিছুটা হলেও হেল্প হবে।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

মেকআপ ছাড়াই ডার্ক সার্কেলের ভিজিবিলিটি কীভাবে কমিয়ে আনা যায়?
ত্বকের যত্ন

মেকআপ ছাড়াই ডার্ক সার্কেলের ভিজিবিলিটি কীভাবে কমিয়ে আনা যায়?

অফিসে বসে সারাদিন অথবা রাতে ল্যাপটপ বা ডেস্কটপের সামনে গভীর রাত পর্যন্ত কাজ করা আমাদের অনেকেরই নিত্যদিনের রুটিন। এতে চোখের বিশ্রাম একদমই হয় না। আবার অ...

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!
ত্বকের যত্ন

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!

সুন্দর চোখ সবসময়ই চিত্তাকর্ষক হয়। সুতরাং, চোখের চারপাশের ত্বক স্বাস্থ্যকর এবং দীপ্তিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের যাচ্ছেতাই লাইফস্টাইল-...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

আরও পড়ুন

ডার্ক সার্কেল | চোখের নিচে কালোদাগ দূর হবে ৩টি তেলে!
ত্বকের যত্ন

ডার্ক সার্কেল | চোখের নিচে কালোদাগ দূর হবে ৩টি তেলে!

চোখের নিচে কালোদাগ বা ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত? ডার্ক সার্কেল-এর সমস্যায় যারা ভুগছেন তাদের চেহারা সবসময় নিস্তেজ এবং ক্লান্ত দেখায়। চোখের নিচের কাল...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

আই ক্রিম ব্যবহারের ৫টি উপকারিতা জানা আছে কি?
চোখের সাজ

আই ক্রিম ব্যবহারের ৫টি উপকারিতা জানা আছে কি?

মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় কীভাবে চোখের যত্ন নেন তাহলে অধিকাংশ মেয়েরই উত্তর হয় ঠিক এমন- মুখে সাধারণত যে ক্রীম ব্যবহার করি তাই চোখে মেখে নেই। চোখের জন্...

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

এক জোড়া মোহনীয় চাহনি
চোখের সাজ

এক জোড়া মোহনীয় চাহনি

চোখ এমন একটা অঙ্গ, যা ছাড়া আমাদের জীবন অপরিপূর্ণ। এক জোড়া মোহনীয় চাহনি সৌন্দর্যকে বাড়িয়ে তুলে অনেকাংশে। এ জন্যেই তো চোখকে সাজিয়ে তুলতে আমাদের কতো তোরজ...

চোখের নিচে কালোদাগ | ডার্ক সার্কেল দূর করতে ৬টি ঘরোয়া প্রাকৃতিক উপায়!
ত্বকের যত্ন

চোখের নিচে কালোদাগ | ডার্ক সার্কেল দূর করতে ৬টি ঘরোয়া প্রাকৃতিক উপায়!

চোখের নিচে কালোদাগ অনেক মেয়েদের বেশ বড় একটা দুশ্চিন্তার কারণ। এই ডার্ক সার্কেল দূর করতে কী না করে সবাই! রাতে ভাল ঘুম না হওয়া বা অত্যাধিক খাটাখাটনি...

…