অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!

জান্নাতুল মৌ · Mar 03, 2019 · 1 min read

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!

অয়েলি আইলিড নিয়ে বলার আগে একটা কথা বলুন... যদি বলি, মেকআপের কোন পার্টটা দেখতে সবচেয়ে বেশী সুন্দর লাগে, তবে উত্তরটা কী হবে? আমি জানি, উত্তরটা হবে চোখের মেকআপ। আই মেকআপ-তো আজকাল কমবেশি সবাই করতে পারি। কিন্তু, সুন্দর একটা আই মেকআপ করে পার্টি বা দাওয়াতে যাওয়ার কিছুক্ষণ পরই যদি দেখেন যে আইলাইনার স্মাজ হয়ে গিয়েছে এবং আইলিডের আইশ্যাডো ক্রিজিং করে একদম বাজে অবস্থা হয়ে গেছে, তখন কেমন লাগবে?

সুন্দর দেখানো তো দূরের কথা, দেখতে ভীষণ অদ্ভুত লাগবে। এরকম যদি আপনার সাথে হয়ে থাকে তবে আপনার আইলিড বা চোখের পাতার ধরণ অয়েলি বা তৈলাক্ত। কিন্তু এর সমাধান কী? কিভাবে অয়েলি আইলিড হওয়া সত্ত্বেও চোখের মেকআপ লং লাস্টিং হবে? জানতে চান? আজকের আর্টিকেলটা সেই বিষয় নিয়েই। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই, অয়েলি আইলিড নিয়েই কীভাবে ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ স্মাজ হয়ে যাওয়া রোধ করতে পারবেন।

অয়েলি আইলিড ও এর জন্য স্মাজ প্রুফ মেকআপ টিপস

১. ডাস্টিং

আই মেকআপ শুরুর আগে চোখের পাতায় ব্রাশের সাহায্যে একটু ট্রান্সল্যুসেন্ট পাউডার ডাস্ট করে নিন। এতে চোখের পাতার অয়েলি ভাবটা চলে যাবে।

অয়েলি আইলিড এর ডাস্টিং - shajgoj.com

২. আই প্রাইমার

অবশ্যই চোখের মেকআপ শুরুর আগে একটি ভালো মানের  আই প্রাইমার লাগাবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে, ফেইস প্রাইমার,ফাউন্ডেশন বা কন্সিলার দিয়ে কাজ হবে কিনা?

না, ফেইস প্রাইমার, কন্সিলার বা ফাউন্ডেশন দিয়ে হবে না। আপনার আইলিড যেহেতু অয়েলি। তাই ভালো মানের একটি আই প্রাইমার-ই আপনার জন্য ভালো কাজ করবে। আই প্রাইমার-টি আপনার পুরো আইলিড-এ লাগিয়ে ব্লেন্ড করে নিন। এটি আপনার আইশ্যাডো-কে লং লাস্টিং করতে খুবই সাহায্য করবে।

৩. বেকিং

আই প্রাইমার লাগানোর পরে একটি ছোট বিউটি স্পঞ্জে অনেকখানি ট্রান্সল্যুসেন্ট পাউডার নিয়ে আপনার আইলিডে লাগিয়ে নিন। এভাবেই রেখে দিয়ে চোখ বন্ধ করে ১ মিনিট অপেক্ষা করুন।

স্পঞ্জে ট্রান্সল্যুসেন্ট পাউডার নিয়ে আইলিডে ব্যবহার - shajgoj.com

ইয়েস, বেকিং-এর কথাই বলছি। আইলিডে এভাবে হালকা বেকিং করে নিলে, আই মেকআপ অনেক বেশি লং লাস্টিং হবে এবং চোখের পাতা অয়েলি হয়ে গিয়ে আই মেকআপ স্মাজ হয়ে যাওয়ার চান্স কম থাকবে।

৪. ম্যাট আইশ্যাডো

আইলিডের ক্রিজের অংশে সবসময় ম্যাট আইশ্যাডো লাগাবেন। আই মেকআপ-এ শিমারি বা গ্লিটারি আইশ্যাডো-এর চেয়ে ম্যাট ধরনের আইশ্যাডো বেশি লাগানোর চেষ্টা করবেন। কারণ, ম্যাট আইশ্যাডো তুলনামূলকভাবে কম স্মাজ হয়। আর খুবই কম পরিমাণে আইশ্যাডো ব্যবহারের চেষ্টা করবেন।

৫. ব্রাশ ওয়েটিং

আইলিড-এ শিমারি আইশ্যাডো লাগানোর আগে আই মেকআপ-এর ব্রাশটি সেটিং স্প্রেতে ওয়েট করে নিয়ে এরপর তাতে আইশ্যাডো নিয়ে আইলিড-এ লাগাবেন। এতে করে শিমারি আইশ্যাডো খুব ভালোভাবে ফুটবে এবং আইশ্যাডো লং লাস্টিং-ও হবে।

৬. অ্যাঙ্গেল্ড লাইনার ইউজ

 

অনেকেই আই মেকআপে পেনসিল লাইনার ব্যবহার করতে পছন্দ করেন। তবে এগুলো স্মাজ হয়ে যাওয়ার চান্স বেশী থাকে। তাই পেনসিল লাইনার লাগানোর পরে একটি চিকন অ্যাঙ্গেল্ড লাইনার ব্রাশে পেনসিল লাইনারের সেইম কালারের আইশ্যাডো দিয়ে লাইনিং-এর উপর প্যাটিং মোশনে লাগিয়ে নিন। এতে পেন্সিল লাইনার স্মাজ হওয়ার চান্স কমে যাবে।

৭. জেল লাইনার

অয়েলি আইলিডে আইলাইনার স্মাজ হয়ে যাওয়া একটি কমন ব্যাপার। তাই, লিকুইড বা পেনসিল লাইনারের পরিবর্তে ব্যবহার করুন জেল লাইনার। কারণ, জেল লাইনার আই মেকআপ রিমুভার ছাড়া সহজে রিমুভ/স্মাজ হয় না।

৮. লাস্ট ডাস্টিং

আই মেকআপ শেষে আবারও একটি ব্রাশে খুবই সামান্য একটু ট্রান্সল্যুসেন্ট পাউডার নিয়ে আপনার আইলিডে হালকাভাবে ডাস্ট করে নিন। ভয় নেই, খুব সামান্য পাউডার ডাস্ট করলে আই মেকআপ নষ্ট হয়ে যাবে না। উল্টো, এতে করে আইলিডে থাকা অতিরিক্ত অয়েলি ভাব দূর হবে।

এইতো জেনে নিলেন অয়েলি আইলিড যাদের, তারা কিভাবে খুব সহজেই চোখের মেকআপ স্মাজ হয়ে যাওয়া রোধ করতে পারবেন। আশা করছি, আপনাদের অনেক বেশি হেল্প হবে।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস

আই মেকআপে আইশ্যাডো এক জাদুর প্রলেপ। আইশ্যাডো প্যালেট নামক জাদুর বাক্স নিয়ে আপনি মুহুর্তেই বদলে ফেলতে পারেন আপনার আইলুক, যা কিনা বদলে দিতে পারে পুরো আউ...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

আরও পড়ুন

হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!
চোখের সাজ

হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!

হুডেড আই শব্দদুটির সাথে অনেকেই পরিচিত। অনেকেই বলে থাকেন যে চোখে মেকআপ করলে, আইলাইনার লাগালে বোঝা যায় না। এর কারণ হয়তো আপনার হুডেড আই। এবার আসুন, একটু...

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!
মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে...

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!
মেকআপ

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!

সুন্দর একজোড়া চোখ, সবারই নজর কাড়তে বাধ্য। আর চোখকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চোখের মেকআপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের মেকআপে কাজল, আইলাইন...

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?
মেকআপ

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?

ফ্যাশন ট্রেন্ডে এখন ন্যুড লিপস্টিক খুবই পপুলার। সিম্পল ন্যাচারাল লুক কিংবা পার্টি গ্ল্যাম লুক, সব ধরনের সাজেই এখন এই ধরনের লিপ কালারের ব্যবহার করা হয়,...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!
চোখের সাজ

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

আমি যখনই কাউকে মেকআপ করে দিতে যাই, তখনই বলতে শুনি, আমাকে স্মোকি আই মেকআপ করে দিও। এই স্মোকি আই মেকআপ-এর কথা জানেন না এবং পছন্দ নয় এমন মেয়ে খুঁজে পাওয়া...

…