১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুমাইয়া দোলা · May 08, 2023 · 1 min read

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে এই প্রোডাক্টটি কিন্তু চোখ সাজানো ছাড়াও মেকআপের আরো অনেক কাজেই ইউজ করা যায়। কি অবাক লাগছে শুনে? আজ আপনাদের জানাবো কীভাবে মাত্র ১টি আইশ্যাডো প্যালেট দিয়ে মেকআপের ৫টি স্টেপস কমপ্লিট করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত।

আইশ্যাডো প্যালেট সিলেকশন

সাধারণত একটি আইশ্যাডো প্যালেটে ম্যাট, শিমারি ও গ্লিটারি এই তিন ধরনের ফর্মুলার বিভিন্ন শেইডসের আইশ্যাডো থাকে। আইশ্যাডো প্যালেট কেনার সময় সবাই সাধারণত নিজের পছন্দের কালার রয়েছে এমন প্যালেটগুলোই বেছে নেন। তবে যদি আপনারা ১টি প্যালেটকেই মাল্টিপারপাসে ইউজ করতে চান, সেক্ষেত্রে অন্তত এমন একটি আইশ্যাডো প্যালেট নিজের কালেকশনে রাখুন, যেটিতে ম্যাট ফর্মুলার ডার্ক ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন, পিংক বা পিচ এবং শিমারি টাইপের গোল্ডেন বা সিলভার আইশ্যাডো রয়েছে। সাধারণত যে আইশ্যাডো প্যালেটগুলো ব্রাউন, রোজ গোল্ড বা রেড টোন বেইজড, সে প্যালেটগুলোতেই আপনারা এই ফর্মুলা ও কালারের আইশ্যাডোগুলো পেয়ে যাবেন।

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়ে মেকআপ লুক

চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক মাত্র ১টি আইশ্যাডো প্যালেট কীভাবে আপনারা মেকআপের অনেকগুলো স্টেপে ইউজ করতে পারবেন সে সম্পর্কে।

১) ডার্ক ব্রাউন আইশ্যাডো ব্যবহার করে আইব্রো ডিফাইন করুন

মেকআপ করার সময় আমাদের চোখ দু’টো আরেকটু সুন্দর দেখাতে আমরা আইব্রোর ফাঁকা অংশগুলো ফিল ইন করি। এই কাজটি করার জন্য আইব্রো পেন্সিল বা পমেডের পাশাপাশি বেছে নিতে পারেন আপনার আইশ্যাডো প্যালেটে থাকা ম্যাট ফর্মুলার ডার্ক ব্রাউন কালারের শ্যাডো। আইব্রো ব্রাশে ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে খুব কেয়ারফুলি নিজের আইব্রোর ফাঁকা অংশটুকু ভরাট করে নিন। এতে আপনার আইব্রো ন্যাচারালি ডিফাইনড হবে।

২) কাজলের অল্টারনেটিভ হিসেবে ব্ল্যাক আইশ্যাডো ইউজ করুন

চোখে কাজল দিতে অনেকেই ভালোবাসেন। তবে অনেক সময় হাতের কাছে কাজল থাকে না! কাজলের অল্টারনেটিভ অপশন হিসেবে ইজিলি ম্যাট ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতে পারেন। একদম চিকন একটি পেন্সিল ব্রাশ নিন। প্রথমে একটু সেটিং স্প্রে দিয়ে ব্রাশটি ভিজিয়ে নিন। তারপর ব্রাশে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে চোখের নিচে কাজল দেওয়ার মতো চিকন করে লাইন করে নিন। চাইলে এভাবে আইলাইনার হিসেবে চোখের উপরেও ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারেন।

৩) ব্রাউন আইশ্যাডো দিয়ে কনট্যুর করুন

ফেইস কনট্যুর

নিজের ফেইস আপলিফটেড ও ডিফাইনড দেখাতে তো আমরা সবাই চাই। এই কাজটি করতে আইশ্যাডো প্যালেটের ম্যাট ব্রাউন কালারটি বেছে নিতে পারেন। তাই শুরুতে একটি কনট্যুর ব্রাশে ব্রাউন কালারের শ্যাডো নিয়ে তারপর এক্সট্রা প্রোডাক্টটুকু ঝেড়ে ফেলুন। তারপর হালকা হাতে আপনার চিকবোন, নাক ও জ' লাইন কনট্যুর করে নিন। আইশ্যাডো দিয়ে ফেইস কনট্যুর করলে ব্লেন্ড করতে যেমন প্রবলেম হয় না, তেমনি দেখতেও খুব ন্যাচারাল লাগে। তাই এবার হাতের কাছে কনট্যুর প্যালেট না থাকলে আইশ্যাডো দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন।

৪) ব্লাশ হিসেবে পিংক আইশ্যাডো ইউজ করুন

যেকোনো মেকআপ লুক ক্রিয়েট করার সময় একটু ব্লাশ অ্যাপ্লাই করতে আমরা কেউই ভুলি না। আইশ্যাডো প্যালেটে থাকা ম্যাট পিংক কালারটি কিন্তু ব্লাশ হিসেবে দারুণ কাজ করে। তাই চাইলে একবার ব্লাশ হিসেবে পিংক আইশ্যাডো ইউজ করে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না! পিচ, অরেঞ্জিশ শেইডগুলো ট্রাই করতে পারেন।

৫) হাইলাইটার হিসেবে গোল্ডেন বা সিলভার আইশ্যাডো বেছে নিন

হাইলাইটার হিসেবে গোল্ডেন বা সিলভার আইশ্যাডো

ফেইসে গ্লোয়ি ইফেক্ট আনার জন্য হাইলাইটারের চেয়ে পারফেক্ট মেকআপ প্রোডাক্ট আর একটিও নেই। ফেইস হাইলাইট করার জন্য আইশ্যাডো প্যালেটের গোল্ডেন বা সিলভার কালারের শিমারি ফর্মুলার আইশ্যাডো পারফেক্টলি কাজ করে। তবে এক্ষেত্রে খুব বেশি হেভি হ্যান্ডেড না হওয়াই ভালো। বরং একটি ফ্যান ব্রাশে আইশ্যাডো নিয়ে খুবই হালকা হাতে আপনার ফেইসের হাই পয়েন্টগুলো হাইলাইট করে নিন। তাহলে দেখলেন তো, হাতের কাছে হাইলাইটার না থাকলেও আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারছেন।

আশা করি, আপনারা বুঝতে পেরেছেন ১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কীভাবে ফুল ফেইস গ্ল্যাম লুক ক্রিয়েট করা যায়। দারুণ ব্যাপার, তাই না? মেকআপের ক্ষেত্রে আপনি নিজের পছন্দমতো এক্সপেরিমেন্ট করতেই পারেন।

 

অনলাইনে অথেনটিক মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস

আই মেকআপে আইশ্যাডো এক জাদুর প্রলেপ। আইশ্যাডো প্যালেট নামক জাদুর বাক্স নিয়ে আপনি মুহুর্তেই বদলে ফেলতে পারেন আপনার আইলুক, যা কিনা বদলে দিতে পারে পুরো আউ...

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!
মেকআপ

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!

সুন্দর একজোড়া চোখ, সবারই নজর কাড়তে বাধ্য। আর চোখকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চোখের মেকআপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের মেকআপে কাজল, আইলাইন...

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

আইশ্যাডো কি শুধুমাত্র চোখ সাজানোর জন্যেই?
মেকআপ

আইশ্যাডো কি শুধুমাত্র চোখ সাজানোর জন্যেই?

মেকাপের মধ্যে অন্যতম অংশ যেটি তা হলো আই মেকাপ। আর আই মেকাপের মাধ্যমেই কিন্তু পুরো লুক চেঞ্জ করে ফেলা যায়। আর এক্ষেত্রে যে প্রোডাক্টটি বড় ভুমিকা রাখে,...

আরও পড়ুন

ঈদ স্পেশাল মেকাপ লুক | কমপ্লিট আই মেকাপ (পর্ব ২)
চোখের সাজ

ঈদ স্পেশাল মেকাপ লুক | কমপ্লিট আই মেকাপ (পর্ব ২)

গত পর্বে কীভাবে ঈদের দিন/রাতের জন্যে বেইজ মেকাপ করবেন, তা শেয়ার করেছিলাম। এখন আই মেকাপ আর লিপস্টিক এর পালা তাই তো? আজকে যে আই মেকাপ-টি করেছি এটি ঈদের...

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

ফুল কভারেজ মেকাপ মাত্র ৫ টি প্রোডাক্টেই !
মেকআপ

ফুল কভারেজ মেকাপ মাত্র ৫ টি প্রোডাক্টেই !

ইন্টারনেটে যখন আমরা মেকাপ টিউটোরিয়ালগুলো দেখি, তখন অনেকেই ভাবি, "বাব্বাহ! মেকাপ করতে এতো কিছু লাগে! " আসলে পারফেক্টভাবে মেকাপ করতে অনেক কিছুই দরকার...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!
চোখের সাজ

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!

অয়েলি আইলিড নিয়ে বলার আগে একটা কথা বলুন... যদি বলি, মেকআপের কোন পার্টটা দেখতে সবচেয়ে বেশী সুন্দর লাগে, তবে উত্তরটা কী হবে? আমি জানি, উত্তরটা হবে চোখের...

আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট!
মেকআপ

আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট!

আপনার চেহারায় সবচেয়ে আকর্ষণীয় ফিচার কি? বেশিরভাগ মানুষই উত্তর দিবেন – চোখ। আর এ চোখজোড়াকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন একটুখানি আইশ্যাডো, কাজ...

…