পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!

জান্নাতুল মৌ · May 27, 2017 · 1 min read

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!

সুন্দর একজোড়া চোখ, সবারই নজর কাড়তে বাধ্য। আর চোখকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চোখের মেকআপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের মেকআপে কাজল, আইলাইনার, মাশকারার পাশাপাশি যে কসমেটিকটির কথা না বললেই নয়, তা হলো আইশ্যাডো। পারফেক্ট আইশ্যাডো নির্বাচন ছাড়া তো চোখের মেকআপ পরিপূর্ণই হবে না। তবে, আইশ্যাডো কেনার কথা মাথায় আসলে অনেকেই কনফিউজড হয়ে যায়। কোনটা কেনা উচিত, কোনটা যে কম দামের মধ্যে ভালো হবে, আর কোনটা আসলেই দরকার আপনার জন্যে এসব নিয়ে দ্বিধার শেষ থাকে না। আর আপনি যদি মেকআপ জগতে নতুন হন, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ জানাবো, আপনার নিজের জন্যে সঠিক আইশ্যাডো প্যালেট নির্বাচনের ৭টি টিপস।

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন করতে কিছু টিপস

(১) আইশ্যাডো প্যালেট কেনার আগে মাথায় রাখতে হবে, কোন ধরণের আইশ্যাডো আপনি কিনতে চাচ্ছেন। বাজারে ম্যাট, শিমারী, মেটালিক, স্যাটিন, ক্রিম আইশ্যাডো রয়েছে। যদি আপনি প্রতিদিনকার চোখের সাজের জন্যে কিনতে চান, তবে ম্যাট অথবা স্যাটিন ফিনিশের আইশ্যাডো কিনতে পারেন। তবে ম্যাট আইশ্যাডো কালেকশনে রাখা ভালো। কারণ এগুলো যে কোনো ধরনের আই মেকআপে ক্রিজে আইশ্যাডো ব্লেন্ডিং-এর কাজে লাগে। এছাড়া যে কোনো পার্টি আই মেকআপের জন্যে বেছে নিন শিমারী অথবা মেটালিক ফিনিশের আইশ্যাডো। এছাড়া লং লাস্টিং আই মেকআপ পেতে বেছে নিতে পারেন ক্রিম আইশ্যাডোগুলো।

চোখে ম্যাট আইশ্যাডো - shajgoj.com

(২) এমন আইশ্যাডো প্যালেট বেছে নিবেন, যেগুলোতে শেড রেঞ্জ ভালো। কারণ লাইট, মিডিয়াম এবং ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে আপনি অনেকগুলো লুক করতে পারবেন।

লাইট, মিডিয়াম এবং ডার্ক কালারের আইশ্যাডো - shajgoj.com

(৩) আইশ্যাডো কেনার আগে আপনার চোখের কালারের দিকে নজর রেখে কিনবেন। প্যালেটের কালারগুলো যেন আপনার চোখের কালারের সাথে মানানসই হয়, তা খেয়াল রাখবেন। তবে, ব্রাউন, গোল্ডেন, কপার, সিলভার বারগেন্ডি, ব্লাক ইত্যাদি কালারগুলো সব ধরনের চোখের সাথেই মানিয়ে যায়।

চোখের কালার অনুযায়ী আইশ্যাডো ব্যবহার - shajgoj.com

(৪) অনলাইন রিভিউগুলো আপনার ভালো বন্ধু হতে পারে। অনলাইনে সার্চ করলেই বিভিন্ন ব্রাণ্ডের আইশ্যাডো সম্পর্কে অনেক রিভিউ পাওয়া যায়। সেখান থেকে দেখে আপনি অনেকটা আইডিয়া পেতে পারবেন।

(৫) আপনি যদি আই মেকআপে নতুন হন, তবে যেকোনো ধরনের ন্যুড/ন্যাচারাল কালারের আইশ্যাডো প্যালেট বেছে নিন। কারণ এ কালারগুলো যেমন সব ধরণের ড্রেসের সাথে মানিয়ে যায়, তেমনি ব্রাউন, ন্যুড, ব্ল্যাক ইত্যাদি কালারগুলো থেকে আপনি কোন কালার চোখের কোন অংশে ব্যবহার করা উচিত তা সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন।

চোখের নুড আইশ্যাডো লুক - shajgoj.com

(৬) এমন আইশ্যাডো প্যালেট কেনার চেষ্টা করবেন, যেটার কালারগুলো ওয়্যার‍্যাবল। অনেক প্যালেটে এমন সব কালার থাকে, যেগুলো দেখতে সুন্দর হলেও ঐ সব কালার দিয়ে আই মেকআপ করাটা খুব একটা মানানসই লাগে না। যে কালারগুলো বেশী ইউসফুল, সেগুলো কেনাই ভালো।  তাই এক্ষেত্রে একটু মাথা খাটিয়ে প্যালেট নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ হবে।

(৭) আপনি মেকআপ-এ নতুন? বিভিন্ন কালারের আইশ্যাডো দিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন? আবার অনেকগুলো আইশ্যাডো প্যালেট কিনে টাকা নষ্টও করতে চান না? তাহলে বেছে নিতে পারেন ১২০,  ১৮০ কালারের আইশ্যাডোগুলো। এগুলো দামে অনেক বেশী রিজনেবল এবং মানও খুব একটা খারাপ না।

 Coastal Scents Mirage আইশ্যাডো Palette - shajgoj.com

এই তো জেনে গেলেন পারফেক্ট আইশ্যাডো নির্বাচন করতে ৭টি দারুন টিপস। আশা করছি এখন থেকে পারফেক্ট আইশ্যাডো নির্বাচন করতে আর আসুবিধা হবে না।

আপনি চাইলে আপনার পছন্দমতো আইশ্যাডো কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের আইশ্যাডোটি!

ছবি- সংগৃহীত: সাজগোজ;বিউটিডিলজ.ইউকে;ইউটিউব

সম্পর্কিত লেখা

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!
মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে...

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস
চোখের সাজ

বিগেইনারদের জন্য আইশ্যাডো অ্যাপ্লিকেশন টিপস অ্যান্ড ট্রিকস

আই মেকআপে আইশ্যাডো এক জাদুর প্রলেপ। আইশ্যাডো প্যালেট নামক জাদুর বাক্স নিয়ে আপনি মুহুর্তেই বদলে ফেলতে পারেন আপনার আইলুক, যা কিনা বদলে দিতে পারে পুরো আউ...

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

আইশ্যাডো কি শুধুমাত্র চোখ সাজানোর জন্যেই?
মেকআপ

আইশ্যাডো কি শুধুমাত্র চোখ সাজানোর জন্যেই?

মেকাপের মধ্যে অন্যতম অংশ যেটি তা হলো আই মেকাপ। আর আই মেকাপের মাধ্যমেই কিন্তু পুরো লুক চেঞ্জ করে ফেলা যায়। আর এক্ষেত্রে যে প্রোডাক্টটি বড় ভুমিকা রাখে,...

আরও পড়ুন

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

ঈদ স্পেশাল মেকাপ লুক | কমপ্লিট আই মেকাপ (পর্ব ২)
চোখের সাজ

ঈদ স্পেশাল মেকাপ লুক | কমপ্লিট আই মেকাপ (পর্ব ২)

গত পর্বে কীভাবে ঈদের দিন/রাতের জন্যে বেইজ মেকাপ করবেন, তা শেয়ার করেছিলাম। এখন আই মেকাপ আর লিপস্টিক এর পালা তাই তো? আজকে যে আই মেকাপ-টি করেছি এটি ঈদের...

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!
চোখের সাজ

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!

অয়েলি আইলিড নিয়ে বলার আগে একটা কথা বলুন... যদি বলি, মেকআপের কোন পার্টটা দেখতে সবচেয়ে বেশী সুন্দর লাগে, তবে উত্তরটা কী হবে? আমি জানি, উত্তরটা হবে চোখের...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

বিগেনারদের জন্য আই মেকআপ | সহজেই ক্রিয়েট করুন ৩টি দারুণ আইলুক!
চোখের সাজ

বিগেনারদের জন্য আই মেকআপ | সহজেই ক্রিয়েট করুন ৩টি দারুণ আইলুক!

কখনো কখনো আই মেকআপ করা মেয়েদের জন্য খুব কঠিন কাজ হয়ে যায়। বিশেষ করে যারা বিগেনার; বা নতুন তাদের জন্য এটি বেশ চ্যালেন্জিং। ফলে আইলুক করতে অনেক বেশি সময়...

ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস!
মেকআপ

ভেঙ্গে যাওয়া মেকআপ প্রোডাক্ট ফিক্স করার দারুণ কিছু হ্যাকস!

খুব শখ করেই সেদিন হাইএন্ড ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেট কিনলাম। বলাই বাহুল্য, বেশ এক্সপেনসিভ ছিলো। হঠাৎ একদিন আই মেকআপ করতে গিয়ে হাত ফসকে ফ্লোরে পড়ে গে...

…