হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!

জান্নাতুল মৌ · May 10, 2018 · 1 min read

হুডেড আই | ৭টি টিপস জেনে বাড়িয়ে নিন চোখের সৌন্দর্য!

হুডেড আই শব্দদুটির সাথে অনেকেই পরিচিত। অনেকেই বলে থাকেন যে চোখে মেকআপ করলে, আইলাইনার লাগালে বোঝা যায় না। এর কারণ হয়তো আপনার হুডেড আই। এবার আসুন, একটু ভালোভাবে এক্সপ্লেইন করি।

আমাদের চোখের দিকে ভালোভাবে তাকালে, আইব্রো বোনের নিচের দিকে যদি চামড়ার এক্সটা ভাজ থাকে যা আমাদের চোখের ক্রিজ লাইন ঢেকে দেয় এবং এর কারণে চোখের আইলিড যদি অনেক ছোট মনে হয়, তবে আপনার চোখকে হুডেড আই বলা যায়। হুডেড আই যাদের আছে তাদের চোখে মেকআপ ফুটতে চায় না।

তবে, আজকে তাদের জন্যে সুখবর রয়েছে। কারণ, আজ আমি এমন কিছু মেকআপ টিপস শেয়ার করবো, যার ফলে আপনার আই মেকআপ ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে।

তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই।

হুডেড আই মেকআপ টিপস

১) ফেইক ক্রিজ

যারা হুডেড আই-এর অধিকারিণী, তারা আই মেকআপ করার সময় প্রথমে হাতের সাহায্যে চোখের ক্রিজ লাইন-টা খুঁজে বের করার চেষ্টা করবেন।  এরপর একটা মিডিয়াম ব্রাউন আইশ্যাডো দিয়ে ন্যাচারাল ক্রিজের একটু উপরে লাগিয়ে ব্লেন্ড করে ক্রিজ-টা ডিফাইন করে নিবেন। এতে একটা ফেইক ক্রিজ তৈরী হবে। যার ফলে ক্রিজ লাইনটাও ভালোভাবে ফুটে উঠবে।

হুডেড আই এ ফেইক ক্রিজ - shajgoj.com

২) আইশ্যাডো ও আইলাইনার দেয়া

যখনই আপনি আপনার আইশ্যাডো বা আইলাইনার অ্যাপ্লাই করবেন, তখন চোখটা আধা খোলা রেখে কাজগুলো করবেন। এতে করে আপনি আপনার ক্রিজ, আইলিড ইত্যাদি ভালোভাবে বুঝতে পারবেন।

আইশ্যাডো ও আইলাইনার দেয়া হুডেড আই - shajgoj.com

৩) ক্রিজ-এর উপর

নরমাল আই শেপ-এ আমরা সাধারণত আই মেকআপের মেইন আইশ্যাডো-টি ক্রিজের নিচের দিকে অ্যাপ্লাই করি। বাট যাদের হুডেড আই, তারা মেইন আইশ্যাডো-টি আপনার ন্যাচারাল ক্রিজের একটু উপরে লাগাবেন। এতে করে আপনার আইলিড-টা বড় এবং ওপেন মনে হবে।

হুডেড আই এর ক্ষেত্রে মেইন আইশ্যাডো-টি ন্যাচারাল ক্রিজের একটু উপরে লাগিয়েছে - shajgoj.com

৪) কোন আই মেকআপ?

যাদের হুডেড আই আছে, তারা নরমাল আই মেকআপ, স্মোকি আই মেকআপ ইত্যাদির দিকে না গিয়ে কাট ক্রিজ, হাফ কাট ক্রিজ, হলো আই মেকআপ, স্পটলাইট আই মেকআপ... এই স্টাইল-গুলো ট্রাই করবেন। এগুলো হুডেড আই-তে বেশ ভালো লাগে।

হুডেড আই এ কাট ক্রিজ মেকআপ - shajgoj.com

৫) কোন ধরনের?

আইলিডে সবসময় চেষ্টা করবেন শিমারী /মেটালিক হালকা কালার যেমন- গোল্ডেন, শ্যাম্পেইন, রোজ গোল্ড, সিলভার ইত্যাদি কালার লাগাতে। এতে করে আইলিড-টা ফুটে উঠে সুন্দর ভাবে এবং বড় মনে হয়।

হুডেড আই এ আইলিডে শিমারী /মেটালিক হালকা কালার প্রয়োগ - shajgoj.com

৬) কী রকম?

উইংড আইলাইনার হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড। টানা লাইনার লাগানোর ফলে চোখ অনেক বেশী ওপেন মনে হবে। তবে, লাইনিং যেন বেশী মোটা করে করা না হয়। চিকন করে লাইন টানলেই ভালো লাগবে।

হুডেড আই এ উইংড আইলাইনিং - shajgoj.com

৭) ফেইক আইল্যাশ

অনেক সময় গ্ল্যামারাস মেকআপের সাথে ফেইক আইল্যাশ-তো পড়েই থাকি আমরা। তবে যাদের হুডেড আই তারা বেশী ঘন এবং লম্বা ফেইক আইল্যাশ বাছবেন না যেন। এতে করে আপনার পুরো চোখটাই আইল্যাশে ঢেকে যাবে এবং আই মেকআপ কিছুই বোঝা যাবে না। তাই পাতলা ধরনের ল্যাশ-ই আপনার জন্যে বেস্ট হবে।

'হুডেড আই' অনেকের কাছে পেইনের মতই। কারণ আই মেকআপ করলে ফুটে উঠে না। তবে, আজকের টিপসগুলো ফলো করলে আশা করছি প্রবলেমটি আর থাকবে না।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!  

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
চোখের সাজ

হুডেড আইয়ে পারফেক্ট আই মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

বিভিন্ন অকেশনে আউটফিটের সাথে ম্যাচ করে আইলুক ক্রিয়েট করতে তো সবাই পছন্দ করেন। তবে যাদের হুডেড আই, তারা কিন্তু চোখ সাজানোর সময় বেশ স্ট্রাগল করে থাকেন।...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

আরও পড়ুন

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!
চোখের সাজ

অয়েলি আইলিড | ৮টি দারুণ উপায়ে চোখের মেকআপ রাখুন লং লাস্টিং!

অয়েলি আইলিড নিয়ে বলার আগে একটা কথা বলুন... যদি বলি, মেকআপের কোন পার্টটা দেখতে সবচেয়ে বেশী সুন্দর লাগে, তবে উত্তরটা কী হবে? আমি জানি, উত্তরটা হবে চোখের...

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!
চোখের সাজ

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

আমি যখনই কাউকে মেকআপ করে দিতে যাই, তখনই বলতে শুনি, আমাকে স্মোকি আই মেকআপ করে দিও। এই স্মোকি আই মেকআপ-এর কথা জানেন না এবং পছন্দ নয় এমন মেয়ে খুঁজে পাওয়া...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?
মেকআপ

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?

ফ্যাশন ট্রেন্ডে এখন ন্যুড লিপস্টিক খুবই পপুলার। সিম্পল ন্যাচারাল লুক কিংবা পার্টি গ্ল্যাম লুক, সব ধরনের সাজেই এখন এই ধরনের লিপ কালারের ব্যবহার করা হয়,...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

…