চোখের মেকআপ | সুন্দর আইলুক পেতে ৫টি কার্যকরী টিপস

সিনথিয়া · May 06, 2013 · 1 min read

চোখের মেকআপ | সুন্দর আইলুক পেতে ৫টি কার্যকরী টিপস

পুরো মেকআপ প্রক্রিয়ার মধ্যে চোখের মেকআপ সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ। একটা ভুল আইশ্যাডো কালার বা উল্টাপাল্টা মেকআপ ব্রাশ-এর ব্যবহার আপনাকে মোহনীয় রূপের পরিবর্তে কুৎসিত লুক দিতে পারে। তাহলে চলুন জেনে নেই সহজ ও কার্যকরী ৫টি আই মেকআপ কৌশল!

 

চোখের মেকআপ করতে কিছু টিপস

১. আইশ্যাডো

প্রথমেই আপনাকে চোখের রং বুঝে আইশ্যাডো-এর রং নির্বাচন করতে হবে। চোখের রঙের সাথে কনট্রাস্ট করে এমন আইশ্যাডো ব্যবহার করলে সাধারণত ভালো দেখায়। কালো বা গাঢ় রং চোখের জন্যে ধুসর, নীল, সবুজ এবং বেগুনী রঙের শেড বেশ মানিয়ে যায়। আর হালকা রঙের চোখের সঙ্গে তামাটে, বাদামী বা ব্রোঞ্জ শেড ভালো মানায়। প্রথমে হালকা করে আইশ্যাডো দিতে হবে কারণ একবার গাঢ় করে ফেললে সেটা তোলা খুব দুরহ হয়। তাই আস্তে আস্তে গাঢ় করতে হবে

২. আইলাইনার

চোখের মেকআপ-এ আইলাইনার দেয়াটাও একটা দক্ষতার কাজ। কারণ আইলাইনার-ই আপনার চোখকে দেবে আসাধারণ একটা লুক। আপনার চোখের আকৃতিভেদে লাইনার প্রয়োগ ভিন্ন হতে পারে। যেমন গোলাকৃতি কিংবা ছোট চোখের জন্যে শুধুমাত্র বাইরের কোনায় অথবা শুধু উপরের পাতায় দিলেই চলে। পেন্সিলটি প্রথমে হাতের আঙ্গুলে ঘষে একটু নরম করে নিন। যাতে চোখে ব্যথা না লাগে। আই পেন্সিল দিয়ে আঁকা লাইনের উপরে একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে।

৩. মাশকারা

মাশকারা ব্যবহার করার পুর্বে সম্ভব হলে আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাপড়িগুলো একটু ঘন করে ও কোকড়া নিতে পারেন। মাশাকারা আপনার চোখকে একটা ডেফিনেশন দেবে।

৪. আইব্রো

আপনার চুলের রং থেকে এক শেড হালকা আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুটা ভালো করে এঁকে নিন। মনে রাখবেন, চুলের রং এর চেয়ে গাঢ় শেডের আইব্রো ব্যবহার করলে খুবই বেমানান লাগে।

৫. কনসিলার

চোখের মেকআপে কনসিলার লাগানো হচ্ছে - shajgoj.com চোখের নিচে কোন কালো দাগ বা ডার্ক সার্কেল থাকলে কনসিলার (consealar) দিয়ে ঢেকে দিতে হবে। কনসিলার-এর রং যেন ত্বকের রং-এর সাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

তাহলে এবার থেকে নিজেই এঁকে নিন নিজ চোখের মায়া! উপরের ৫ টি ধাপ অনুসরণ করলেই পাবেন মোহনীয় দুটি চোখ। এখন আর চোখ সাজাতে পার্লার-এর খোঁজ নিতে হবে না! নিজেই নিজের চোখ রাঙান মনের মতো!

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!
মেকআপ

১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট করুন মেকআপের ৫টি স্টেপস!

সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে...

আরও পড়ুন

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!
মেকআপ

পারফেক্ট আইশ্যাডো নির্বাচন | ৭টি টিপস জেনে চোখে আনুন গর্জিয়াস লুক!

সুন্দর একজোড়া চোখ, সবারই নজর কাড়তে বাধ্য। আর চোখকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চোখের মেকআপ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের মেকআপে কাজল, আইলাইন...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?
সুস্থতা

নিয়মিত চোখের যত্ন নেওয়ার সহজ উপায় জানেন কি?

মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর রাখতে আমাদের চেষ্টা যেন শেষ নেই। পার্লার থেকে জিমে যাওয়া কোন কিছুই বাদ রাখি না। অথচ একটি বারও ভাবি না সুনয়না চো...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

…