এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?

sub-editor · Jun 25, 2016 · 1 min read

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?

যত সুন্দর করেই মেকআপ করেন না কেন, আইব্রো যদি হালকা দেখায় তাহলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। আইব্রোকে ঘন ও ডিফাইন্ড দেখানোর জন্য অনেকে আইব্রো পেন্সিল ব্যবহার করে থাকেন আবার কেউ কেউ ক্রীম ওয়াক্স ব্যবহার করেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি আইব্রো কিট নিয়ে কথা বলব যা খুব অল্প সময়ে আপনাদের আইব্রোকে সুন্দর করে সাজিয়ে তুলতে সাহায্য করবে। আর সেটি হল e.l.f eyebrow kit। এই আইব্রো কিটটি চারটি শেডে পাওয়া যায়। অ্যাশ, লাইট, মিডিয়াম ও ডার্ক। আমি মিডিয়াম শেডটা ব্যবহার করি যা মূলত এশিয়ান স্কীন টোনের ক্ষেত্রে বেশি উপযোগী।

 [picture]

e.l.f eyebrow kit  মূলত ক্রীম ওয়াক্স বেজড।এর সুদৃশ্য কালো রঙের প্লাস্টিক প্যাকেজিং যে কারোরই ভীষণ পছন্দ হবে। খুব সহজেই ব্যাগের অন্যান্য টুকিটাকি জিনিষের সাথে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। পরিমাণে অল্প লাগে তাই অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। এতে গাঢ় বাদামী রঙের ওয়াক্স ও হালকা বাদামী রঙের পাউডার রয়েছে। ওয়াক্স এবং পাউডার বেশ পিগমেন্টেড। তাই পরিমাণে খুব কম লাগে এবং চলেও অনেকদিন।

Maniac-Magazine-elf-eyebrows

এছাড়া আইব্রো আঁকার জন্য এতে রয়েছে একটি ছোট ডাবল ব্রাস যার একদিকে আছে ওয়াক্স লাগানোর জন্য অ্যাঙ্গেলড ব্রাস আর আরেক পাশে আছে পাউডার লাগানোর জন্য ব্লেন্ডিং ব্রাস। যে কোন জায়গাতেই যাতে আইব্রো আঁকার কাজটা সেরে ফেলতে পারেন তার জন্য এতে রয়েছে একটি ছোট্ট আয়না। সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ আইব্রো কীট। এটির সাহায্যে খুব সহজেই পেতে পারেন নজরকাড়া আইব্রো।

 Studio-Eyebrow-Kit01-500x500

প্রথমে অ্যাঙ্গেলড ব্রাসের সাহায্যে ক্রীম ওয়াক্স নিয়ে আপনার আইব্রো শেইপের লাইন এঁকে নিন। এবার আইব্রোর যেসব জায়গায় ফাঁকা রয়েছে সেসব জায়গা ওয়াক্স দিয়ে ঢেকে ফেলুন। এক্ষেত্রে ওয়াক্স ভালোভাবে ব্লেন্ড করার জন্য একটা স্পুলি ব্রাস ব্যবহার করতে পারেন কিংবা স্পুলি ব্রাস না থাকলে কীটের অ্যাঙ্গেলড ব্রাসটাই ব্যবহার করতে পারেন। ওয়াক্স ভালোভাবে ব্লেন্ড করার পর তা যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবং দিনভর ভাল থাকে সেজন্য ব্লেন্ডিং ব্রাসের সাহায্যে কীটের পাউডার নিয়ে ওয়াক্সের ওপর ভালোভাবে লাগিয়ে আইব্রো সেট করে নিন।

eyebrows-before-and-after-resized

হয়ে গেল পারফেক্ট আইব্রো আঁকা। আপনি যদি চান আপনার আইব্রো সারাদিন ঠিক এমনি সেট থাকবে তাহলে পাউডার লাগানোর পর ভালো মানের ব্রো মাসকারা লাগিয়ে নিতে পারেন। এটি আপনার আইব্রোকে আরো গ্লোয়িং করে তুলবে। তবে সপ্তাহে একদিন অবশ্যই ব্যবহৃত ব্রাসগুলো পরিষ্কার করে ফেলবেন। নইলে এগুলোতে ব্যাক্টেরিয়ার সৃষ্টি হতে পারে যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।

e.l.f eyebrow kit খুব সহজেই আপনি পেতে পারেন মাত্র ৫০০ টাকায়। আমি এটি যমুনা ফিউচার পার্কের Sapphire থেকে কিনেছি। তাই যদি আপনি চান যে আপনার আইব্রো দেখাক ঘন এবং ওয়েল ডিফাইন্ড তাহলে আজই আপনার মেকআপ সামগ্রীর লিস্টে এই আইব্রো কীটটি রাখতে ভুল করবেন না।

ছবি - বিউটিকেয়ার.কম

লিখেছেন - মুশরাত জাহান দোলা

সম্পর্কিত লেখা

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?
সুস্থতা

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?

ত্বক, চুল বা চোখের সমস্যা সরাসরি বোঝা যায় বলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসাও নেওয়া যায় সহজেই। কিন্তু কানের সমস্যা গুরুতর না হলে চিকিৎসার কথা কেউ তেমন এক...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

আরও পড়ুন

কীভাবে আঁকবেন আইব্রো
চোখের সাজ

কীভাবে আঁকবেন আইব্রো

মেয়েদের প্রসাধনে কাজল যেমন পুরনো তেমনি আইব্রো আঁকাও বেশ পুরানো একটি কৌশল। ফ্যাশনের বিভিন্ন যুগে এর ধাঁচ পরিবর্তন হয়েছে, যোগ হয়েছে নতুন স্টাইল, মাত্রা...

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?
চোখের সাজ

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?

একটু চিন্তা করে বলুন তো, আপনার ফেইসের কোন অংশটি আপনার পারসনালিটিকে সব থেকে বেশি ফুটিয়ে তোলে??? ঠিক ধরেছেন!!! আপনার আইব্রো। এক জোড়া পারফেক্ট আর্চড আইব্...

অল্প মেকাপেও হয়ে উঠুন আকর্ষণীয়
মেকআপ

অল্প মেকাপেও হয়ে উঠুন আকর্ষণীয়

মেকাপ করতে কমবেশী সবাই পছন্দ করি। যে ধরনের মেকাপই করুন না কেন, নিজেকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু, অনেকে মনে করে নিজেকে আকর্ষ...

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?
মেকআপ

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?

বছর ঘুরে আবার ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। তাই ঈদকে ঘিরে চলছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মে...

২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড: যা কিছু নতুন
মেকআপ

২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড: যা কিছু নতুন

মেকআপ নিয়ে বরাবরই আমার বেশ আগ্রহ! যেকোনো অকেশনে নতুন নতুন ট্রেন্ড ফলো করে ডিফারেন্ট মেকআপ লুকস ক্রিয়েট করতে আমি খুবই পছন্দ করি। যারা আমার মতো মেকআপ ট...

…