কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?

সামিয়া · Nov 11, 2019 · 1 min read

কিভাবে আইব্রো নিয়ে ৫টি ভুল এড়িয়ে চলবেন?

একটু চিন্তা করে বলুন তো, আপনার ফেইসের কোন অংশটি আপনার পারসনালিটিকে সব থেকে বেশি ফুটিয়ে তোলে??? ঠিক ধরেছেন!!! আপনার আইব্রো। এক জোড়া পারফেক্ট আর্চড আইব্রো পারে আপনার পুরো লুকটাকে তুলে ধরতে। আমাদের মাঝে কিছু সৌভাগ্যবতী আছেন যাদের আইব্রো শেইপ ন্যাচারালি পারফেক্ট কিন্তু বাকিদেরকে বিভিন্নভাবে ঠিকঠাক করে নিতে হয়। আইব্রো শেইপের সময় বেশ কিছু কমন ভুল আমরা প্রায় সবাই করে থাকি। আজকে এরকম মেজর কিছু মিস্টেকের কথা বলবো, যেগুলো আপনি চাইলেই এড়িয়ে চলতে পারবেন। আসুন জেনে নেই এরকম ৫টি কমন ভুলের কথা যা আমাদের এড়িয়ে চলা উচিত।

আইব্রো নিয়ে ৫টি ভুল কিভাবে এড়াবেন? 

১) ভুল শেইপ সিলেকশন

আইব্রো এর বিভিন্ন শেইপ - shajgoj.com

এ ভুলটি আমরা সব থেকে বেশি সময়ে করে থাকি। আমরা কয়জন ভ্রুর শেইপ সিলেক্ট করার সময় মুখের আকৃতির কথা চিন্তা করি বলুন তো? অথচ এই ভুলের কারণেই আইব্রো দেখতে মোটেই মানানসই লাগে না। অবশ্যই আপনাকে জানতে হবে আপনার ফেইসের সাথে কোন শেইপটি পারফেক্ট। সবসময় আপনার মুখের আকৃতির সাথে মিলিয়ে আইব্রো করতে চেষ্টা করুন। ড্রামাটিক লুকের জন্য এক্সপেরিমেন্ট করতে যাবেন না! মনে রাখবেন, ফেইসের ফ্রেমই হচ্ছে ভ্রু যুগল। তাই ফেইস কাটিংয়ের সাথে মানানসই শেইপ বেছে নিন। 

২) ওভার প্লাক করা

অতিরিক্ত চিকন ব্রো লাইন আপনার ওভারঅল লুকটাকে নষ্ট করে ফেলতে পারে। একবার যদি আপনি ভ্রূ ওভারপ্লাক করে ফেলেন তাহলে পরবর্তীতে সঠিক সাইজে আনাটা খুবই কঠিন হবে। তাই প্লাক করার সময় অবশ্যই সফট হ্যান্ডে করার ট্রাই করবেন।

৩) ভুল শেড পিক করা

ফর্সা ত্বকে ব্রাউন কালার আইব্রো পেন্সিল - shajgoj.com

আমরা অনেকে ঠিক বুজতেই পারি না যে আইব্রো ফিল করার জন্য কোন শেড ব্যবহার করা উচিত। এজন্য অবশ্যই কোন স্কিন টোনের জন্য কোন শেডটি উপযুক্ত তা জেনে নিন। যেমন- ফেয়ার স্কিন টোনে একটু ব্রাউনিশ শেড যায়। আবার যাদের স্কিন টোন একটু ট্যান, তারা ডার্ক চকলেট শেড ব্যবহার করবেন।

৪) আইব্রো'স আইডেন্টিকাল করার চেষ্টা

দুই পাশের আইব্রোস কখনই পারফেক্টলি সমান হবে না। তাই জোর করে দুই ভ্রূকে আইডেন্টিকাল বা একই রকম দেখানোর চেষ্টা করতে যাবেন না। এটা করতে গেলেই আপনার আইব্রোস দেখতে একদমই আনন্যাচেরাল লাগবে। আবার অতিরিক্ত ম্যাচ করার ট্রাই করতে গিয়ে ওভার প্লাক হয়ে যাবে। তখন দেখতে কিন্তু বেমানান লাগবে! 

৫) আইব্রো এর মাঝে অতিরিক্ত গ্যাপ

দুই আইব্রো এর মাঝে বেশি গ্যাপ - shajgoj.com

আমরা অনেকেই জোড়া ভ্রূ একদমই পছন্দ করি না। এ কারণেই দুই ভ্রূ এর মাঝখানের হেয়ারগুলো রিমুভ করে ফেলি। কিন্তু মাথায় রাখবেন, মাঝের হেয়ার প্লাক করার সময় যেন ভ্রূ জোড়ার মধ্যে বেশি গ্যাপ না হয়ে যায়। এতে পুরো ফেইসের সাথে আইব্রোস খুবই বেমানান লাগবে। 

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

তাহলে জানলেন তো আইব্রো নিয়ে কেমন সতর্কতা অবলম্বন করা উচিত! আসলে খুব বেশিই সতর্ক থাকা উচিত কারণ, আমাদের লুকটা আইব্রো যেমন স্টানিং করে তুলতে পারে, তেমনি বাজেও করে দিতে পারে। সেজন্য নিজের মুখের গড়ন বুঝে এক্সপার্টদের পরামর্শে ভ্রূ প্লাক করুন আর থাকুন সুন্দর সব সময়!

ছবি- সংগৃহীত: সাজগোজ; রিডার্স ডাইজেস্ট; ফিল গুড ইন ইওর স্কিন.কম

সম্পর্কিত লেখা

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

ভ্রূ প্লাকের পর জ্বালা এবং লালচে ভাব দূর করুন ৫টি সহজ উপায়ে!
ত্বকের যত্ন

ভ্রূ প্লাকের পর জ্বালা এবং লালচে ভাব দূর করুন ৫টি সহজ উপায়ে!

প্রতি মাসে আর কিছু না হোক ভ্রূ তোলার বা প্লাক করার জন্য একবার হলেও পার্লারে যেতেই হয়! ভ্রূ সঠিক শেইপে না থাকলে পুরা ফেইসের সৌন্দর্যই যেন নষ্ট হয়ে যায়।...

আরও পড়ুন

কীভাবে আঁকবেন আইব্রো
চোখের সাজ

কীভাবে আঁকবেন আইব্রো

মেয়েদের প্রসাধনে কাজল যেমন পুরনো তেমনি আইব্রো আঁকাও বেশ পুরানো একটি কৌশল। ফ্যাশনের বিভিন্ন যুগে এর ধাঁচ পরিবর্তন হয়েছে, যোগ হয়েছে নতুন স্টাইল, মাত্রা...

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?
চোখের সাজ

এশিয়ান স্কীন টোনের জন্য সাশ্রয়ী মূল্যে ই.এল.এফ'র আইব্রো কিট আসলে কেমন?

যত সুন্দর করেই মেকআপ করেন না কেন, আইব্রো যদি হালকা দেখায় তাহলে পুরো সাজটাই যেন অপূর্ণ থেকে যায়। আইব্রোকে ঘন ও ডিফাইন্ড দেখানোর জন্য অনেকে আইব্রো পেন্স...

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?
মেকআপ

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?

বছর ঘুরে আবার ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। তাই ঈদকে ঘিরে চলছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মে...

অল্প মেকাপেও হয়ে উঠুন আকর্ষণীয়
মেকআপ

অল্প মেকাপেও হয়ে উঠুন আকর্ষণীয়

মেকাপ করতে কমবেশী সবাই পছন্দ করি। যে ধরনের মেকাপই করুন না কেন, নিজেকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু, অনেকে মনে করে নিজেকে আকর্ষ...

ভিট সেনসিটিভ টাচ ট্রিমার | হেয়ার রিমুভাল ইলেকট্রিক টুলটি কতটা কার্যকরী?
রিভিউ

ভিট সেনসিটিভ টাচ ট্রিমার | হেয়ার রিমুভাল ইলেকট্রিক টুলটি কতটা কার্যকরী?

আজকের রিভিউটা একটু ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে। এটা একটা হেয়ার রিমুভাল প্রোডাক্ট! জানি এটুকু পড়েই অলরেডি অনেকে ভেবে নিয়েছেন আমি কোনও হেয়ার রিমুভাল ক...

…