মুখের কালো দাগ ও পিগমেন্টেশন দূর করুন ১টি ফেইস মাস্কেই!

জান্নাতুল মৌ · Dec 18, 2018 · 1 min read

মুখের কালো দাগ ও পিগমেন্টেশন দূর করুন ১টি ফেইস মাস্কেই!

এশিয়ানদের মধ্যে খুব কম মানুষই হয়, যাদের স্কিনে কোনো ধরনের দাগ-ছোপ থাকে না। সবার স্কিনতো আর এই রকম আশীর্বাদী হয় না। বেশীরভাগ মানুষই ব্রনের দাগ, পিগমেন্টেশন, ডার্ক প্যাচ ইত্যাদি সমস্যাতে ভোগেন। তাছাড়া, এশিয়ানদের মুখের চারপাশে ন্যাচারালি এক ধরনের পিগমেন্টেশন দেখাই যায়। আর মেকআপ করে সব সময় কি দাগ-ছোপ লুকানো সম্ভব? তার থেকে দাগ-ছোপ একদম দূর করে ফেলার চেষ্টা করা যাক। কীভাবে? চলুন, জেনে নেই এমন একটি ফেইস মাস্ক সম্পর্কে, যেটা মুখের কালো দাগ এবং পিগমেন্টেশন প্রবলেম দূর করে দিতে সাহায্য করবে।

মুখের কালো দাগ সমস্যাতে মাস্কটি বানাতে যা যা লাগবে

১. বেসন

বেসন স্কিনকে ব্রাইট করে তুলতে সাহায্য করে, সান ট্যান রিমুভ করে এবং স্কিনের ডেড সেলস দূর করতে সাহায্য করে।

২. হলুদ গুঁড়া

হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টিসেপ্টীক, অ্যান্টি-ইনফ্লামেটরি প্রপারটিস রয়েছে। এটি বিশেষ করে স্কিনটোন লাইটেনিং-এ বেশ ভালো কাজ করে।

তবে, স্কিন কেয়ারের জন্যে রান্না ঘরে গিয়ে হলুদের কৌটা থেকে হলুদ গুঁড়া  নিয়ে আবার ব্যবহার করতে যাবেন না যেন! সবসময়, হলুদ কেনার পর স্কিন কেয়ারের জন্যে ছোট একটি আলাদা কৌটায় হলুদ গুঁড়া রাখবেন বা হলুদ গুঁড়ো করে নিবেন।

৩. লেবু পাতা

লেবু পাতায় ন্যাচারাল ক্লিঞ্জিং প্রোপার্টিস রয়েছে যা আমাদের স্কিনকে রিফ্রেশ করতে সাহায্য করে। এছাড়াও এটি ব্রণ, দাগ-ছোপ, পিগমেন্টেশন দূর করতে বিশেষ ভুমিকা পালন করে।

৪. আলু

আলু স্কিনের ডার্ক স্পট, পিগমেন্টেশন দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও এটি সান ট্যান রিমুভ করে, স্কিন লাইটেনিং-এ সাহায্য করে থাকে।

ফেইস মাস্কটি যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন

১. প্রথমে একটি ছোট সাইজের আলু নিয়ে এর খোসা ছাড়িয়ে গ্রেটারের মিহি করে কুচানোর সাইড দিয়ে গ্রেট করে নিন। এবার আলুর রসটা এখান থেকে ছেঁকে আলাদা করে নিন।

২. অন্যদিকে ৫ টি লেমন লিফ বা লেবু পাতা নিয়ে ভালো করে ধুয়ে এটাকে ছোট ছোট টুকরা করে নিন। এর সাথে কিছু পরিমাণ পানি মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার, এর জুসটুকুও ছেঁকে আলাদা করে নিন।

৩. একটি বাটিতে ২ চা চামচ বেসন, এক চিমটি হলুদ গুঁড়া, ২ চা চামচ আলুর রস এবং ২ চা চামচ লেবু পাতার রস নিয়ে ভালোভাবে মিশিয়ে একটা স্মুদ পেস্ট তৈরি করুন। ব্যস, আপনার ফেইস মাস্কটি অ্যাপ্লাই করার জন্য রেডি।

মুখের কালো দাগ ও পিগমেন্টেশন দূর করতে ফেইস প্যাক - shajgoj.com

৪. মুখ ভালোভাবে ক্লিন করে নিয়ে এই মাস্কটি ফেইস-এর যে সকল স্থানে ডার্ক স্পট এবং হাইপারপিগমেন্টেশন রয়েছে, সেখানেই লাগাবেন। পুরো মুখে লাগানোর দরকার নেই। এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলে টোনার এবং ময়েশ্চারাইজার লাগাবেন।

৫. এই মাস্কটি সপ্তাহে ২ দিন লাগাবেন। আস্তে আস্তে রেজাল্ট দেখতেই পাবেন। কয়েকদিন লাগিয়েই যদি ভাবেন কই, স্পট কমছে না তো! তাহলে কিন্তু বোকামি করবেন। কারণ, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কাজ করতে একটু সময় নেয়। আর এই সকল সমস্যা দূর হতেও একটু বেশী সময়-ই লাগে।

এইতো জেনে নিলেন, কীভাবে একটি ফেইস মাস্কের সাহায্যেই মুখের কালো দাগ দূর করবেন। আশা করছি, আপনাদের জন্য উপকার হবে।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

আরও পড়ুন

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!
ত্বকের যত্ন

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!

গলার ছোপ ছোপ দাগ দূর করে পার্টিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়! আজকাল তাই মেয়েরা ব্লাউজের কাটিং-এ পরিবর্তন এনে নিজেকে অন্যরূপে সাজিয়ে...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?
একনে-প্রন

যেখানে ব্রণ নেই ব্রণের প্যাক ব্যবহার করছেন কি সেখানেও?

আচ্ছা ধরুন, আপনার হাতে সামান্য কেটে গেছে ব্লিডিং হচ্ছে! আপনি কি করবেন? নিশ্চয়ই সেখানে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিসিন লাগাবেন পুড়ে যাওয়ার অয়েনমেন্ট নিশ...

…