রূপচর্চায় বেসন

সাজগোজ উপ সম্পাদক · Oct 01, 2013 · 1 min read

রূপচর্চায় বেসন

আমাদের কিচেনে থাকা কয়েকটা কমন জিনিসের মধ্যে বেসন হচ্ছে একটি। কিন্তু এর কাজ যে শুধু ভাজাপোড়া বা বিভিন্ন খাবার তৈরিতে তা কিন্তু নয়, এর বাইরেও বেসনের রয়েছে নানান উপকারিতা। আদিকাল থেকেই দাদী-নানীরা তাদের রূপচর্চা এবং ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করে আসছেন এই বেসন। বেসন ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। রেগুলার বেসনের ফেইস প্যাক ব্যবহার করার মাধ্যমে ত্বকে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। ত্বক ফর্সা ও টানটান করতে এবং ত্বকের অবাঞ্ছিত লোমসহ মুখের বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন বেসন।

[picture]

ত্বকের যত্নেঃ

- মুখের কালচে ভাব দূর করতে ৪ চা চামচ বেসন, ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে এবং ঘাড়ে লাগিয়ে শুকান পর্যন্ত অপেক্ষা করুন। শুকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক কে নরম এবং উজ্জ্বল করে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৪-৫ বার ব্যবহার করুন।

- ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লেবু এবং বেসনের ফেইস প্যাক খুব কার্যকর। ৪ চা চামচ বেসন, ১ চা চামচ লেবুর রস এবং এক চামচ কাঁচা দুধ ভালো মতো মিশিয়ে পেস্ট করে মুখে সারকুলার মোশনে স্ক্রাবের মতো মাখুন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

- যাদের ত্বক তৈলাক্ত তারা ৩ চা চামচ বেসন এর সাথে ২ চা চামচ কাঁচা দুধ অথবা ২ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বকের ময়লা দূর করে।

- ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এন্টি পিম্পল বেসন মাস্ক। ২ চা চামচ বেসন, ২ চা চামচ স্যানডালউড পাউডার, এক চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

- ঘাড় এবং আন্ডারআর্মের কালো দাগ নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় অনেককেই। এসব জায়গার কালো দাগ দূর করতে বেসনের একটি প্যাক খুব কার্যকর। বেসন, টক দই এবং কাঁচা হলুদ পরিমাণ মতো নিয়ে ঘাড়ে এবং আন্ডারআর্মের কালো জায়গায় লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর মুছে সেখানে তিলের তেল দিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে কমপক্ষে ৩ বার ব্যবহার করুন।

- মুখের অবাঞ্ছিত লোম দূর করতে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে বেসন। মেথি গুঁড়ো এবং বেসনের সাথে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখের যেসব জায়গায় লোম রয়েছে সেখানে এই মিশ্রণটি লাগান। শুকালে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন এই ফেইস প্যাকটি ব্যবহার করুন।

- ব্রণের কালো দাগ দূর করতে বেসনের সাথে শশা এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ হালকা হয়ে যাবে।

- চেহারায় মুহূর্তের মধ্যে উজ্জ্বলতা আনতে ২ চা চামচ বেসন, ১ চা চামচ শুকনো কমলার খোসার গুঁড়ো এবং আধা চা চামচ দুধ মিশিয়ে মুখে এবং ঘাড়ে লাগান। লাগানোর সময় মুখে হালকা ভাবে সারকুলার মোশনে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে।

চুলের যত্নেঃ

- সুন্দর এবং স্বাস্থ্যজ্জল চুল পেতেও ব্যবহার করতে পারেন বেসন। সেক্ষেত্রে একটি ডিমের সাদা অংশ, ২ চা চামচ বেসন, ১ এক চা চামচ টক দই এবং আধা চা চামচ লেবুর রস ভালো মতো মিশিয়ে নিন। এরপর চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্কটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।

- চুল লম্বা এবং চুলের গোড়া শক্ত করতে ৩ চা চামচ বেসন, ২ চা চামচ আমন্ড অয়েল, ৮ চা চামচ টক দই এবং ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি চুলের গোড়ায় ভালো মতো লাগিয়ে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। আর চুল যদি বেশি শুষ্ক এবং ড্যামেজ হয়ে থাকে তাহলে এর সাথে ভিটামিন ই অয়েল এর ১-২ টি ক্যাপসুল যোগ করতে পারেন। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।

ছবি - লাস ডট কো ডট ইউকে

লিখেছেন -  নাহার

সম্পর্কিত লেখা

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

ত্বকের যত্ন

সানট্যান দূর করার ৬টি ঘরোয়া পদ্ধতি

গ্রীষ্মের তীব্র রোদে ঘর থেকে বাইরে পা ফেলাই দায়। দরজা খুলে এক পা বের হলেই ত্বক যেন পুড়ে যায়।তাই বলে কি বাইরে যাওয়া বন্ধ করা সম্ভব ? ফলাফল ত্বক পুড়ে কা...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

আরও পড়ুন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

ঝাল চটপটে মজার চানাচুর
চা – নাস্তা

ঝাল চটপটে মজার চানাচুর

রাস্তার পাশে দাড়িয়ে প্রায়ই চানাচুর ভাজা খাওয়া হয় নিশ্চয়ই। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেক সময় দোকান থেকেও কিনে আনা হয় মুচমুচে চানাচুর। কিন্তু তাও আসলে...

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!
ত্বকের যত্ন

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

সব সময় রোদে ঘুরে আর ধুলো-ময়লায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। অনেকে চিন্তায় পড়ে যান এবং ভাবেন অল্প সময়ে কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে। সেক...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

…