অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

সাদিয়া রিফাত ইসলাম · Jul 19, 2015 · 1 min read

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

সব সময় রোদে ঘুরে আর ধুলো-ময়লায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। অনেকে চিন্তায় পড়ে যান এবং ভাবেন অল্প সময়ে কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে। সেক্ষেত্রে এই দশটি ফেস মাস্ক আপনার অনেক কাজে লাগতে পারে। এর মধ্যে থেকে আপনার সুবিধামত যেকোনো একটি বেছে নিন এবং প্রতিদিন দু'বার মুখে লাগান। তিন থেকে চারদিনের মধ্যেই আপনার রঙ অনেক উজ্জ্বল দেখাবে।

[picture]

১) চন্দন, কাঁচা দুধ ও মধু

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন, কাঁচা দুধ ও মধুর মাস্ক ব্যবহার করুন - shajgoj

এই তিনটি উপাদানই খুব দ্রুত ত্বক ফর্সা করে। ১ চা চামচ চন্দন গুঁড়া, ১/২ চা চামচ কাঁচা দুধ আর ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। মিশ্রণটি শুাকানো পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। আপনি ত্বকের ঔজ্জ্বলের পার্থক্যটা প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন।

২) চন্দন ও গোলাপজল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন ও গোলাপজল এর মাস্ক ব্যবহার করুন - shajgoj

১ চা চামচ চন্দনের সাথে প্রয়োজনমত গোলাপজল মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে মুখে লাগান ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে সাথে ফ্রেশও দেখাবে।

৩) কেশর, দুধ ও মধু

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেশর, দুধ ও মধুর মাস্ক ব্যবহার করুন - shajgoj

৫- ৬টি কেশর ১ চা চামচ দুধে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার এই দুধের সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪) কাঁচা দুধ ও গোলাপের পাঁপড়ি

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাঁচা দুধ ও গোলাপের পাঁপড়ি ব্যবহার করুন - shajgoj

কয়েকটি পরিষ্কার গোলাপের পাঁপড়ি নিয়ে সেগুলো ২ টেবিল চামচ কাঁচা দুধে ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর হামান দিস্তায় ভালো করে পিষে নিয়ে মুখে লাগাতে হবে। আধা ঘণ্টা পরে মুখ ধুয়ে ফেলতে হবে।

৫) পাকা পেঁপে ও কলা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাকা পেঁপে ও কলার মাস্ক ব্যবহার করুন - shajgoj

এক টুকরো পাকা পেঁপে ও এক টুকরো কলা একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর খুব ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এই মাস্কটি ইন্সট্যান্টলি মুখকে উজ্জ্বল করে দেয়। তবে যাদের তৈলাক্ত ত্বক তারা এই মাস্কটি ব্যবহার না করলেই ভালো।

৬) বেসন, হলুদ ও দুধের সর

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন, হলুদ ও দুধের সরের মাস্ক ব্যবহার করুন - shajgoj

এক চা চামচ বেসন, এক চিমটি হলুদ, ১ চা চামচ দুধের সর অল্প পানি দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিতে হবে। আধা ঘণ্টা রেখে ধুয়ে নিতে হবে। এই মাস্কটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে তোলে।

৭) টকদই, মধু, লেবু ও চন্দন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টকদই, মধু, লেবু ও চন্দনের মাস্ক ব্যবহার করুন - shajgoj

দুই চা চামচ টকদই, এক চা চামচ মধু, এক চা চামচ লেবুর রস, এক চা চামচ চন্দন গুঁড়া ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এবং মুখে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

৮) আলু, দুধ ও মধু

 

আলুর রস দুই টেবিল চামচ, দুধ ১ চা চামচ আর মধু ১ চা চামচ ভালো করে মিশিয়ে নিন এবং মুখে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। আলু প্রাকৃতিক ব্লিচ আর দুধ ও মধু ময়েশ্চারাইজার। কাজেই এই মাস্ক লাগালে ত্বক ফর্সা হবার সাথে সাথে তা ত্বকের ময়েশ্চার ধরে রাখবে।

৯) মুলতানি মাটি, টমেটো ও লেবু

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটি, টমেটো ও লেবুর মাস্ক ব্যবহার করুন - shajgoj

এক চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টমেটোর রস ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে আসলে হালকা হাতে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

১০) শশা, লেবু ও হলুদ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শশা, লেবু ও হলুদের মাস্ক ব্যবহার করুন - shajgoj

দুই চা চামচ শশার রস, এক চিমটি হলুদ ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

ছবিঃ ফ্যাবহাউ.কম, সাটারস্টক, পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ ৫টি প্যাক
ত্বকের যত্ন

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ ৫টি প্যাক

দুধের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই রাজা বাদশার সময় থেকেই অভিজাত রমনীরা রূপচর্চায় কাঁচা দুধ ব্যবহার করে আসছে...

আরও পড়ুন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  
ত্বকের যত্ন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  

খুব জেদি স্কিন প্রব্লেমগুলোর মধ্যে অন্যতম হল ব্লাকহেডস। ত্বকের লোমকুপ বন্ধ হয়ে ব্লাকহেডস এর সৃষ্টি হয়। যা স্কিনের নানা সমস্যার জন্ম দেয় আর দেখতেও খুব...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

রূপচর্চায় বেসন
বিউটি টিপস

রূপচর্চায় বেসন

আমাদের কিচেনে থাকা কয়েকটা কমন জিনিসের মধ্যে বেসন হচ্ছে একটি। কিন্তু এর কাজ যে শুধু ভাজাপোড়া বা বিভিন্ন খাবার তৈরিতে তা কিন্তু নয়, এর বাইরেও বেসনের রয়ে...

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?
ত্বকের যত্ন

ত্বকচর্চায় মাস্ক ও প্যাক | কিভাবে পাবেন স্বাস্থ্যোজ্জ্বল স্কিন?

আমরা সৌন্দর্যচর্চার জন্য নানান ধরণের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করা কঠিন হয়ে যায় বলে আমাদের পক্ষে সঠিক প্...

…