শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

sub-editor · Nov 02, 2015 · 1 min read

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য দিনের কাজ। কিন্তু দিন শেষে ঘরে ফিরে দেখা যায় রুক্ষ-শুষ্ক ত্বক। যাদের ড্রাই স্কিন তারা তো সমস্যায় পড়েনই, এমন কি যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রেও ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচতে তাই অনেককেই দেখা যায় গাদা গাদা কোল্ড ক্রিম ব্যবহার করতে। তৈলাক্ত ত্বক হলে আবার অনেকের ক্ষেত্রে কোল্ড ক্রিম ঠিকভাবে কাজ করে না, ব্রণের সমস্যা তৈরি করে। কিন্তু এতো এতো টাকা খরচ না করেও ঘরে বসেই প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসপ্যাক ব্যবহার করে আপনি পেতে পারেন সতেজ ত্বক। সেরকমই কয়েকটি ফেসপ্যাকের কথা বলব আজ।

মালাই ও মধুর ফেসপ্যাক- এক চা চামচ মালাই বা দুধের ক্রিমের সাথে এক চা চামচ মধু মিশিয়ে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে। ড্রাই স্কিন এর জন্য খুব উপকারী একটা প্যাক এটি। নরমাল ত্বকের অধিকারীরাও এটি ব্যবহার করতে পারবেন।

দইয়ের ফেস প্যাক- ২ চা চামচ টক দইয়ের সাথে মেশান এক চামচ মধু ও আধা চা চামচ চন্দন গুঁড়া। মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট,  তারপরে ধুয়ে ফেলুন। শীতে অনেকেরই ত্বক কালো হয়ে যায়। এই ফেসপ্যাকটি ত্বকের কালো ভাব কাটিয়ে তুলতে সাহায্য করবে। নিয়মিত করলে অল্প কয়েকদিনেই চোখে পড়ার মত পরিবর্তন পাবেন।

কলা ও  গুঁড়া দুধ/গোলাপজলের ফেসপ্যাক-  ছোট একটি কলার অর্ধেকটা (বাকিটা খেয়ে ফেলুন J) চটকে নিয়ে তাতে এক চা চামচ গুঁড়া দুধ মেশান। তৈলাক্ত ত্বক যাদের তারা দুধের পরিবর্তে গোলাপজল মেশান। এর সাথে মিশিয়ে নিন এক চামচ মধু। পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে ঈষদুষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে।

ডিমের ফেসপ্যাক- খুব সহজ একটি প্যাক। যারা একদমই সময় পান না তাদের জন্য। ডিমের সাদা অংশটুকু একটা বাটিতে ফেটিয়ে নিন। গোসল করার আগে পুরো মুখে এটি মেখে রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। ঠাণ্ডা বাতাস ত্বকে যে রুক্ষতা তৈরি করে তা থেকে রক্ষার জন্য এটি ত্বকে একটি প্রাকৃতিক সুরক্ষা আবরন তৈরি করে।

ওটমিল ফেসপ্যাক-  এক চামচ ওটমিল, একটি ডিমের কুসুম, এক চা চামচ মধু এক সাথে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে আসলে হালকা গরম পানির ঝাঁপটা দিয়ে ঘসে ঘসে তুলে ফেলুন। এটা একসাথে ফেসপ্যাক ও স্ক্রাব হিসেবে কাজ করবে।  শেষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই পাবেন মোলায়েম ত্বক।

পাকা পেঁপের ফেসপ্যাক- ঘরে যদি থাকে পাকা পেঁপে তাহলে তো কথাই নেই। একটুখানি পাকা পেঁপে বেটে নিয়ে এর সাথে মেশান এক চামচ মধু। ত্বক নরম ও মোলায়েম করার পাশাপাশি ত্বকে আনবে দারুন উজ্জ্বলতা।

 বাদামতেল ও দুধের ফেসপ্যাক- এক চা চামচ বাদাম তেলের সাথে ২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে ঈষদুষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে। শীতে ত্বকের রুক্ষতা কাটাতে খুবই কার্যকর একটি প্যাক।

গাজরের ফেসপ্যাক- ২ টেবিল চাচামচ গাজর বাটার সাথে মেশান এক চামচ মধু ও ২ চা চামচ কাঁচা দুধ। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপরে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটিও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।

টমেটোর ফেসপ্যাক- টমেটোর পাল্প এর সাথে ২ চা চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপরে ঈষদুষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে। এটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারি।

অনেকেই আছেন যাদের ত্বক খুবই সেনসিটিভ। বাজারের বেশির ভাব প্রোডাক্টই হয়তো মুখে স্যুট করেনা। সেক্ষেত্রে নিজের অভিজ্ঞতা থেকে বলব, প্রতিদিন রাতে ভালোভাবে মুখ ধুয়ে একটি টোনার লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন। এরপরে ২ ফোঁটা বাদাম তেল বা জলপাই তেল হাতে নিয়ে মুখে হালকা ভাবে ম্যাসাজ করে নিন। ২০ মিনিট পরে একটা ভেজা তুলো দিয়ে হালকাভাবে মুখটা মুছে নিন। এতে অতিরক্ত তেলটা কেটে যাবে।

ওপরে যে ফেসপ্যাকগুলো দেয়া হয়েছে তার থেকে যেটা আপনার ত্বকের সাথে যায় সেটাই সপ্তাহে ২ বার ব্যবহার করুন। এলারজিক মনে হলে সেটা আর কখনোই ব্যবহার করবেন না। এর সাথে সাথে বেশি করে পানি খান যাতে আপনার ত্বক ভেতর থেকে আদ্রতা পায়।  ভালো থাকুন, সুস্থ থাকুন।

লিখেছেন: মাহবুবা বীথি

ছবি: ফিটনেসডিভান.কম

সম্পর্কিত লেখা

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
ত্বকের যত্ন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য সারাবছর জুড়ে কত কিছুই না করা হয়। ঈদ আর বিয়ের মতো দিনগুলোতে চেহারায় চাই এক্সট্রা গ্লো। অনেকেই ঈদ কিংবা বিয়ের অনু...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের সৌন্দর্যে আমলকীর ৫ টি প্যাক

ভাবতে পারেন বাজারে তো অনেক রেডিমেড ফেসপ্যাক আছে, তাহলে হঠাৎ করে আমলকী কেন! আসলে বিশেষজ্ঞদের মতে এই ফলটিতে থাকা উপকারি ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে...

আরও পড়ুন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

পরিপূর্ণ ফেসিয়ালে কী কী ধাপ রয়েছে?
ত্বকের যত্ন

পরিপূর্ণ ফেসিয়ালে কী কী ধাপ রয়েছে?

ত্বকের জন্য ফেসিয়াল শুধু জরুরী নয়, এটি ত্বকের চিকিৎসা হিসেবে ত্বককে কোমল, নরম এবং পরিষ্কার করে থাকে। এক কথায় স্বাস্থ্যবান ত্বকের জন্য ফেসিয়াল অপরিহার্...

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়
ত্বকের যত্ন

চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়

অফিস থেকে বাড়ি ফিরেই শুনলেন রাতে বরের সাথে দাওয়াতে যেতে হবে। কিন্তু শেষবার ফেসিয়াল করেছেন প্রায় মাসখানেক আগে। তার ওপর সারাদিনের ক্লান্তি। এভাবে কি আর...

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!
ত্বকের যত্ন

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

সব সময় রোদে ঘুরে আর ধুলো-ময়লায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। অনেকে চিন্তায় পড়ে যান এবং ভাবেন অল্প সময়ে কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে। সেক...

…