চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়

sub-editor · May 14, 2016 · 1 min read

চটজলদি উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়ার উপায়

অফিস থেকে বাড়ি ফিরেই শুনলেন রাতে বরের সাথে দাওয়াতে যেতে হবে। কিন্তু শেষবার ফেসিয়াল করেছেন প্রায় মাসখানেক আগে। তার ওপর সারাদিনের ক্লান্তি। এভাবে কি আর দাওয়াতে যাওয়া যায়। এরকম ত্বকে মেকআপ করলেও সেটা ভালোভাবে বসবে না। খুব একটা সময়ও হাতে নেই। তাহলে উপায়? আপনার হাতের কাছেই রয়েছে এমন কিছু উপাদান যেগুলো ত্বকের জেল্লা ফিরিয়ে আনে কয়েক মিনিটেই। ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বককে উজ্জ্বলও করে তোলে ।

এই প্যাকগুলো লাগানোর আগে হালকা হাতে ২/১ মিনিট স্ক্রাব করে নিন মুখটা। কেননা ত্বকের ডেডসেল থাকলে যতকিছুই করা হোক না কেন, ত্বককে নির্জীব মনে হবে।

(১) টকদই

আমার নিজের মতে টকদই ত্বকের সবচেয়ে ভাল বন্ধু। আর কিছু হাতের কাছে না থাকলে মুখটা ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়ে টকদই মেখে নিন সারা মুখে । ১৫ মিনিট পরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে।

[picture]

(২) কলা ও মধুর ফেসপ্যাক

শুষ্ক ত্বকের জন্য এটা খুবই উপকারি একটা প্যাক। একটা কলা ভালোভাবে ম্যাশ করে নিয়ে তাতে ২ চামচ মধু মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

(৩) ওটমিল ও দুধের প্যাক

এখন প্রায় সবার বাড়িতেই ওটমিল থাকে। এক চামচ ওটমিল সামান্য গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে ওটমিলের সাথে পরিমান মত দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর সারা মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। তারপর হালকা হাতে ঘসে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। হাতে একটু আধা ঘণ্টার মত সময় থাকে তাহলে ভেজানো ওটমিল এর সাথে মিশিয়ে নিন ৫/৭ ফোঁটা গোলাপজল, ৩/৪ চামচ টকদই, সামান্য চন্দনের গুঁড়া। এই পেস্টটা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপরে হালকা ঘষে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এই প্যাকটি লাগালে আলাদা করে মুখে স্ক্রাব ব্যবহার করার কোন প্রয়োজন নেই।

(৪) টমেটো ও চিনির ফেসপ্যাক

একটা টমেটো ভালোভাবে ম্যাশ করে নিন। তারপর এতে এক চামচ চিনি মেশান। প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপরে হালকা হাতে ঘসে তুলে ফেলুন। টমেটোর এই প্যাকটি ব্যবহার করলে মুখ প্রায় ২-৩ ঘণ্টার মত উজ্জ্বল দেখাবে।

(৫) পাকা পেঁপে

আপনার ফ্রিজে যদি থাকে পাকা পেঁপে তাহলে ত্বকের উজ্জ্বলতা নিয়ে আর কোন ভাবনাই নেই আপনার।  এক টুকরো পাকা পেঁপে ভালোভাবে ম্যাশ করে নিন। এর সাথে মেশান কয়েক ফোঁটা গোলাপ জল, আধা চাচামচ চন্দনের গুঁড়ো আর যদি বাসায় অ্যালোভেরা থাকে, তাহলে একটু অ্যালোভেরার জেল। সব কিছু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। পুরো মুখে প্যাকটি লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। তারপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের উপরের মৃত কোষ পরিষ্কার করবে। সারা দিন ক্লান্তির ছাপ দূর করতে এই প্যাকটির কোন জুড়ি নেই।

তাহলে জেনে নিলেন তো চটজলদি কীভাবে পাবেন উজ্জ্বল ও দ্যুতিময় ত্বক। এবার আপনি রেডি যেকোনো পার্টি বা উৎসবের জন্য।  ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি - বিউটিহেলথটিপস ডট কম

লিখেছেন – মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে...

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

ত্বকের যত্নে কলার জাদু!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলার জাদু!

কলার স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবাই জানে। কিন্তু ত্বকের যত্নে কলার অসাধারণ উপকারিতার কথা জানা আছে এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কলা প্রাকৃতিকভাবেই গুর...

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা
বিউটি টিপস

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদা...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
ত্বকের যত্ন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য সারাবছর জুড়ে কত কিছুই না করা হয়। ঈদ আর বিয়ের মতো দিনগুলোতে চেহারায় চাই এক্সট্রা গ্লো। অনেকেই ঈদ কিংবা বিয়ের অনু...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

…