ত্বকের যত্নে কলার জাদু!

sub-editor · Mar 07, 2017 · 1 min read

ত্বকের যত্নে কলার জাদু!

কলার স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবাই জানে। কিন্তু ত্বকের যত্নে কলার অসাধারণ উপকারিতার কথা জানা আছে এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কলা প্রাকৃতিকভাবেই গুরুত্বপূর্ণ অনেক ভিটামিন এবং মিনারেল দ্বারা পরিপূর্ণ। তাই এটি আমাদের ত্বকের ফ্রি রেডিকেলস এর সাথে লড়াই করে এবং ত্বকের এজিং প্রক্রিয়ার গতিকে কমিয়ে দেয়। আজ তাই ত্বকের যত্নে কলার কিছু অসাধারণ প্যাকের বর্ণনা দিলাম।

(১) কলা, মধু ও লেবুর প্যাক

উপকরণ

  • অর্ধেক পাকা কলা
  • ১ চা চামচ মধু
  • ১চা চামচ লেবুর রস

প্রথমে কলা নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার এর সাথে মধু ও লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ভালো করে মুখ ধুয়ে মুছে নিন। ত্বকের উজ্জ্বলতা আর কোমলতা দেখে নিজেই অবাক হয়ে যাবেন।

[picture]

(২) কলা, বেকিং পাউডার ও হলুদের প্যাক

উপকরণ

  • অর্ধেক পাকা কলা
  • এক চিমটি বেকিং পাউডার
  • ১/২ চা চামচ হলুদ

কলা ম্যাশ করে এতে হলুদ ও বেকিং পাউডার মিশাতে হবে। এবার একটা ব্রাশের সাহায্যে মুখে সমানভাবে লাগাতে হবে। হাত দিয়ে প্যাকটি না লাগানোই ভালো। কারণ এতে করে নখে হলুদের দাগ লেগে থাকার সম্ভাবনা আছে। ২০ মিনিট পর উষ্ণ  গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণ অনেক কমে আসবে। বেকিং পাউডার থাকার কারণে এই প্যাকটি লাগালে ত্বক একটু জ্বলতে পারে। তবে বেশি জ্বললে তাড়াতাড়ি ধুয়ে ফেলুন।

(৩) কলা, টকদই ও কমলার রস

উপকরণ

  • অর্ধেক পাকা কলা
  • ১ চা চামচ টকদই
  • ১ চা চামচ কমলার রস

ম্যাশ করা পাকা কলা, টকদই ও কমলার রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখে দিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। প্যাকটি শুকিয়ে আসলে হালকা হাতে ম্যাসাজ করুন ২ থেকে ৩ মিনিট। এবার ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এটি খুবই কার্যকর একটি ত্বক ফর্সাকারী অ্যান্টি এজিং প্যাক।

(৪) কলা ও ওটমিল স্ক্রাব

উপকরণ

  • ছোট পাকা কলা ১টি
  • ওটমিল ১ টেবিল চামচ

কলাটি খুব ভালো করে ম্যাশ করে নিন। ওটমিল ম্যাশ করা কলার মধ্যে ভিজিয়ে রাখুন ৫ মিনিট। এবার এটি মুখে স্ক্রাব করুন ৫ মিনিট। এই স্ক্রাবটি ত্বকের মরা কোষ দূর করার সাথে সাথে ত্বককে ময়েশ্চারাইজও করবে।

(৫) কলা টকদই ও মধু

উপকরণ

  • দুই টেবিল চামচ ম্যাশড কলা
  • ১ টেবিল চামচ টকদই
  • ১ চা চামচ মধু

সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবং মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট। এরপর ভালোভাবে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিলেই দেখবেন মুখের ত্বক কেমন ঝকঝক করছে।

(৬) শুধু কলার প্যাক

যাদের হাতে রূপচর্চার জন্য একেবারেই সময় নেই তারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন ত্বকের পুষ্টির জন্য। মুখ ভালোভাবে পরিষ্কার করে এক টুকরো কলা নিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করে নিন। এটি নিয়মিত করলে ত্বকের পুষ্টির ঘাটতি দূর হবে এবং নির্জীব ত্বক নতুন প্রাণ ফিরে পাবে।

ছবি - পিক্সাবে ডট কম

লিখেছেন - সাদিয়া হক 

 

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!

কলা শক্তির মহান উৎস এবং এটি সহজে নষ্ট হয় না। একটি কলা আপনাকে অনেক ঘন্টা অবধি কর্মশক্তি যোগা। এটি অত্যন্ত ভালো তাদের জন্য যারা সকালের জলখাবারের সময় পা...

চুল পড়া কমাতে কলার দারুণ ৬টি ব্যবহার
চুলের যত্ন

চুল পড়া কমাতে কলার দারুণ ৬টি ব্যবহার

কলা খুব সহজলভ্য একটি ফল। এটি সারাবছরই আমাদের দেশে পাওয়া যায়। এটি যেমন স্বাস্থ্যকর একটা ফল তেমনি চুলের জন্যও খুবই উপকারি। কলায় প্রচুর পরিমাণে কার্বোহা...

শীতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে কলার ৫টি ফেইস প্যাক!
নরমাল স্কিন

শীতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে কলার ৫টি ফেইস প্যাক!

গ্রীষ্মের দিন গুলো বড় হওয়াতে আমাদের ত্বককে প্রচুর সান ট্যানিং এবং ড্যামেজ সহ্য করতে হয়। আর এই ত্বক শীতের শুষ্ক হাওয়ায় হয়ে যায় আরো শুষ্ক ও রুক্ষ। তাই শ...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

আরও পড়ুন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

পাকা কলার উপকারিতা | ১৩টি প্রয়োজনীয় বিউটি টিপস
বিউটি টিপস

পাকা কলার উপকারিতা | ১৩টি প্রয়োজনীয় বিউটি টিপস

কলা এমন একটি ফল যা একদিকে আপনাকে করে তুলবে সুস্বাস্থ্যের অধিকারী, তেমনি অন্যদিকে করে তুলবে রূপে গুণে অনন্য। কলাতে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং ই সহ অন...

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই
ফিটনেস

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই

শরীরের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই বেশ তৎপর। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হল ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। সাজগোজে ওজন কমাতে বেশ কিছু ডায়েট...

কলার ডিপ কন্ডিশনিং দিয়েই কি হবে চুলে যত্ন?
চুলের যত্ন

কলার ডিপ কন্ডিশনিং দিয়েই কি হবে চুলে যত্ন?

সুন্দর আর ঝলমলে চুলের স্বপ্ন কে না দেখে? চুলের আকার বা ধরন যাই হোক সেটাকে সুন্দর আর ঝলমলে করে তুলতে আমাদের চেষ্টার অন্ত থাকে না। একবার ভেবে দেখুন তো আ...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে...

…