চুল পড়া কমাতে কলার দারুণ ৬টি ব্যবহার

sub-editor · Feb 24, 2018 · 1 min read

চুল পড়া কমাতে কলার দারুণ ৬টি ব্যবহার

কলা খুব সহজলভ্য একটি ফল। এটি সারাবছরই আমাদের দেশে পাওয়া যায়। এটি  যেমন স্বাস্থ্যকর একটা ফল তেমনি চুলের জন্যও খুবই উপকারি। কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, প্রাকৃতিক তেল ও ভিটামিন থাকে যা চুলকে মোলায়েম  ও ঝলমলে করে। এটি চুলের খুশকি দূর করার পাশাপাশি রুক্ষতা ও চুল পরা কমায়। ত্বক বা চুলের যত্নে কলার ভূমিকাও অনেক।

রূপচর্চায় কলাকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। হাতের কাছে পাওয়া সহজলভ্য এই উপাদান কীভাবে চুলের যত্নে অসাধারণ কাজ করে জেনে নিয়ে আপনিও হতে পারেন আকর্ষণীয় চুলের অধিকারিণী।  আপনি চাইলে শুধু কলা চটকে নিয়ে চুলে ব্যবহার করতে পারেন তবে এর সাথে যদি অন্য কোন উপাদান মিশিয়ে নেন তাহলে তা ফলদায়ক হবে অধিক পরিমাণে। তাহলে চলুন কলার তৈরি কয়েকটি প্যাক এর কথা জেনে নিই।

[picture] (১) কলা ও মধুর প্যাক 

যাদের চুল রুক্ষ হয়ে গেছে তারা কলা এবং মধুর এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এতে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। সেই সাথে চুল হবে মোলায়েম। দুটি ভালো পাকা কলা এবং দুই টেবিল চামচ মধু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এই প্যাকটি পুরো চুলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। একঘণ্টা পরে চুল ঠাণ্ডা পানি দিয়ে  ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলেই চুল থাকবে ঝলমলে। এই প্যাকটি চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে এবং চুল ঘন করে।

(২) কলা এবং অলিভ অয়েল

চুলে অতিরিক্ত রঙ করা কিংবা স্ট্রেইটনার ব্যবহারের কারণে যাদের চুল ভঙ্গুর হয়ে গেছে অথবা  চুল পড়া বেড়ে গেছে তারা এই প্যাকটি ব্যবহার করলে উপকার পাবেন। এই প্যাক ব্যবহারে চুল মজবুত হবে এবং মোলায়েম  থাকবে।  একটি পাকা কলা এবং দুই টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর পুরো মাথায় প্যাকটি লাগিয়ে রাখুন এবং শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু  করে ফেলুন। অলিভ অয়েলের বদলে নারিকেল তেলও ব্যবহার করা যাবে।

(৩) কলা ও নারকেলের দুধ

পাকা কলার সঙ্গে নারকেল দুধ যোগ করুন। আপনার  চুলের উপর এই প্যাকটি প্রয়োগ করুণ এবং ২০ থেকে ২৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এই প্যাকটি রুক্ষ চুলের মধ্যে ময়েশ্চারাইজার ফিরিয়ে আনে এবং চুলকে করে তুলে নরম। এইপ্যাকের সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিতে পারেন এতে চুলের মধ্যে একটা প্রাকৃতিক ব্রাউন রং আসবে।

(৪) কলা ও টকদই

খুশকি দূর করতে অর্ধেকটা পাকা কলা চটকে নিন। এর সাথে তিন টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি চুলের গোড়া ও মাথার ত্বকে লাগান। পুরো চুলে লাগাবেন না। ২০-২৫ পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। টকদই চুলকে খুসকিমুক্ত এবং মসৃণ করতে সাহায্য করে।

(৫) কলা, ডিম ও লেবুর রস

অনেকের চুল সহজে লম্বা হতে চায় না। কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সাথে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন। দুটি চটকে নেয়া কলা, একটি ডিমের কুসুম ও এক চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন। একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তাঁর ওপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন। এভাবে রাখুন ১ ঘণ্টা। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(৬) কলা, পেপে ও মধুর প্যাক

প্রোটিন সমৃদ্ধ এই মাস্ক উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চুল শক্তিশালী করে।  একটি পাকা কলা পিষে সঙ্গে চার-পাঁচ টুকরা পাকাপেঁপের মিশ্রণ যোগ করুন। তারপর দুই চা-চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সম্পূর্ণ চুল ও মাথার ত্বকে মিশ্রণটি লাগান। সব চুল উঁচু করে পেঁচিয়ে নিন এবং একটি টুপির সাহায্যে চুল ঢেকে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে প্রথমে হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

রূপচর্চার পাশাপাশি প্রতিদিন একটি করে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি। গবেষণা অনুসারে, কলাতে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের প্রোটিন যা মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব কম পরিমাণে লবন যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। এছাড়াও কলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের প্রোডাকশন বাড়িয়ে দেয়।

দেখলেন তো সাধারণ কলার কতো অসাধারণ গুণ? তাই আপনার খাদ্যতালিকায় প্রতিদিন কলা রাখুন এবং এর তৈরি প্যাকগুলো ব্যবহার করে আরও আকর্ষণীয় হয়ে উঠুন সবার কাছে।

ছবি - লিভস্ট্রং ডট কম

লিখেছেন - নায়মা আক্তার

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলা | ৮টি ব্যবহারে পাবেন ব্রণ ও বলিরেখা মুক্ত উজ্জ্বল ত্বক!

কলা শক্তির মহান উৎস এবং এটি সহজে নষ্ট হয় না। একটি কলা আপনাকে অনেক ঘন্টা অবধি কর্মশক্তি যোগা। এটি অত্যন্ত ভালো তাদের জন্য যারা সকালের জলখাবারের সময় পা...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

আরও পড়ুন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

ত্বকের যত্নে কলার জাদু!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কলার জাদু!

কলার স্বাস্থ্যগুণের কথা কমবেশি সবাই জানে। কিন্তু ত্বকের যত্নে কলার অসাধারণ উপকারিতার কথা জানা আছে এমন মানুষের সংখ্যা নেহাতই কম। কলা প্রাকৃতিকভাবেই গুর...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

শীতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে কলার ৫টি ফেইস প্যাক!
নরমাল স্কিন

শীতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে কলার ৫টি ফেইস প্যাক!

গ্রীষ্মের দিন গুলো বড় হওয়াতে আমাদের ত্বককে প্রচুর সান ট্যানিং এবং ড্যামেজ সহ্য করতে হয়। আর এই ত্বক শীতের শুষ্ক হাওয়ায় হয়ে যায় আরো শুষ্ক ও রুক্ষ। তাই শ...

…