উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

মীম তাবাসসুম · Jul 03, 2015 · 1 min read

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওট মিল খুবই উপকারী। ওটমিল নিশ্চয়ই সবাই চেনেন। এর মেদ আর কোলেস্টেরল কম করার ক্ষমতার কারণে ওটমিল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে। ওটমিল আসলে সব ধরনের ত্বকে ব্যবহারের জন্যই খুব ভালো। কিন্তু স্পেশালি যাদের ত্বকে ব্রণ বা র‍্যাশের সমস্যা আছে, ত্বক অতিরিক্ত তৈলাক্ত অথবা এতটাই সেনসিটিভ যে ত্বকের সঠিক যত্ন নিতে হিমশিম খেয়ে যান তাদের জন্য ওটমিল সবচেয়ে ভালো কাজ করে। কারণ ওটমিলের সুদিং অ্যাকশন ত্বকের জ্বালাপোড়া (inflammation) কমায়, ত্বকের লালচে ভাব দূর করে আর সাথে সাথে ত্বকের উপরিভাগের অতিরিক্ত তেল শুষে নেয়।

অনেকেই হয়ত জানেন না যে ওটমিল ত্বকের ট্যান আর কালচে দাগছোপ দূর করে উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে সহায়তা করে। এটা নিয়মিত ত্বক পরিচর্যায় ব্যবহার করলে আপনার ত্বকের কালচে ভাব দূর হয়ে ত্বক আরও উজ্জ্বল হবে। সাথে সাথে স্কিনটোন আরও ফর্সা হতে বাধ্য। এছাড়া যারা মুখ ধুতে খুব ক্ষারযুক্ত সাবান বা ফেইসওয়াশ ব্যবহার করতে পছন্দ করেন না, তারা মুখ ধোয়ার জন্য ওটমিল ব্যবহার করতে পারেন কারণ এটা খুবই ভালোভাবে ত্বকের গভীর পর্যন্ত পরিষ্কার করতে পারে। আর সেইজন্যই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ওটমিল দিয়ে তৈরি কিছু ফেইসপ্যাকের রেসিপি যেগুলো আপনারা নিজেরাই ব্যবহার করে দেখতে পারেন ত্বকের জন্য ওটমিল আসলে কতটা কার্যকরী।

উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ফেইসপ্যাক

কোথায় পাবেন ওটমিল?

আজকাল ওটমিল সব জায়গায় পাওয়া যায়। যে কোন সুপারশপ বা বড় মুদি দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ওটমিল পেয়ে যাবেন। শুধু খেয়াল রাখবেন অতিরিক্ত উৎসাহে আবার মসলা দেয়া ওটমিলের প্যাক কিনে আনবেন না যেন! ভালোভাবে প্যাকের গায়ের লেখা পরে পিওর ওটমিল কিনবেন।

স্কিন হোয়াইটেনিং ওটমিল ফেইসপ্যাক

কী কী লাগবে -

  • ২ টেবিল চামচ ওটমিল
  • সাধারণ দুধ ৪ টেবিল চামচ (কাঁচা বা ফুটানো দুটোই ব্যবহার করতে পারেন)
  • ৪ টেবিল চামচ লেবুর রস
উজ্জ্বল ত্বক পেতে ওটমিল, লেবু ও দুধ - shajgoj.com

কী করবেন -

এই ফেইস প্যাকটি তৈলাক্ত ত্বকের অধিকারী সহ সব ধরনের ত্বকের রোদে পোড়া কালো ভাব দূর করার জন্য ব্যবহার করা যাবে। প্রথমে, ওট অল্প একটু পানিতে ফুটিয়ে নিন, তারপর ঠাণ্ডা করুন। আঠালো একটা মিশ্রণ পাবেন। এবার এতে পুরো দুধ আর লেবুর রস মিশিয়ে নিয়ে আপনার মুখ, হাত, পা অথবা শরীরের যেখান থেকে কালো দাগ উঠাতে চান সেখানে ব্যবহার করুন। ২০-২৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুব অল্প সময়ে কালচে ভাব ত্বক থেকে চলে যাবে।

ওটমিল আর কাঠবাদামের (almond) ফেইসপ্যাক

কী কী লাগবে -

  • ২ টেবিল চামচ ওটমিল
  • কাঠবাদাম (almond) - ৫টা
  • ১ টেবিল চামচ মধু
  • ফেইসপ্যাক মিশানোর জন্য যতটুকু দরকার ততটুকু দুধ বা টকদই

কী করবেন -

এই ফেইস প্যাকটা নরমাল আর ড্রাই স্কিনের জন্য বেশি ভালো হবে। স্পেশালি ত্বকে যদি বলিরেখা বা মেছতার মত এজিং এর সমস্যা থাকে তবে এটা ব্যবহারে চোখে পড়ার মত ফলাফল পাবেন।

এই প্যাক বানানোর জন্য প্রথমে কাঠবাদাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিন বা মিহি করে পিষে নিন। এবার ওটমিল মিশিয়ে আবারো ব্লেন্ড করুন বা পিষুন। পুরো বালুর মত দেখতে গুঁড়া পাওয়া গেলে থামুন। চাইলে এই মিশ্রণ একবারে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের মত। যখন ফেইসপ্যাক বানাতে চাইবেন সাথে শুধু মধু আর দুধ/দই মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। রেগুলার ব্যবহারে ত্বকের বলিরেখা কমে যাবে আর কালো দাগও কমবে।

ওটমিল আর গোলাপজলের স্কিন টাইটেনিং ফেইসপ্যাক

কী কী লাগবে -

  • ১ চা চামচ বেসন
  • ওটমিল ১ চা চামচ
  • ১ চা চামচ মধু
  • পরিমাণমত গোলাপজল

উজ্জ্বল ত্বক পেতে ওটমিল, বেসন, গোলাপজল ও মধুর মাস্ক - shajgoj.com

কী করবেন -

ওট মিল একটু পিষে গুঁড়া করে নিন এর সাথে বেসন মেশান। সমান সমান ভাবে দুটা মিশিয়ে শুকনা পাত্রে রেখে দিতে পারেন পরে ব্যবহার করার জন্য। এই গুঁড়া মিশ্রণের মধ্যে মধু আর গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে বিশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সব ত্বকের অধিকারীরা এই প্যাক ব্যবহার করতে পারবেন।

ওটমিল ক্লিন্সিং মিল্ক

কী কী লাগবে -

  • ১ কাপ ওটমিল
  • ওট ফোটানোর জন্য পরিষ্কার পানি
  • একটা প্যান আর ছাঁকুনি

কী করবেন -

এটা আসলে কোন ফেইসপ্যাক নয়। বরং এই লিকুইডকে ক্লিঞ্জিং মিল্ক বলা ভালো বলে তাই বলছি। এটা নিয়মিত ব্যবহার করতে পারলে ত্বকের সব ময়লা গভীর থেকে পরিষ্কার হওয়ার পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর করে এটা আপনাকে উজ্জ্বল ফর্সা ত্বকও দেবে। সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন।

কম আঁচে ওট পানিতে ফুটাতে থাকুন যতক্ষণ পর্যন্ত না ওট ঘন হয়ে ওঠে। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এবার সাবধানে ছাঁকুনি দিয়ে মিশ্রণ থেকে সব লিকুইড আলাদা করে নিন। এবার লিকুইডটা ঠাণ্ডা করুন। এটা খুব ঘন আর একটু আঠালো হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার ক্লিঞ্জিং মিল্ক।

এটা ফেইস ওয়াশের পরিবর্তে বা মুখ ধোয়ার পরে ব্যবহার করতে পারেন। তুলার বলের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ওটমিল আর টমেটোর ফেইসপ্যাক

কী কী লাগবে -

  • ২ টেবিল চামচ ওট, পিষে গুঁড়ো করে নিন
  • অর্ধেকটা টমেটো
  • ২ চা চামচ গোলাপজল

কী করবেন -

টমেটো ভালোভাবে পিউরে করে নিন (টমেটোর পেস্ট)। এবার টমেটো পিউরে আর গোলাপজল ওটের গুঁড়ার সাথে মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট মুখে আর গলায় ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

টমেটো আর ওটের মিশ্রণ আপনার ত্বকের ট্যান খুব ভালোভাবে দূর করবে। সাথে সাথে স্কিন এক্সফলিয়েট করে ডেডসেলস দূর করে ত্বক আরও উজ্জ্বল করে তুলবে।

এই তো জেনে নিলেন উজ্জ্বল দাগছোপহীন ত্বক পেতে ওটমিলের ৫টি ফেইসপ্যাক এর ব্যবহার পদ্ধতি। এখন ত্বকের যত্নে এই ফেইসপ্যাকগুলো ব্যবহার করুন নিয়মিত যা নিশ্চিত করবে উজ্জ্বল দাগছোপহীন ত্বক ।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক, বিউটিউসাটারস্টক

সম্পর্কিত লেখা

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা
বিউটি টিপস

রূপচর্চা ও স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের ৮টি কার্যকারিতা

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদা...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!
ত্বকের যত্ন

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আম...

তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের স্ক্রাব | ৩টি উপায়ে হবে অয়েলি স্কিনের যত্ন!

হাতের নাগালেই পাওয়া কিছু অতি পরিচিত উপাদান এবার ব্যবহার করুন আপনার তৈলাক্ত ত্বকের যত্নে। ঘরে তৈরি স্ক্রাব আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, যা বাজার...

আরও পড়ুন

গোলাপজলে প্রশান্তি
ত্বকের যত্ন

গোলাপজলে প্রশান্তি

আজকের সময়ের নারীরা তাদের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন।তারা সুন্দর এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য বিউটি সেলুনে হাজার হাজার টাকা খরচ করতে পিছপা হন না।কিন্তু...

টিনেজারদের স্কিন প্রবলেমের সল্যুশনে ৪টি ঘরোয়া ফেইসপ্যাক
ত্বকের যত্ন

টিনেজারদের স্কিন প্রবলেমের সল্যুশনে ৪টি ঘরোয়া ফেইসপ্যাক

বয়সন্ধিকালে স্কিন কেয়ার নিয়ে খুব একটা ধারণা থাকে না। তবে এই বয়সে একনে, সান ড্যামেজ, ড্রাইনেস, ডিহাইড্রেটেড স্কিন এই ধরনের স্কিন প্রবলেমগুলো দেখা দেয়।...

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!
রিভিউ

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!

ত্বক সুন্দর রাখার জন্য বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার, সময়মতো ফেসিয়াল, আবার কেমিক্যাল ট্রিটমেন্টের পথেও হাঁটেন অনেকে! বেসিক স্কিনকেয়ার তো অবশ্যই...

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য অসাধারণ ৩ টি ঘরোয়া স্কিন লাইটেনিং মাস্ক

আয়নায় যতবার নিজের চেহারা দেখেন ততবার হতাশাবোধ করেন? ভাবেন কেন আপনার ত্বক আর একটু উজ্জ্বল নয়? এমন অনেকেই আছেন যারা মার্কেট থেকে কতশত ব্র্যান্ডের কেমিক্...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে লেবুর ৪টি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সবচেয়ে নিরাপদ ও দুশ্চিন্তাহীন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান লেবু। সৌন্দর্যচর্চায় লেবুর...

…