গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

সঙ্গীতা রাত্রি · Jul 29, 2021 · 1 min read

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আমি উপটানের কথা বলছি। উপটান ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রূপ সামগ্রী। নিয়মিত উপটান ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দাগমুক্ত, কোমল এবং উজ্জ্বল। অনেক বছর আগে; বিয়ের কনে অথবা বিভিন্ন উৎসবে নারীরা উপটান ব্যবহার করতো। কিন্তু এখন ত্বকের যত্নে ঘরে বসেই যেকোনো সময় উপটানের তৈরি ফেইস প্যাক ব্যবহার করে ত্বককে করে তুলতে পারবেন আরও উজ্জ্বল ও সুন্দর। গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ফেইসপ্যাক অপরিহার্য। তাই; উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক সম্পর্কে আজকের এই ফিচার!

গ্লোয়িং ত্বকের জন্য আমার পছন্দের উপটান

প্রাকৃতিক উপাদান যেমনঃ হলুদ, চন্দন, নিম, বেসন, মুলতানি মাটি, কমলার খোসা গুঁড়ো ইত্যাদির মিশ্রণে এই প্রাকৃতিক রূপ সামগ্রীটি তৈরি করা হয়। রোজ এতোকিছু একসাথে মিশিয়ে উপটান বানানোর সময় বা ধৈর্য সবার নেই। তাই এক্ষেত্রে আমার পছন্দ "রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান"। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এমন একটি উপটান যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুন কার্যকরী।

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান  

Rajkonna glowing face uptan

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানে ৬টি কার্যকরী উপাদান আছে। যেগুলোর সংমিশ্রণ এই ফেইস উপটানটিকে করে তোলে অনন্য। এই ম্যাজিক্যাল  ফেইস প্যাক আপনার ত্বককে উজ্জলতা দেয়ার পাশাপাশি ময়েশ্চারাইজডও করবে। এটি-

  • ১০০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
  • অর্গানিক।
  • সব স্কিনে স্যুট করবে।

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানে আছে,

  • হলুদ,
  • চন্দন,
  • নিম,
  • বেসন,
  • মুলতানি মাটি ও
  • কমলার খোসা গুঁড়ো।

উপকারিতা

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানের আছে অনেক গুণাবলি। এর উপকারিতা গুলো হচ্ছে-

স্কিনটোন উজ্জ্বল করে

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটানে উপস্থিত ছয়টি উপাদানের সংমিশ্রণটি আপনার ত্বকে প্রাকৃতিক আভা এনে দিয়ে পুনরজ্জীবিত করতে সহায়তা করবে।

ইনফ্লেমেশন কমায়

হলুদ এবং চন্দনে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং সুদিং প্রপার্টিজ যা যেকোনো প্রদাহ কমাতে সহায়তা করে। হলুদ থাকায় ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে আনে। যেহেতু হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল।

পিগমেন্টেশন ও রোদে পোড়া ভাব দূর করে

বেসন এবং চন্দন কাঠ এই উপটানের অন্যতম দুইটি সেরা উপাদান যা সানট্যান দূর করে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। এতে থাকা বেসন ত্বককে ভেতর থেকে পরিস্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

ব্লেমিশ এবং ব্রণের দাগ দূর করে

নিম, মুলতানি পাউডার এবং কমলা খোসা গুঁড়ো ডার্ক স্পট, ব্লেমিশ এবং ব্রণের দাগ দূর করে এবং ত্বকের অবস্থার উন্নতি করে।

স্ক্রাব হিসেবে

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান ডেড স্কিন সেল দূর করে। এতে করে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস কমে আসে।

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক

প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে উপটান। যেকোনো অকেশনের পূর্বে ত্বককে প্রস্তুত করতে, ত্বককে প্যাম্পার করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহার করা হয় উপটান। এখন আমি রাজকন্যা গ্লোয়িং উপটান দিয়ে বানানো কিছু ফেইসপ্যাক নিয়ে লিখবো যা আপনার ত্বকে ধরন অনুযায়ী নিজেই তৈরি করে নিতে পারবেন।

উপটান দিয়ে তৈরি ফেইসপ্যাক

তৈলাক্ত ত্বকের জন্য ফেইসপ্যাক

যা যা লাগবে -

  • উপটান- ১.৫/২ চা চামচ।
  • টকদই- ১ চা চামচ।

যেভাবে ব্যবহার করবেন-

  • উপটান এবং টকদই ভালোভাবে মিশিয়ে নিন।
  • মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য ফেইসপ্যাক

যা যা লাগবে- 

  • উপটান- ২ চা চামচ ।
  • মধু- ১ চা চামচ ।
  • তরল দুধ।

যেভাবে ব্যবহার করবেন- 

  • উপটান, মধু, দুধ ভালোভাবে মিশিয়ে নিন।
  • মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ময়েশ্চারাইজড ত্বকের জন্য উপটান ফেইসপ্যাক

যা যা লাগবে-

  • উপটান- ২ চা চামচ।
  • কমলার রস- ১ চা চামচ।
  • গোলাপ জল- ১ চা চামচ।
  • টকদই- ১ চা চামচ।

যেভাবে ব্যবহার করবেন-

  • সব উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন।
  • মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কুইক টিপস

গ্লোয়িং স্কিনের অধিকারী একজন
  • যারা এতোগুলো উপাদান মেশানোর ঝামেলায় যেতে চান না তারা এই রাজকন্যা ফেইস উপটান শুধু পানি দিয়ে মিশিয়েও লাগাতে পারেন। তাহলেও আপনারা বেশ ভালো একটি আউটপুট পাবেন।
  • যারা ঘরে বসেই খুব সহজে হেলদি গ্লোয়িং একটা স্কিন চান; তারা রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান দিয়ে মাত্র ১০-১৫ মিনিটেই রেজাল্ট পেতে পারেন।

রাজকন্যা গ্লোয়িং ফেইস উপটান ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে করে তোলে ময়েশ্চারাইজড, এছাড়াও ত্বকের অনেক সমস্যার সমাধান করে। তাই; এই তিনটি প্যাকের মধ্যে থেকে আপনার স্কিনের প্রয়োজন অনুযায়ী বেছে নিন। যেকোনো একটি উপটান ফেইসপ্যাক নিয়মিত ব্যবহার করুন। সপ্তাহে দুই থেকে তিনদিন ব্যবহার করতে পারবেন এই গ্লোয়িং ফেইস উপটান। অথেনটিক স্কিনকেয়ার প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সাজগোজ, সাটারস্টক 

সম্পর্কিত লেখা

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ত্বকের যত্ন নিতে সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন। আজকের নারীরাও বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য ব...

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!
রিভিউ

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!

বয়স বাড়ার সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়বে এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা সবাই জানি ২৫/৩০ এর পর স্কিনে একটু একটু করে ফাইন লাইনস, রিংকেলস সবারই দেখা...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

আরও পড়ুন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!
ত্বকের যত্ন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

‘ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গ...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিবিধ উপটান
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিবিধ উপটান

বাংলায় একটি কথা আছে,''দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।'' রবীন্দ্রনাথের এই লাইনটি এটাই ইঙ্গ...

টিনেজারদের স্কিন প্রবলেমের সল্যুশনে ৪টি ঘরোয়া ফেইসপ্যাক
ত্বকের যত্ন

টিনেজারদের স্কিন প্রবলেমের সল্যুশনে ৪টি ঘরোয়া ফেইসপ্যাক

বয়সন্ধিকালে স্কিন কেয়ার নিয়ে খুব একটা ধারণা থাকে না। তবে এই বয়সে একনে, সান ড্যামেজ, ড্রাইনেস, ডিহাইড্রেটেড স্কিন এই ধরনের স্কিন প্রবলেমগুলো দেখা দেয়।...

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

মেকআপ আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলোকে ফুটিয়ে তুলতে হেল্প করে। আর সেই মেকআপ যদি গ্লোয়িং ও লং লাস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই! বিভিন্ন মেকআপ লুকের ম...

…