ত্বকের যত্নে রক্তচন্দনের উপকারিতা ও ৩টি কার্যকরী ফেইস মাস্ক!

অনুসুহা শারমিন · May 31, 2021 · 1 min read

ত্বকের যত্নে রক্তচন্দনের উপকারিতা ও ৩টি কার্যকরী ফেইস মাস্ক!

সুন্দর ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। তবুও ব্রেকআউট, পিম্পল, ডার্ক স্পট, ডার্ক সার্কেল এধরনের কমন কিছু প্রবলেম দেখা দিবেই! যদিও এই সমস্যাগুলোর সমাধানে কতগুলো বেসিক রুল আমাদের জানা আছে, যেমন ৮-৯ ঘণ্টা প্রোপার ঘুম, বেশি করে পানি পান করা, স্কিন কেয়ার রুটিন ফলো করা এবং হেলদি ডায়েট মেইনটেইন করা। তাও অনেক সময় দেখা যায়, এই স্কিন কেয়ার স্টেপগুলোও আমাদের ত্বকের যত্নে এনাফ নয়! প্রয়োজন একটু বাড়তি যত্নের। প্রাকৃতিক উপাদানের ফেইস প্যাক হতে পারে উজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়ার সহজ ও নিরাপদ উপায়। চন্দনের উপকারিতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, যুগ যুগ ধরে ত্বকের যত্নে এটি ব্যবহার হয়ে আসছে। কিন্তু রক্তচন্দনের গুণাবলি কি জানা আছে? ত্বকের যত্নে রক্তচন্দনের উপকারিতা ও ৩টি কার্যকরী ফেইস মাস্ক সম্পর্কে আজ আমরা জানবো।

রূপচর্চায় রেড স্যান্ডালউড বা রক্তচন্দন

স্যান্ডালউড অথবা চন্দন আমাদের স্কিনের জন্য দারুণ ইফেক্টিভ একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। আর লালচন্দন বা রক্তচন্দন তো বেশ দুষ্প্রাপ্য। ভারতীয় উপমহাদেশে এই লালচন্দন উদ্ভিদটি দেখা যায়। এই উপাদানটি আমাদের স্কিনে অনেক ধরনের প্রবলেমের সল্যুশন দেয়। সাপ্তাহিক স্কিন কেয়ারে থাকা চাই প্রাকৃতিক উপাদানের ফেইস প্যাক, যেটা ঝটপট রেডি করা যায় আবার উপকারিতাও আছে। রূপচর্চায় রেড স্যান্ডালউডের বেনিফিটগুলো আগে জেনে আসি চলুন।

রেড স্যান্ডালউড পাউডারের উপকারিতা

রাজকন্যা রেড স্যান্ডালউড পাউডার হাতে একজন ১) ট্যান রিমুভ করতে সাহায্য করে। সেই সাথে ত্বকের ক্লান্তিভাবও দূর করে। ২) একনে এবং পিম্পল দূর করতে হেল্প করে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিনের ইনফ্ল্যামেশন কমিয়ে দেয় এবং ত্বককে সতেজ রাখে। ৩) ব্লেমিশ দূর করে, বয়সের ছাপ পড়তে বাঁধা দেয়। ৪) ত্বককে জেন্টলি এক্সফলিয়েশন করে, এতে ত্বকের ডেড সেলস ন্যাচারালি রিমুভ হয়। ৫) তাছাড়াও এটি অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে যা আমাদের স্কিনের প্রোটিন রিস্টোর করে থাকে এবং ব্রেকআউট কমিয়ে আনে।

রাজকন্যা রেড স্যান্ডালউড পাউডারের ৩টি ফেইস মাস্ক 

সান ট্যান রিমুভিং মাস্ক

১ টেবিল চামচ শশার রস, ১ টেবিল চামচ টকদই, ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ রাজকন্যা রেড স্যান্ডালউড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ড্রাই স্কিন হলে এতে দুধ ও মধু অ্যাড করতে পারেন। এরপর মুখে ও গলায় লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে সেটা পরিষ্কার করে ফেলুন। এই ফেইস মাস্ক স্কিনের ট্যান দূর করতে হেল্প করবে। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করলেই এনাফ।

একনে স্পট রিমুভিং মাস্ক

১ টেবিল চামচ টকদই, ১ চিমটি হলুদের গুঁড়ো, পরিমাণমতো রোজ ওয়াটার এবং তার সাথে ১ টেবিল চামচ রেড স্যান্ডালউড পাউডার মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করলে আপনার স্কিনের একনে স্পট দূর করতে সাহায্য করবে।

অয়েলি স্কিনের জন্য মাস্ক

১ চা চামচ রেড স্যান্ডালউড পাউডার, ১ চা চামচ মুলতানি মাটি আর পরিমাণমতো রোজ ওয়াটার দিয়ে মিক্স করে মাস্ক তৈরি করে নিতে হবে। এরপর সেটা পুরো মুখে এবং গলায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন, তার আগে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিতে পারেন। অয়েলি স্কিনের জন্য এটি দারুণ কার্যকরী একটি ফেইস মাস্ক।

রাজকন্যা রেড স্যান্ডালউড পাউডার

তাহলে দেখলেন তো, রেড স্যান্ডালউড পাউডার দিয়ে খুব সহজেই কিন্তু ত্বকের এক্সট্রা কেয়ার করে নিতে পারেন। রাজকন্যা একটি বাংলাদেশী অরগানিক ব্র্যান্ড। সরাসরি ভারত থেকে সংগৃহীত লাল চন্দনের কাঠ নিয়ে এসে এখানেই গুঁড়ো করা হয়েছে যাতে এতে কোনো ভেজাল মিশ্রিত হতে না পারে। আর প্রতিটি প্যাকে উপাদানগুলো শুকনো অবস্থায় গুঁড়া করে প্যাকেজিং করা, একদম পিওর, কেমিক্যাল মুক্ত।

 

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরা ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

আরও পড়ুন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!
ভিডিও

লাল লিপস্টিক-এ পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া!

ঠোঁট রাঙানো কার না পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! শীতের মেকআপ-এর সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট বা রেড লিপস। লাল লিপস্টিক পছন্দ ক...

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক
ত্বক

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক

এই গরমে এমন কোনও রিফ্রেশিং মাস্ক খুঁজছেন যা একইসাথে আপনার স্কিনের ট্যান দূর করে স্কিনে আনবে একটা গ্লোইং ফিনিশ এবং কমাবে এক্সেস অয়েল? তাহলে আজকের রিভিউ...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!
রিভিউ

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!

বয়স বাড়ার সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়বে এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা সবাই জানি ২৫/৩০ এর পর স্কিনে একটু একটু করে ফাইন লাইনস, রিংকেলস সবারই দেখা...

…