ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

রুমানা রহমান · Feb 17, 2015 · 1 min read

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার হিসেব নেই। কারণ একটাই, রূপচর্চার দীর্ঘ সাধনা অনেকের পছন্দ হয় না। কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পাওয়ার চক্করে পড়ে যাতা রকমের প্রসাধনী ব্যবহার করে ত্বকের সর্বনাশ করবেন না। বরং সব সময় চেষ্টা করুন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের সৌন্দর্যকে বাড়াতে। ত্বকের ফর্সা ভাব ইনস্ট্যান্টলি বাড়াতে ফ্রুট ফেইস মাস্ক তেমনই একটি পদ্ধতি, যা আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা হওয়ার সাথে সাথেই ত্বক থাকবে সুন্দর আর সতেজ। আজকে আমরা আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে ৪টি জাদুকরী ফ্রুট ফেইস মাস্ক সম্পর্কে। তো চলুন দেখে নেই  ৪টি জাদুকরী ফ্রুট ফেইস মাস্ক দিয়ে কিভাবে পাবেন ইনস্ট্যান্ট ফর্সা ত্বক!

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে ৪টি ফ্রুট ফেইস মাস্ক

ফ্রুট ফেইস মাস্কের উপকারিতা

আপনাকে ফ্রুট ফেইস মাস্ক ব্যবহার করার আগে জেনে নিতে হবে ফ্রুট ফেইস মাস্ক ত্বকের জন্য আসলেও কতোটা উপকারি। বাজারে কিনতে পাওয়া অন্যান্য যেকোন ফেইস মাস্কের চেয়ে ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক ত্বকের জন্য নিরাপদ আর কার্যকরী। ফ্রুট মাস্ক আপনার ত্বক অত্যন্ত যত্নের সাথে পরিষ্কার করার পাশাপাশি ত্বক ময়েশ্চারাইজ ও টোনিং করে। যার ফলে কোন ক্ষতির সম্ভাবনা ছাড়ায় আপনি পান আপনার ত্বকের কাঙ্ক্ষিত উজ্জলতা।

ইনস্ট্যান্ট ত্বক পেতে ৪ টি ফ্রুট মাস্ক

আপনার ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পাওয়ার স্বপ্ন পূরণে সাহায্য করতে এখানে থাকছে 8 টি অসধারণ ফ্রুট ফেইস মাস্ক। যা কিনা আপনার ত্বক ফর্সা করার সাথে সাথেই ত্বকের কোমলতা ও লাবণ্য ধরে রাখবে।

(১) টমেটো ফেইস মাস্ক

আমাদের অতি পরিচিত টমেটো দিয়ে ফেইস মাস্ক বানিয়ে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে পারি। আপনাকে যা করতে হবে তা হলো ১ টেবিল চামচ টমেটো রস নিন, হাফ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ গোলাপ জল নিন। সব উপাদান একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মাস্ক আকারে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট রাখার পর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর দেখুন ত্বকের উজ্জলতা বৃদ্ধি পেয়েছে।

(২) স্ট্রবেরি ফেইস মাস্ক

স্ট্রবেরি যে কেবল সুস্বাদু ফল তাই ই নয় স্ট্রবেরিতে বিদ্যমান পুষ্টি উপাদান আমাদের ত্বকের জন্যও উপকারি। শুধুমাত্র ২ থেকে ৩ টি স্ট্রবেরি নিয়ে ভালোভাবে পেস্ট করে তা মুখে ও গলায় লাগিয়ে নিন। এটি মুখে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর দেখুন ত্বক ফর্সাভাব হওয়ার সাথে কেমন কোমল আর নরম হচ্ছে।

(৩) কলা ফেইস মাস্ক

একটা কলার অর্ধেকটা নিয়ে ভালোভাবে চটকে পেস্ট বানিয়ে ফেলুন। এবার সেই পেস্টে দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন ও আপনার মুখে আর গলায় লাগিয়ে নিন। হালকা ম্যাসাজ করে এটি ২০ মিনিট ত্বকে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কের সবচেয়ে বেশী ভালো দিকটি হল এটি সব ধরণের ত্বকের জন্য উপযোগী।

(৪) আপেল ফেইস মাস্ক

আপেল মাস্ক হিসেবে অসাধারণ। ১ টেবিল চামচ আপেল জুসের সাথে হাফ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানান। এবার এই প্যাকটি আপনার মুখে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে এই মাস্কের তুলনা হয় না আর এটিও সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

মাস্ক ব্যবহারের কিছু টিপস

  • মাস্ক ব্যবহার এর আগে আপনার ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাস্ক ব্যবহারের আগে নিশ্চিত হন যে আপনার ত্বকে কোন রকমের কোন প্রসাধনী বা মেকআপ নেই।
  • আপনার ত্বকে মাস্ক ব্যবহারের সময় সবচেয়ে ভালো হয় যদি আপনি শোয়া অবস্থায় এটি নেন। তবে পুরো শরীর রিলাক্স করে বসে মাস্ক নিলেও সমস্যা নেই।
  • ফেইস মাস্ক ব্যবহারের সময় আপনার চোখে অবশ্যই শসার স্লাইস লাগিয়ে নিতে ভুলবেন না। আপনি চাইলে ভেজা তুলার বলও ইউজ করতে পারেন।

দেখলেন তো কিভাবে খুব সহজেই ঘরোয়া উপায়ে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে পারেন। তো ঘরে বসেই তৈরি করুন সহজ এই ফেইস মাস্কগুলো এবং আপনার ত্বকে আনুন লাবণ্যতা!

ছবি- সংগৃহীত: এমএনএন.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

আরও পড়ুন

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?
সম্পাদকের পছন্দ

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?

আমরা প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, ধুলাবালি আর ময়লায় বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। যার কারণে আমর...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক
ত্বক

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক

এই গরমে এমন কোনও রিফ্রেশিং মাস্ক খুঁজছেন যা একইসাথে আপনার স্কিনের ট্যান দূর করে স্কিনে আনবে একটা গ্লোইং ফিনিশ এবং কমাবে এক্সেস অয়েল? তাহলে আজকের রিভিউ...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

…