মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

সুমাইয়া দোলা · Oct 16, 2022 · 1 min read

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্ক অ্যাভেইলেবল, সেটা আমরা সবাই জানি। কত ধরনের ফেইস মাস্ক যে আমরা ইউজ করেছি! আচ্ছা, 'মাল্টি মাস্কিং' এই কথাটার সাথে কি আপনি পরিচিত? কোরিয়ান বিউটি ট্রেন্ড যারা ফলো করেন, তাদের কাছে এই টার্মটি নতুন কিছু নয়।

অনেক সময় এমন হয় যে হঠাৎ করেই আমাদের স্কিনের একেকটা এরিয়াতে ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখা যায়। যেমন- গালের এরিয়াতে একনে, নাকে ব্ল্যাকহেডস আবার কপাল ও চিন এরিয়াতে অয়েলিনেস! বলুন তো, এমন হলে তখন কি একটা স্কিন প্রবলেমের জন্য ফর্মুলেটেড ফেইস মাস্ক পুরো ফেইসে অ্যাপ্লাই করবেন? কখনোই না! বরং এক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন মাল্টি মাস্কিং মেথড, যা এখনকার ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ডগুলোর মধ্যে অন্যতম। আজ আমরা জানবো মাল্টি মাস্কিং কী এবং কীভাবে এই মাস্কিং করতে হয় সে সম্পর্কে বিস্তারিত।

মাল্টি মাস্কিং কী?

যারা মাল্টি মাস্কিং সম্পর্কে জানেন না, তাদের জন্য লেখার শুরুতেই জানিয়ে দিচ্ছি এটা দিয়ে ঠিক কী বোঝানো হয়। খুব সহজ করে বলতে গেলে মাল্টি মাস্কিং হলো ফেইসের একেকটা এরিয়ার প্রবলেম বুঝে সে অনুযায়ী সেসব এরিয়াতে আলাদা আলাদা ফেইস মাস্ক একই সময়ে অ্যাপ্লাই করা।

মাল্টি মাস্কিং

ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি। ধরুন, আপনার ফেইসের কপালের অংশে একনে প্রবলেম রয়েছে। আবার আপনি আপনার নাক ও চিন এরিয়াতে ব্ল্যাকহেডসের সমস্যায় ভুগছেন। এখন এই দু'টো প্রবলেম একসাথে সল্ভ করার জন্য আপনি শুধু কপালের অংশে ব্রণের সমস্যা কমাতে ক্যাপাবল এমন একটা ফেইস মাস্ক অ্যাপ্লাই করবেন। একইসাথে আপনার নাক ও চিন এরিয়াতে ব্ল্যাকহেডস রিমুভ করবে, এমন ফেইসমাস্ক অ্যাপ্লাই করবেন। মেইনলি এভাবেই মাল্টি মাস্কিং করতে হয়।

এই মেথড কেন এত জনপ্রিয়?  

স্কিনকেয়ারের প্র‍্যাকটিসগুলোর মধ্যে এটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেন জানেন? কারণ এই মাস্কিং মেথড ফলো করলে স্কিনের বিভিন্ন রকম প্রবলেম একসাথে সল্ভ করা পসিবল হয়৷ এতে করে যেমন সময় বাঁচে, তেমনিভাবে কিন্তু অল্প ইফোর্টে স্কিন ভালো রাখাও সম্ভব। তাই বলা যেতে পারে, আমাদের বিজি লাইফে স্কিনের বিভিন্ন প্রবলেমস দূর করে হেলদি ও গ্লোয়িং স্কিন পাওয়ার ইজি সল্যুশন হচ্ছে এই মাল্টি মাস্কিং।

মাল্টি মাস্কিং কীভাবে করবেন?

এখন নিশ্চয়ই সবাই জানতে চাইবেন এর প্রসেস সম্পর্কে। স্কিনের স্পেসিফিক প্রবলেমের জন্য আলাদা আলাদা মাস্ক একই সাথে অ্যাপ্লাই করতে হবে। চলুন আর দেরি না করে জেনে আসা যাক মাল্টি মাস্কিং মেথডের স্টেপগুলো সম্পর্কে।

মাল্টি মাস্কিং

১) আগে বুঝে নিন আপনার স্কিন টাইপ ও কনসার্ন

শুরুতেই নিজের স্কিন টাইপ ও কনসার্ন আইডেন্টিফাই করে সে অনুযায়ী ফেইস মাস্ক বাছাই করে ফেলুন। কেননা যে ফেইস মাস্ক ড্রাই স্কিনের জন্য কাজ করে, সেটা কিন্তু কখনোই অয়েলি স্কিনের জন্য কাজ করবে না বা এতে আপনি ভালো ফলাফল পাবেন না।

আবার যে মাস্ক ব্যবহার করে আপনি স্কিনের ওপেন পোরস এর ভিজিবিলিটি কমাতে পারবেন, সেটা দিয়ে কিন্তু আবার হাইপার পিগমেন্টেশনের প্রবলেম সল্ভ করা পসিবল হবে না। এ কারণেই আগে নিজের স্কিন টাইপ কী সেটা বুঝুন। তারপর স্কিনের কোন এরিয়াতে কী প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করে সেই প্রবলেমগুলোকে টার্গেট করে যে ফেইস মাস্ক মার্কেটে অ্যাভেইলেবল রয়েছে, সেগুলো পারচেজ করুন।

 
কোন মাস্ক ইউজ করবেন? 

আপনাদের সুবিধার জন্য কোন স্কিন টাইপের জন্য কেমন ফেইস মাস্ক সবচেয়ে ভালো কাজ করে সেটা মেনশন করে দিচ্ছি।

  • ড্রাই স্কিনের জন্য নারিশিং বা ময়েশ্চারাইজিং ফেইস মাস্ক
  • অয়েলি স্কিনের জন্য ক্লে মাস্ক, অ্যাকটিভেটেড চারকোল মাস্ক কিংবা স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে এমন মাস্ক
  • ডিহাইড্রেটেড স্কিনের জন্য হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ফেইস মাস্ক
  • ডিপ ক্লিনিংয়ের জন্য ডিটক্স ফেইস মাস্ক
  • গ্লোয়ি ও ব্রাইট স্কিনের জন্য উপটান 

২) স্কিন ভালোভাবে ক্লিন করে নিন

ক্লিন স্কিন

মাল্টি মাস্কিং করার আগে পরামর্শ থাকবে ফেইস প্রোপারলি ক্লিন করে নেওয়ার। তাই নিজেদের পছন্দের যেকোনো ফেইস ওয়াশ বা ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করে নিন। এবার মাস্কিংয়ের পালা! বলে রাখা ভালো, ফেইস মাস্ক অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে রাত। অথবা ছুটির দিনে শাওয়ারের আগেও ফেইস মাস্ক অ্যাপ্লাই করা যেতে পারে।

৩) এবার অ্যাপ্লাই করুন ডিফারেন্ট মাস্ক

মাল্টি মাস্কিং করার সময় যে মাস্কগুলো আগেই বাছাই করেছেন, সেগুলো একটা একটা করে ফেইসের নির্দিষ্ট এরিয়াতে অ্যাপ্লাই করে নিন। এক্ষেত্রে যখন প্রতিটা মাস্ক অ্যাপ্লাই করবেন, তখন পরিমাণে অল্প করে নিন। এতে মাস্কের অপচয় হবে না। মাস্ক অ্যাপ্লাই করার পর ১০ মিনিট কিংবা ফেইস মাস্কের প্যাকেটে লেখা নিয়ম অনুযায়ী অপেক্ষা করুন, যাতে মাস্কগুলো ভালোমতো শুকিয়ে যেতে পারে বা স্কিনে অ্যাবসর্ব হতে পারে। তারপর পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন। তবে তখন আর কোনো ক্লেনজার ব্যবহার করার প্রয়োজন নেই।

৪) এবার টোনিং ও ময়েশ্চারাইজিং করে নিন 

মুখ ধোয়ার পর কটন প্যাড বা আঙুলের সাহায্যে টোনার ব্যবহার করুন, এতে ফেইসের ওপেন পোরস বন্ধ হয়ে যাবে। সাথে স্কিনের পি এইচ লেভেলও ব্যালেন্স হবে। সবশেষে রেগুলার স্কিনকেয়ারে যে ময়েশ্চারাইজার ইনক্লুড করেছেন, সেটা পুরো ফেইসে অ্যাপ্লাই করুন।

ক্লিয়ার ও ফ্রেশ স্কিন

বোনাস টিপস

  • প্রতিদিন মাল্টি মাস্কিং করা যাবে না, বরং সপ্তাহে এক থেকে দু'বার এই প্রসেস ফলো করুন
  • যেকোনো মাস্ক প্রথমবার অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন
  • সবসময় অথেনটিক ফেইস মাস্ক ইউজ করুন

আশা করি সবাই মাল্টি মাস্কিংয়ের কনসেপ্ট ও প্রসেস ভালোমতো বুঝতে পেরেছেন৷ স্কিনকেয়ার প্রোডাক্টের জন্য আমার ভরসার জায়গা সাজগোজ। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

আরও পড়ুন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক
ত্বক

প্লাম ক্যামোমাইল ফেইস মাস্ক

এই গরমে এমন কোনও রিফ্রেশিং মাস্ক খুঁজছেন যা একইসাথে আপনার স্কিনের ট্যান দূর করে স্কিনে আনবে একটা গ্লোইং ফিনিশ এবং কমাবে এক্সেস অয়েল? তাহলে আজকের রিভিউ...

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!
ত্বকের যত্ন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

‘ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গ...

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?
সম্পাদকের পছন্দ

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?

আমরা প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, ধুলাবালি আর ময়লায় বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। যার কারণে আমর...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

…