ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিবিধ উপটান

সাজগোজ উপ সম্পাদক · Jul 04, 2014 · 1 min read

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিবিধ উপটান

বাংলায় একটি কথা আছে,''দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।'' রবীন্দ্রনাথের এই লাইনটি এটাই ইঙ্গিত করে যে আমরা আমাদের হাতের কাছের জিনিসকে কম মূল্যায়ন করি। ফর্সা, দাগহীন, নিঁখুত ত্বক পেতে আমরা কত কিছুই না করি। হাজার হাজার টাকা খরচ করে গণ্ডায় গণ্ডায় ফেস ক্রিম, সেরাম, পিলিং পর্যন্ত কিনে থাকি। কিন্তু এসবের চক্করে ভুলেই যাই যে পয়সা খরচ না করেও ঝকঝকে, সুন্দর ত্বক পাওয়া সম্ভব। দামি দামি প্রোডাক্ট এর ভীড়ে ভুলে যাই আমাদের ঘরে পড়ে থাকা জিনিসগুলোর কথা। শুনে অবাক হলেও জেনে খুশি হবেন যে আজকে যে ৪ টি উপটানের রেসিপি দিচ্ছি তার প্রত্যেকটা উপাদানই আপনার রান্না ঘরে পেয়ে যাবেন আর যাদের ফল বলা যায় ম্যাজিকাল, কেননা এরা নিষ্প্রাণ ত্বকে প্রাণ এনে দেয় আর দূর করে ত্বকের কালচে ভাব। তবে আসুন জেনে নিই-

(১) ফেস ওয়াশে উপটান

মুখ পরিষ্কারের সময় ব্যবহার করুন বেসন, যা প্রাকৃতিক ক্লীনজার। পুরো রেসিপিটি হচ্ছে, ১ টেবিল চামচ বেসন, ১ চিমটি হলুদের গুঁড়া ও গোলাপ জল বা কাঁচা দুধ দিয়ে মিশিয়ে ত্বক ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে গোলাপ জল আর শুষ্ক ত্বক হলে কাঁচা দুধ ব্যবহার করবেন।

[picture]

(২) স্ক্রাব হিসেবে উপটান

 উপটানের বহুবিধ ব্যবহারের মধ্যে স্ক্রাবিংও একটি। প্রাকৃতিক এক্সফ্লোয়েটর আপনার নাজুক ত্বকের জন্য খুবই উপকারী, এটি ত্বকের উপরিভাগের মরা চামড়া সরিয়ে নতুন কোষ আসার সুযোগ করিয়ে দেয় তাও আবার আলতো ভাবে। উপটান স্ক্রাব বানাতে লাগবে,

  • ১ টেবিল চামচ লাল আটা
  • ১ চা চামচ আতপ চালের গুঁড়া
  • ১ টেবিল চামচ বেসন
  • ১ চা চামচ চন্দন গুড়া
  • ১ চা চামচ নিম পাতার পেস্ট
  • ১ চিমটি হলুদের গুঁড়া
  • ১ টেবিল চামচ টকদই
  • শশার রস (যতটুকু দিলে স্মুথ পেস্ট হবে)
 

এবার সব উপকরণ মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ৫ মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন।

(৩) ময়েশ্চারাইজিং এ উপটান

ত্বককে ফর্সা করার পাশাপাশি এ উপটান ত্বককে আর্দ্রতাও প্রদান করে। ৫-৬ টা আমন্ড বা কাঠ বাদাম সারা রাত ননীযুক্ত দুধে ভিজিয়ে রাখুন। সকালে এগুলো বেটে বা পিষে নিন। তারপর এর সাথে টকদই, গাঁদা ফুলের পেস্ট ও মধু মিশিয়ে মুখের ত্বকে লাগিয়ে রাখুন কমপক্ষে ১৫ মিনিটের মত। কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। কোমল আর ফর্সা ত্বক অনুভব করবেন সাথে সাথেই।

(৪) ফেসিয়াল উপটান

ফেসিয়ালের সময় বা সপ্তাহে এক দিন এ উপটান ব্যবহারে ত্বকের ট্যান দূর হবে অনেক টাই, আর যাদের ট্যান বা এ ধরনের সমস্যা নেই তারা খেয়াল করলে দেখবেন প্যাকটি ব্যবহারের পর আপনার ত্বকের ফর্সা ভাব। এ প্যাকটি তৈরি করতে লাগবে-

  • ২ টেবিল চামচ বেসন
  • ১ টেবিল চামচ গমের আটা
  • ১/২ চা চামচ হলুদের গুঁড়া
  • ১ টেবিল চামচ চন্দন/মুলতানি মাটি/তুলসি গুঁড়া
  • ১ চা চামচ করে লেবু, শশা ও গোল আলুর রস
  • ২ টেবিল চামচ টকদই
  • ১ টেবিল চামচ মধু
 

সব গুলো উপাদান (পরিমাণমত) একটি বাটিতে নিয়ে ২-৩ মিনিট ধরে ভালো করে মেশান। তারপর মুখে মেখে ২০-২৫ মিনিট বা শুকাতে যতক্ষণ লাগে ততক্ষণ রাখুন। এরপর প্রথমে কুসুম গরম ও পরে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে নিন। সারাদিনের বিউটি রুটিনে আনুন একটু পরিবর্তন; এ ছোট্ট পরিবর্তন-কেমিক্যাল এর পরিবর্তে ঘরোয়া রূপ সামগ্রীর ব্যবহার আপনার ত্বকে এনে দেবে ন্যাচারাল গ্লো; যা হবে দীর্ঘস্থায়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

লিখেছেন -  রোজা স্বর্ণা

ছবি - বায়োব্লুমঅনলাইন ডট কম

সম্পর্কিত লেখা

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!
ত্বকের যত্ন

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আম...

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ত্বকের যত্ন নিতে সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন। আজকের নারীরাও বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য ব...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

আরও পড়ুন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!
ত্বকের যত্ন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

‘ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গ...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক

“হলুদ” আমাদের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। শুধু রান্নার জন্যই নয় হলুদের আরো বিভিন্ন ব্যবহারের কারণে অনেকে একে “angel of spice” বলে থাকেন।...

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!
রিভিউ

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!

বয়স বাড়ার সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়বে এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা সবাই জানি ২৫/৩০ এর পর স্কিনে একটু একটু করে ফাইন লাইনস, রিংকেলস সবারই দেখা...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!
ত্বকের যত্ন

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!

ভীষণ আনন্দ করে কয়েকটা দিন বাইরে কাটিয়ে আসার পরে বাড়ি ফিরে নিজের দিকে তাকাতেই মন খারাপ হয়ে যায় সবার। কারণ সারা শরীরে ট্যান হয়ে কালো ছোপ ছোপ পড়ে যায়। শর...

…