হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

নিগার বর্ষা · Aug 11, 2018 · 1 min read

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হবে হলুদের ৫টি ফেইস প্যাক দিয়ে। আজ এমন ৫টি প্যাক নিয়ে আপনাদের জানাবো যা ত্বককে করবে নিখুঁত, উজ্জ্বল ও মসৃণ।

হলুদকে 'গোল্ডেন স্পাইস অফ লাইফ' বলা হয়। হলুদের অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বিভিন্ন ইনফেকশন দূর করে। এছাড়া এর প্রাকৃতিক উপাদান ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে। আসুন আজ হলুদের কিছু কার্যকরী ফেসপ্যাকের সাথে পরিচিত হওয়া যাক।

নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে হলুদের ৫টি ফেইস প্যাক

১) হলুদ, মধু এবং দুধের প্যাক

ত্বকের যত্নে হলুদ, মধু এবং দুধের প্যাক - shajgoj.com

১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চমচ মধু, এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। প্যাকটি ব্যবহারের আগে ত্বক ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর হলুদের প্যাক-টি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।

মধু ত্বক হাইড্রেট করে নরম-কোমল করে তোলে। এর অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্যাকটেরিয়া দূর করে ব্রণ  হওয়ার প্রবণতা হ্রাস করে।

দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

২) হলুদ, অ্যাভোকাডো এবং টকদই

ত্বকের যত্নে হলুদ, অ্যাভোকাডো এবং টকদই এর প্যাক - shajgoj.com

১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে। এর অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টি-এজিং উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

৩) হলুদ, লেবুর রস এবং মধু

ত্বকের যত্নে হলুদ, লেবুর রস এবং মধু - shajgoj.com

লেবুর রস ত্বকের কালো দাগ, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। শুধু তাই নয় মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।

১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

৪) হলুদ, বেসন এবং গোলাপ জলের প্যাক

ত্বকের যত্নে হলুদ, বেসন এবং গোলাপ জল - shajgoj.com

বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে রাখে ব্যাকটেরিয়ামুক্ত এবং ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। এছাড়া বেসন প্রাকৃতিক এক্সফলিয়েট হিসেবে কাজ করে।  ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, ১ থেকে ২ টেবিল চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে নিন। প্যাক-টি ব্যবহারের আগে মুখটি পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর পেস্ট-টি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর মুখ শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে।

৫) হলুদ, টকদই এবং টমেটো মাস্ক

ত্বকের যত্নে হলুদ, টকদই এবং টমেটো - shajgoj.com

ত্বকের সানবার্ন দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। ১/৪ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ১ টেবিল চামচ টকদই, ১ টেবিল চামচ টমেটোর পিউরি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এটি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এইতো দেখলেন হলুদের ৫টি ফেইস প্যাক কিভাবে বানাতে হয় এবং ত্বকে প্রয়োগ করতে হয়। আপনার পছন্দানুযায়ী বেছে নিন একটি প্যাক এবং ত্বকের নিন নিয়মিত যত্ন।

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক
ত্বকের যত্ন

ত্বকের ধরনভেদে হলুদের কয়েকটি ঘরোয়া ফেসিয়াল মাস্ক

“হলুদ” আমাদের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান। শুধু রান্নার জন্যই নয় হলুদের আরো বিভিন্ন ব্যবহারের কারণে অনেকে একে “angel of spice” বলে থাকেন।...

গায়ে হলুদের কেনাকাটা
ব্রাইডাল

গায়ে হলুদের কেনাকাটা

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় কনে-বর কে হলুদ লাগিয়ে। গায়ে হলুদের বিয়ের দিন এর মত ঝক্কি-ঝামেলা না থাকলেও, ছোট ছোট অনেক দিক দেখতে হয়। যেমন - বর-কনের ডালা স...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

আরও পড়ুন

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!

উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক কে না চায়। দাগহীন ফর্সা ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। অনেক ধরনের প্রোডাক্ট, প্যাক ইত্যাদি আরো কতো কি ব্যবহার করছি। কি...

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল
ত্বকের যত্ন

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকে...

…