ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

sub-editor · Apr 26, 2016 · 1 min read

ত্বকের যত্নে ওটসের  দারুণ ৬ টি ফেসপ্যাক 

আমাদের সার্বিক সুস্থতার জন্য নিয়মিত ওটস খাওয়া যে কতটা জরুরী তা আমরা কম বেশী সবাই জানি।কিন্তু এই অতি উপকারী ওটস যে আমাদের ত্বকের জন্যেও সমানভাবে উপকারী তা হয়তো অনেকেরই জানা নেই। ওটস আমাদের ত্বককে ভিতর থেকে পরিস্কার করে, এক্সফোলিয়েট করে এবং ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয়। চলুন দেরি না করে ওটসের কিছু দারূণ ফেসপ্যাকের রেসিপি জেনে নিই।

ওটস, গোলাপজল ও টমেটো ফেসপ্যাক

এই প্যাকটির জন্য লাগবে ২ টেবিল চামচ ওটস, অর্ধেক টা টমেটো এবং হাফ চা চামচ গোলাপ জল।প্রথমে ব্লেন্ডারে বা হামান দিস্তায় ওটস মিহি করে গুড়া করে নিতে হবে। এর সাথে অর্ধেকটা টমেটো পেস্ট ও গোলাপজল ভাল করে মিশিয়ে নিতে হবে।এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করুন।

ওটস ও টক দই ফেসপ্যাক

এই প্যাকটির জন্য লাগবে ২ টেবিল চামচ টক দই ও ১ টেবল চামচ ওটসের গুড়া। দুটি উপকরণ ভাল করে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট।প্যাকটি একটু শুকিয়ে আসলে হাতে অল্প পানি নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন দুই মিনিট। এর পর ভাল করে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ভিতর থেকে পরিস্কার করার সাথে সাথে ত্বকের রঙ উজ্জ্বল করবে।একদিন পর পর এই প্যাকটি লাগালে ভাল ফল পাওয়া যায়।

oatmask

ওটস, বেসন, মধু, লেবুর রসফেসপ্যাক

এই ফেসপ্যাকের জন্য সমপরিমাণ ওটসের গুড়া, বেসন, মধু ও লেবুর রস ভাল করে মিশিয়ে নিতে হবে।এরপর প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্যাকটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। ত্বকের ট্যান দূর করার জন্য প্যাকটি অত্যন্ত কার্যকর।আপনার হাতে বা পায়ে ট্যান থাকলে ও এটি একইভাবে ব্যবহার করতে পারেন।

ওটস, মধু, লেবুর ফেসপ্যাক

সমপরিমাণ ওটসের গুড়া, মধু ও লেবুর রস মুখে ও গলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ওটস, লেবুর রস ও টক দই এর ফেসপ্যাক

২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ ওটসের মিহি গুড়া ভাল করে মিশিয়ে গোসলের আগে মুখে ও গলায় লাগিয়ে রাখুন।ইচ্ছা হলে সারা শরীরে বা শরীরের যেসব স্থানে ট্যান আছে সে সকল স্থানে লাগিয়ে রাখুন ২০ মিনিট।এরপর হাতে অল্প পানি নিয়ে দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করুন। এরপর স্বাভাবিকভাবে গোসল সেরে নিন। দেখবেন আস্তে আস্তে আপনার ট্যান কমে আসবে।

[picture]

ওটস, আমণ্ড অয়েল ও টক দই ফেসপ্যাক

এই প্যাকটি মূলত ড্রাই স্কিনের জন্য। ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ ওটসের গুড়া এবং ১ চা চামচ আমণ্ড অয়েল খুব ভাল করে মিশিয়ে নিবেন যেন তেলটা প্যাকের সাথে ভাল করে মিশে যায়। এরপর এটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১০ মিনিট। তারপর হালকা হাতে ৫ মিনিট ধরে ম্যাসাজ করুন।এতে করে টকদই এবং আমণ্ড অয়েলের ময়েশ্চার আপনার ত্বকের ভিতর ভালোভাবে ঢুকতে পারবে।এরপর একটা রুমাল পানিতে ভিজিয়ে বাড়তি পানিটুকু ফেলে নিয়ে মুখ মুছে ফেলুন। এই প্যাকটি একই সাথে ত্বকের ডিপ ক্লিন করে এবংত্বককে অনেক বেশি আর্দ্রতা যোগায়।

ছবি - গ্রীন-মম.কম

লিখেছেন – সাদিয়া রিফাত ইসলাম

সম্পর্কিত লেখা

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের সুরক্ষায় দারুণ ৬ টি ওটস স্ক্রাব

স্বাস্থ্য সুরক্ষায় ওটসের ভুমিকা আমরা সবাই জানি। ওজন কমাতে হলে সবার প্রথমে ভাত বাদ দিয়ে ওটসের কথাই বলা হয়। কিন্তু ত্বকের জন্যও ওটস একইরকম উপকারী এটা বো...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

পুষ্টিকর ওটস খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পুষ্টিকর ওটস খিচুড়ি

ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যারা হেলদি ফুড চার্ট মেনে চলেন, তাদের রেগ্যুলার ডায়েটে ওটস...

আরও পড়ুন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
ত্বকের যত্ন

 ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর থাকার জন্য সারাবছর জুড়ে কত কিছুই না করা হয়। ঈদ আর বিয়ের মতো দিনগুলোতে চেহারায় চাই এক্সট্রা গ্লো। অনেকেই ঈদ কিংবা বিয়ের অনু...

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!
সুস্থতা

স্বাস্থ্য সুরক্ষায় ওটস-এর ৫টি কার্যকারিতা!

ওটস সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় জানেন যে এটা কতটা পুষ্টিকর এবং দেহের জন্য কতটা উপকারী। বিগত এক দশকে, ওটমিল একটি অত্যন্ত জনপ্রিয় হেলদি খাদ্য হয়ে...

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত
ত্বকের যত্ন

শীতের রুক্ষতায় ত্বককে করে তুলুন সতেজ এবং প্রাণবন্ত

আসছে শীত। শীত আসলেই কেমন যেন একটা ছুটির আমেজ চলে আসে। ঠাণ্ডা আবহাওয়ায় একটু বেড়ানো, পিকনিক করা, ভোরের কুয়াশা দেখা, পিঠা-পুলি খাওয়া এসব যেন শীতের নিত্য...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

ওটস মাফিন 
বেকিং

ওটস মাফিন 

ওটস খুবই হেলদি একটি খাবার। এটির ক্যালোরি একদম কম, যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই পারফেক্ট খাবার ওটস মাফিন। প্রতিটি ওটস মাফিনে মাত্র ৯৩ ক্যালরি আছে...

…