টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

সাজগোজ উপ সম্পাদক · Aug 01, 2013 · 1 min read

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্টুডেন্ট)। আজকাল সবার এক অভিযোগ রোদে পোড়া দাগ কীভাবে কমাবো? এটার একদম সহজ সমাধান টক দই। সাজগোজ এ অনেকেই ঘরে বসে টক দই বানানোর পদ্ধতি জানতে চেয়েছেন। আর আমার মতেও ঘরের টক দই বানিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। টক দই এর কি কি উপকারিতা জানার আগে জেনে নিই ঘরে বসে কীভাবে টক দই বানাবেন।

[picture]

উপকরণ

  •  আধা লিটার দুধ ( জ্বাল দিয়ে ঘন করা )
  • আগের টক দই থাকলে ৩ টেবিল চামচ দই অথবা ৩ চামচ ভিনেগার অথবা ৩ চামচ লেবুর রস।

প্রস্তুত প্রণালী

সব মিশিয়ে একটি পাত্রে পরিষ্কার ডালের ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে সারারাত ঢেকে রেখে দিন। সকালে দই হয়ে যাবে। (ফ্রিজ এ দই কখনও পাতবেন না। ফ্রিজ এ ব্যাকটেরিয়া কাজ করতে পারে না)।

রূপচর্চায় টক দই

মুখের জন্য -

• রোদে পোড়া দাগ দূর করার জন্য ৫ চামচ টক দই, ১ চামচ চন্দন গুঁড়ো, ১ চামচ মসুর ডাল বাটা মিশিয়ে মুখ, হাত, পায়ে লাগিয়ে রাখুন। শুকালে ধুয়ে ফেলুন। ১ মাস এই মাস্কটি লাগিয়ে ফলাফল দেখুন। যাদের ত্বক শুষ্ক তারা মধু নিতে পারেন।

Applying on face

• ৩ চামচ টক দই, আধা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চামচ বেসন মিশিয়ে মাস্ক হিসেবে লাগান, ত্বক ফর্সা হবে।

• স্টবেরি ফল ২ টি এবং ৫ চামচ টক দই ব্লেন্ড করে মুখে মাস্ক হিসেবে লাগান। ত্বক অনেক ফ্রেশ হবে, ত্বকের কোলাজেন এর সমতা রাখবে, ব্রণ এবং ত্বকের দাগ দূর করবে, বলিরেখা কমাবে।

st and yg

চুলের জন্য -

টক দই, কলা, ডিম একসাথে ব্লেন্ড করে চুলে দিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন। এতে করে চুল পড়া কমবে, চুল নরম হবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে।

দেহের জন্য টক দই

health benefit

• দই দুধের থেকে তাড়াতাড়ি হজম হয়। যারা দুধ খেতে পারে না, তারা প্রতিদিন ৪/৫ চামচ টক দই খেতে পারেন।

• টক দই ওজন কমাতে সাহায্য করে। শরীরের মেদ বার্ন করে।

• দই এর ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহের জন্য অনেক ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ব্যাকটেরিয়া কোলন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

• দই সব বয়সী লোকদের জন্য ভালো। একটি গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন ২ কাপ করে দই খায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

• দই যেকোনো ব্যাকটেরিয়াল ফাংঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করবে।

• দইয়ে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম (৮ চামচ দই = ৪৫০ মিলি ক্যালসিয়াম)। দইয়ে আছে ভিটামিন সি এবং ডি।

• দই কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

ছোট টিপস- প্রতিদিন ২ /৩ চামচ দই খান। ভেতর থেকে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে, দেহে শক্তি পাবেন আশা করি পোস্টটি ভালো লাগবে। ধন্যবাদ।

ছবি - ক্যারিফিটনেস.কম, বাজ্যল.কম, জিনজিনফুডস.কম, মিনিজবিউটিজার্নি.ব্লগস্পট.কম

লিখেছেন - তাপসী

সম্পর্কিত লেখা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক
কম্বিনেশন স্কিন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক

টক দই শুধুমাত্র খেতে ভালো তাই নয় বরং এটি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেক বেশী পুষ্টিকর। আপনি এটাও জানেন যে, টক দই আপনার ত্বকের জন্য একটি মিরাকল উপা...

আরও পড়ুন

টক দই তৈরির খুব সহজ রেসিপি!
রেসিপি

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দ...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
রেসিপি

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়.....

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

পিঠের যত্ন নেওয়ার ৫টি উপায় জানেন কি?
ত্বকের যত্ন

পিঠের যত্ন নেওয়ার ৫টি উপায় জানেন কি?

ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি সুন্দর দাগহীন মসৃণ একটি মুখ আর যারা আরও একটু সচেতন তারা মাঝে মাঝে হাত পা বা গলারও একটু চর্চা করেন। কিন্তু পিঠের দিকে ক...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

মিষ্টিদই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ব্যপক জনপ্রিয় একটি মিষ্টান্ন। আসুন শিখে নেই কিভাবে এটি তৈরি করা যায়। উপকরণ: ১ লিটার ফার্মফ্রেশ দুধ...

ভাপা দই
রেসিপি

ভাপা দই

দুর্দান্ত একটি ডেজার্ট! বানানো অনেক সহজ খেতেও ভীষণ মজা। তাহলে ঝটপট দেখে নেয়া যাক ভাপা দই তৈরির কৌশল। উপকরণ টক দই ৫০০ গ্রাম ( যারা দেশের বাইর...

…