মিষ্টি দই

সাজগোজ সম্পাদক · Jul 05, 2014 · 1 min read

মিষ্টি দই
মিষ্টিদই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ব্যপক জনপ্রিয় একটি মিষ্টান্ন। আসুন শিখে নেই কিভাবে এটি তৈরি করা যায়।  উপকরণ:
  • ১ লিটার ফার্মফ্রেশ দুধ
  • মিষ্টি দই / টক দই - ২ টেবিল চামচ
  • চিনি স্বাদঅনুযায়ী
  • জাফরান /অরেঞ্জ ফুড কালার
প্রণালী :- - ৩ টেবিল চামচ ঠাণ্ডা দুধ নিয়ে তাতে কালার মিশিয়ে নিন। - দুধ জ্বাল দিয়ে ঘন করে ১/২ লিটার করুন । - এবার জ্বাল দেয়া দুধে অল্প অল্প করে কালার মিশান । - সব কালার এক সাথে ঢেলে দিবেন না । - দুধ ফুটতে থাকা অবস্থায় জ্বাল কমিয়ে কালার মিশাবেন। - দুধ নামানোর সময় পরিমান মতো চিনি দিয়ে নামিয়ে ফেলুন । - দুধ ঘন হওয়ার পর চিনি দিবেন তানাহলে বেশি মিষ্টি হয়ে যাবে । - আর দইয়ে বেশি চিনি দেয়া লাগে না ২-৩ চা চামচ দিলেই হয়ে যায় । - যেকোনো পাত্র ব্যাবহার করতে পারেন তবে মাটির পাত্রই ভাল হয় । - পাত্রের  গায়ে ভাল করে দইয়ের সাচ/বীজ লাগিয়ে নিন । - দুধ কুসুম গরম থাকতে পাত্রে ঢেলে দিন । - এবার মাঝখানে এক চা-চামচ দই ঢেলে চেপ্টা কিছু দিয়ে ঢেকে দিন । - দুধ অবশ্যই কুসুম গরম থাকতে হবে। - মোটা কোন কাপড় দিয়ে ভাল করে জড়িয়ে ওভেনে অথবা গরম স্থানে রাখুন । - ১০-১২ ঘন্টা পর দই জমাট বেধে যাবে । - এবার দই ১-২ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন ।

টিপস :- * নির্দিষ্ট সময়ের আগে কোন ভাবেই দইয়ের পাত্র খুলবেন না তাহলে দই ঠিক ভাবে জমাট বাঁধবে না । * ভাল দই তৈরি করতে চাইলে প্রথমেই আপনাকে টাটকা ও ক্রিম যুক্ত দুধ নিতে হবে । * আরেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে দইয়ের সাচ/ বীজ যেন অবশ্যই ভাল হয় । বেশি দিনের পুরানো দইয়ের সাচ দিয়েও ভাল দই হবে না । * সবচেয়ে ভাল ছোট্ট দইয়ের কাপ কিনে টাটকা দই দিয়ে তৈরি করা হলে। * আপনি যদি আরো দ্রুত দই জমাট বাধাতে চান তবে ওভেন অথবা রাইসকুকার ব্যাবহার করতে পারেন ।

পরিবেশন :- লাচ্ছি ,রায়তা ,দই বড়া ,মেঙ্গো স্মুদি থেকে শুরু করে লাঞ্চের পর অথবা যেকোনো দই দিয়ে তৈরি খাবারে এই দই ব্যাবহার করতে পারেন

রেসিপিঃ Muhsina Tabassum

ছবিঃ Muhsina Tabassum

সম্পর্কিত লেখা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

টক দই তৈরির খুব সহজ রেসিপি!
রেসিপি

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দ...

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

আরও পড়ুন

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
রেসিপি

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়.....

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক
কম্বিনেশন স্কিন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক

টক দই শুধুমাত্র খেতে ভালো তাই নয় বরং এটি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেক বেশী পুষ্টিকর। আপনি এটাও জানেন যে, টক দই আপনার ত্বকের জন্য একটি মিরাকল উপা...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

…