টক দই তৈরির খুব সহজ রেসিপি!

sub-editor · Sep 27, 2016 · 1 min read

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দইয়ের উপকারিতা কতটুকুই বা থাকে বলুন। তাই আজকের রেসিপি আয়োজনে রাখা হল বহুগুণের অধিকারী টক দইয়ের সবচেয়ে সহজ রেসিপি।তাই আজ আপনাদের জানাবো টক দই তৈরির রেসিপি! 

উপকরণ

  •  দুধ দেড় লিটার
  •  গুড়া দুধ আধা কাপ
  •  টাটকা টক দই ৪ টেবিল চামচ

 প্রণালী

( ১ ) প্রথমে দুধ চুলায় দিয়ে জ্বালাতে হবে । দুধ কিছুটা কমে এলে একটা কাপে অল্প গরম দুধ নিয়ে গুড়া দুধ তার সাথে মিশিয়ে বাকি দুধের সাথে মিশিয়ে দিন । জ্বালিয়ে দুধ অর্ধেক করে নিন আর তারপর চুলা থেকে নামিয়ে ফেলুন । ( ২ ) এবার দুধ চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু ঠাণ্ডা করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় । দুধটা হালকা গরম বা কুসুম গরম রাখতে হবে । আবার খেয়াল রাখতে হবে দই মেশানোর সময় দুধ যেন বেশি গরম না থাকে, তাহলে কিন্তু দই জমবে না । দুধে যেন কোন সর না থাকে এজন্য ছেকে নিতে হবে, সর থাকলে দই ভালো জমবে না । ( ৩ ) একটা বাটিতে আগের টাটকা টক দইটা নিয়ে নরমাল এগ বিটার বা চামচ দিয়ে সামান্য ফেটে নিয়ে কুসুম গরম দুধের সাথে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে । এই দইটা কিন্তু অবশ্যই টাটকা হতে হবে আর এতে পানি থাকা যাবে না, পানি থাকলে বানানো দই ও পানি ছাড়বে । দই মেশানোর সময় দুধ এমন গরম থাকবে যেন দই মেশাবার পরেও দুধ হালকা গরম থাকে । ( ৪ ) এখন যে পাত্রে দই বসাবেন সেটাতে দই মেশানো দুধ টা ঢেলে ভালোভাবে ঢেকে রান্না ঘরে একটা গরম জায়গায় রেখে দিন । বাসায় ওভেন থাকলে ওভেনটা অফ করে ভিতরে দই এর পাত্র রেখে ওভেনের দরজা বন্ধ করে রেখে দিতে পারেন । আর নাড়াচাড়া করবেন না , একবারে ৮-৯ ঘন্টা পরে দেখবেন দই জমে গেছে । তখনি খাওয়ার জন্য ব্যস্ত হবেন না, দইটা ঠান্ডা হয়ে সেট হবার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন ৩-৪ ঘন্টা ।

 পরিবেশন ফ্রিজে ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে বের করে পরিবেশন করুন । এই উপকরনে ১ কেজি দই হবে । দই বসানোর জন্য মাটির পাত্র ব্যবহার করলেই বেশি ভালো হয় । তবে আপনি চাইলে সিরামিক, কাচ বা প্লাষ্টিক যেকোন পাত্রে দই বানাতে পারবেন । দই জমতে দেবার পর নির্দিষ্ট সময়ের আগে ঢাকনা খুলে চেক করতে যাবেন না, সবচেয়ে ভালো হয় যদি দই রাতে জমতে দেয়া হয় সারারাতে দই জমবে আর সকালে সেট হবার জন্য ফ্রিজে রেখে দিবেন । 

ছবি -উইরেসিপিজ ডট কম

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

আরও পড়ুন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক
কম্বিনেশন স্কিন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক

টক দই শুধুমাত্র খেতে ভালো তাই নয় বরং এটি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেক বেশী পুষ্টিকর। আপনি এটাও জানেন যে, টক দই আপনার ত্বকের জন্য একটি মিরাকল উপা...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

মিষ্টিদই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ব্যপক জনপ্রিয় একটি মিষ্টান্ন। আসুন শিখে নেই কিভাবে এটি তৈরি করা যায়। উপকরণ: ১ লিটার ফার্মফ্রেশ দুধ...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
রেসিপি

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়.....

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

পিঠের যত্ন নেওয়ার ৫টি উপায় জানেন কি?
ত্বকের যত্ন

পিঠের যত্ন নেওয়ার ৫টি উপায় জানেন কি?

ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি সুন্দর দাগহীন মসৃণ একটি মুখ আর যারা আরও একটু সচেতন তারা মাঝে মাঝে হাত পা বা গলারও একটু চর্চা করেন। কিন্তু পিঠের দিকে ক...

ভাপা দই
রেসিপি

ভাপা দই

দুর্দান্ত একটি ডেজার্ট! বানানো অনেক সহজ খেতেও ভীষণ মজা। তাহলে ঝটপট দেখে নেয়া যাক ভাপা দই তৈরির কৌশল। উপকরণ টক দই ৫০০ গ্রাম ( যারা দেশের বাইর...

…