টক দইয়ের ৪ ধরনের রেসিপি

রোজেন · Jun 01, 2013 · 1 min read

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

০১. আমের ভাপা দই

উপকরণ

পাকা আমের পাল্প- ১/২ কাপ, ঘন দুধ- ২ কাপ, ফেটানো ঘন দই- ১ কাপ, দুধ- ১/২ কাপ, কিশমিশ- ১৫টি, পেস্তা বাদাম টুকরো- ১০টি।

প্রস্তুত প্রণালী

টক দইয়ের ৪ ধরনের রেসিপির ১টি আমের ভাপা দই - shajgoj.com ঘন দুধ, আমের পাল্প, দুধ, দই এক সাথে ভালো ভাবে মিশাতে হবে। তারপর এই মিশ্রণটি স্টিমার কনটেইনার (steamer container)- এ ঢেলে ফয়েল পেপার দিয়ে ভাল করে মুখ আটকে স্টীম- এ বসাতে হবে। ২০ থেকে ২৫ মিনিট স্টিম করে ঠাণ্ডা করতে হবে। আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে কিশমিশ ও পেস্তা বাদাম  দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আমের ভাপা দই।

০২. দই এর লাস্যি

উপকরণ

১ কাপ ঠাণ্ডা দই, ১কাপ ঠাণ্ডা পানি, লবন স্বাদ মত, পুদিনা পাতা, বরফ কুচি।

প্রস্তুত প্রণালী

দই এর লাস্যি - shajgoj.com সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডার-এ ব্লেন্ড করে পরিবেশন পাত্রে ঢেলে বরফ কুচি ,পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

০৩. শসা দই এর ঠাণ্ডা সুপ

শসা দই এর ঠাণ্ডা সুপ - shajgoj.com

উপকরণ

২টি মাঝারি সাইজ-এর শশা কুচি, ২ কোয়া রসুন কুচি, ১টেবিল চামচ অলিভ অয়েল, টক দই ১কাপ, গো্লমরিচ গুঁড়া স্বাদ মত, লবণ আধা চা চামচ ও পুদিনা পাতা কুচি।

প্রস্তুত প্রণালী

শসা লবণ দিয়ে নরম করে সিদ্ধ করে নিন। ১০ মিনিট পর পানি ঝরিয়ে ফেলুন। তারপর বাকি সব উপকরন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা হওয়ার জন্য ১ঘণ্টা ফ্রিজে তুলে রাখুন।সুপ বেশি ঘন হয়ে গেলে পরিবেশন এর সময় বরফকুচি দিয়ে পাতলা করে নিতে পারেন।

০৪. ফলাহার

উপকরণ

টক দই- ২ কাপ (পানি ঝরানো), চিনি দেড় কাপ, পাকা আম ১টি, আপেল ১টি, আঙুর চার-পাঁচটি, পাকা কলা ১টি, বাদাম কুচি ১ টেবিল চামচ। চকলেট সস: মাখন ১ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা, সামান্য দুধ। সব জ্বাল দিয়ে চকলেট সস তৈরি করতে হবে।

প্রস্তুত প্রণালি

দইয়ের ফলাহার - shajgoj.com

প্রথমে একটি পরিষ্কার সুতি কাপড়ে বেঁধে দইয়ের পানি ঝরাতে দিন। দইয়ের সঙ্গে পরিমাণ মতো চিনি মেশাতে হবে। পরিবেশনের সময় ঠান্ডা দই, ঠান্ডা ফল বাদাম কুচি এবং ওপরে চকলেট সস দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় ডেজার্ট হিসেবে।

ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

আরও পড়ুন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক
কম্বিনেশন স্কিন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক

টক দই শুধুমাত্র খেতে ভালো তাই নয় বরং এটি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেক বেশী পুষ্টিকর। আপনি এটাও জানেন যে, টক দই আপনার ত্বকের জন্য একটি মিরাকল উপা...

টক দই তৈরির খুব সহজ রেসিপি!
রেসিপি

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

মিষ্টিদই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ব্যপক জনপ্রিয় একটি মিষ্টান্ন। আসুন শিখে নেই কিভাবে এটি তৈরি করা যায়। উপকরণ: ১ লিটার ফার্মফ্রেশ দুধ...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

…