দই কাবাব

আরফাতুন নাবিলা · Apr 25, 2022 · 0 min read

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো দই দিয়ে বানানো কোনো ডেজার্ট বা ড্রিংকস থাকে। কেমন হয়, যদি দই দিয়ে বানানো আইটেমটা খাবারের শুরুতেই থাকে? বলছিলাম, দই কাবাব এর কথা। দই দিয়ে বানানো এই কাবাবটি বাহির থেকে ক্রিসপি, ভেতরে একদম সফট। যে কোনো ঘরোয়া আয়োজন, উৎসব বা অনুষ্ঠানে এই আইটেমটি খাবারে যোগ করবে ভিন্ন মাত্রা। তাহলে চলুন দেরি না করে জেনে নেই দই কাবাবের রেসিপিটি।

দই কাবাব বানাতে যা যা লাগবে

  • ২ কাপ টক দই
  • ১/৩ কাপ পনির (ভেঙে গুঁড়ো করে নেওয়া)
  • ১/২ কাপ পাউরুটির গুঁড়ো
  • ১/৪ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১/২ চা চামচ আদা বাটা
  • ১/২ চা চামচ রসুন বাটা
  • ১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  • ২/৩টি কাঁচা মরিচ কুঁচি
  • ১ চা চামচ গরম মশলা
  • ১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  • ২ টেবিল চামচ রোস্টেড বেসন (শুকনো কড়াইতে নেড়ে নেওয়া)
  • লবণ স্বাদমতো
  • কাজু ও কাঠবাদাম ৮/১০ টি (ছোট করে কেটে নেওয়া)

যেভাবে বানাবেন

১। দই কাবাব বানানোর জন্য দই থেকে আগে পানি বের করে নিতে হবে। আগের রাতে একটি পাতলা কাপড়ে বেঁধে কয়েক ঘন্টা দই ঝুলিয়ে রেখে দিন। কাপড়ের নিচে একটি বাটি রাখুন। সকালে দইয়ের পানি সেই বাটিতে জমে যাবে। এবার এই পানি ঝরানো দই দিয়েই বানিয়ে নিতে হবে কাবাব।

২। দই ও পনির একসাথে ভালো করে মিশিয়ে নিন।

দই কাবাব

৩। এই মিশ্রণে এবার একে একে বাদাম, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, গরম মসলা, লবণ, বেসন ও পাউরুটি গুঁড়ো মিশিয়ে নিন। কিছুটা পাউরুটি গুঁড়ো আলাদা রেখে দিন।

৪। ভালো করে মাখানো হয়ে গেলে মিশ্রণটি দিয়ে গোল ও চ্যাপ্টা ধরনের টিকিয়া বানিয়ে নিন।

৫। এবার টিকিয়াগুলো রেখে দেওয়া পাউরুটির গুঁড়োতে গড়িয়ে নিন।

৬। এবার গরম ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলে যেন কাবাবগুলো বেশি ভাজা না হয়। এতে দই গলে বেরিয়ে আসতে পারে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিন। গাঢ় সোনালি রং হয়ে এলে তুলে নিন।

এই তো জেনে নিলেন, ভিন্ন স্বাদের মজাদার দই কাবাব বানানোর রেসিপিটি। ধনেপাতা বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম তো খাওয়া যাবেই, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথেও নতুন স্বাদ যুক্ত করবে এই দই কাবাব। ঘরোয়া আয়োজনগুলোতে একটু ভিন্ন স্বাদের খাবার কিন্তু পরিবেশনেও আনে নতুনত্ব। আজ তাহলে এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

আরও পড়ুন

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

টক দই তৈরির খুব সহজ রেসিপি!
রেসিপি

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দ...

গালোতি কাবাব
২০ মিনিটের রান্না

গালোতি কাবাব

আমরা সবাই-ই কম বেশি কাবাব খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে যে কাবাবের গল্প করবো ওটার নাম হচ্ছে “গালোতি কাবাব "। এই কাবাবটির প্...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
রেসিপি

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়.....

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

…