গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

সাইফুল্লাহ ফয়সাল · May 22, 2013 · 1 min read

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণীয় কাবাবের রেসিপি নিয়ে আলোচনা করা হবে। চলুন দেখা যাক...

গরুর মাংসের কাবাব

১. গরুর মাংসের কিমা কাঠি কাবাব

কাবাবের আইটেম গুলোর মধ্যে কিমা কাঠি কাবাব সবচেয়ে বেশি প্রচলিত। মজাদার এই কাবাব তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ ও বর্ণনা নিচে দেয়া হল;

যা যা প্রয়োজন

  • গরুর মাংসের কিমা ১/২ কেজি,
  • কাঁচা মরিচ কুচি- ২চা চামচ,
  • পেঁয়াজের কুচি- ১/২ কাপ,
  • আদা বাটা- ১ চা চামচ,
  • গরম মশলা বাটা- ১ চা চামচ,
  • কাবাব মশলা- ১ টেবিল চামচ,
  • লেবুর রস- ১ চা চামচ,
  • গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
  • তেল- ১ কাপ,
  • টমেটো ক্যাচাপ- ২ টেবিল চামচ,
  • দুধ- ৪ টেবিল চামচ,
  • পাওরুটি- ২ পিস,
  • বসেল লিফ- ১ চা চামচ,
  • লবন-  স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে দুধ দিয়ে পাওরুটি ভালভাবে ভিজিয়ে নিন। পাওরুটি নরম হলে বেশ ভাল করে কিমার সঙ্গে মেখে নিন। এরপর অন্যান্য মশলা ও রুটি মিশ্রিত কিমা একসাথে ভালোভাবে মেখে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। এবার হাত দিয়ে মুঠি মুঠি করে কাবাব তৈরি করে কাঠির সাথে গেঁথে নিন। এবার কড়াইয়ে তেল দিন। চুলার আঁচে তেল গরম হয়ে এলে কাবাব ছেরে দিন এবং কাবাব লাল লাল করে ভেঁজে তুলুন। এরপর গরম গরম পরিবেশন করুন। আর উপভোগ করুন মাংসের কিমা কাবাব।

২. বিফসিরানী কাবাব

মজাদার বিফসিরানী কাবাবের রেসিপি নিম্নে বর্ণনা করা হল...

যা যা প্রয়োজন

  • গরুর মাংস-১ কেজি,
  • পেঁয়াজ- ৫/৬ টি,
  • ঘি- দেড় চামচ,
  • লবঙ্গ- ৩/৪ টি,
  • বাদাম- ১৬ টি,
  • আদা- ৬ গ্রাম,
  • তেঁতুলি- ১ ছরা,
  • তেজপাতা- দুই পিস,
  • দারুচিনি- ২ টি,
  • ছোট এলাচ- ১ টি,
  • দই- ১ কাপ,
  • শুকনা মরিচ- ২ টা,
  • আলু- ৬ পিস,
  • কিসমিস- ২০ টা,
  • লবন- পরিমান মত।

যেভাবে বানাবেন

পেঁয়াজ গুলোকে দুই ভাগে ভাগ করে অর্ধেক লম্বা কুচি কুচি করে কেটে নিন। বাকি অর্ধেক পেঁয়াজ, শুকনা মরিচ ও আদা একত্রে ভালভাবে বেঁটে নিন। বাদাম ভিজিয়ে খোসা গুলো ছড়িয়ে নিন। মাংস, বাটা মশলা, দই ও লবন ভালোকরে মেখে প্রায় দুই ঘণ্টা মেরিনেট করুন। কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ একটু ভেঁজে উঠিয়ে নিন। ঐ ঘিয়ে গরম মশলা ও তেজপাতা ছেড়ে দিন। গরম মশলার গন্ধ নাকে আসে লাগলে মাখানো মাংস দিয়ে দিন। সামান্য পরিমাণ পানি দিয়ে লাল করে কষিয়ে নিন। মাংস লাল হয়ে হালকা লবন ও আলু ছেড়ে দিন। এরপর আধা লিটার পানি দিয়ে ঢেকে দিন। মাংস ও আলু সেদ্ধ হলে এলে বাদাম ও কিসমিস দিয়ে দিন। সাথে তেঁতুল গুলিয়ে তার রসটা দিয়ে দিন। অতঃপর পানি শুকিয়ে গ্রেডিং হয়ে এলে নামিয়ে নিন। এবং গরম গরম পরিবেশন করুন।

ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

মাংসের কিমা কাঠি কাবাব
মেহমানদারী

মাংসের কিমা কাঠি কাবাব

মাংসের একই রকম রেসিপি খেতে খেতে নিশ্চয়ই আমরা ক্লান্ত হয়ে যাই? তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরিচিত কিন্তু একটু ভিন্ন স্বাদের রেসিপি। আমরা মাংসের...

গালোতি কাবাব
২০ মিনিটের রান্না

গালোতি কাবাব

আমরা সবাই-ই কম বেশি কাবাব খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে যে কাবাবের গল্প করবো ওটার নাম হচ্ছে “গালোতি কাবাব "। এই কাবাবটির প্...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

আরও পড়ুন

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

চিকেন টিক্কা কাবাব
১ ঘণ্টার রান্না

চিকেন টিক্কা কাবাব

কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটুখানি বিফ কিংবা চিকেন কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে...

জালি কাবাব
মেহমানদারী

জালি কাবাব

সাধারণত ঈদ কিংবা বিয়ের দাওয়াত ছাড়া জালি কাবাব খুব কমই খাওয়া হয়। ঝামেলা ভেবে অনেকেই বাসায় বানাতে চান না। তাই আজকে আপনাদের জন্য থাকছে জালি কাবাব বানানোর...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

…