চিকেন টিক্কা কাবাব

তাহসিন অর্না · Nov 19, 2019 · 1 min read

চিকেন টিক্কা কাবাব

কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটুখানি বিফ কিংবা চিকেন কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদার কাবাব। আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই তৈরি করবেন মজাদার চিকেন টিক্কা কাবাব। চলুন তাহলে জেনে নেই চিকেন টিক্কা কাবাব তৈরির সহজ উপায়।

চিকেন টিক্কা কাবাব তৈরির পদ্ধতি

উপকরণ

  • হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা- ২ কেজি
  • আদা বাটা- ৩ টেবিল চামচ
  • রসুন বাটা- ৩ টেবিল চামচ
  • শুকনা মরিচ- ৩-৪ টি
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • লেবুর রস- ৪ টেবিল চামচ
  • টকদই- ১.৫ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • ধনেপাতা কুঁচি- ১.৫ কাপ
  • টমেটো কিউব করে কাটা- ১ কাপ
  • বড় পেঁয়াজ কিউব করে কাটা- ১টি
  • শিক বা সাসলিক কাঠি

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি বাটিতে সব মশলা মিশিয়ে নিন। মেশানো হলে তাতে ধনেপাতা এবং টকদই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন।

২) এবার মিশ্রণটিতে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে মেরিনেট করে ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে।

৩) এখন শিক বা সাসলিক কাঠিতে প্রথমে মেরিনেট করা মুরগি তারপর টমেটো তারপর পেঁয়াজ কিউব দিয়ে সাজিয়ে নিতে হবে। চুলায় কিংবা ওভেনে দুই ভাবেই এই কাবাব তৈরি করতে পারেন।

৪) চুলায় করতে চাইলে একটি গ্রিল ফ্রাইং প্যানে তেল কিংবা ঘি ব্রাশ করে তাতে শিক বা সাসলিক কাঠি রেখে অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতি পাশ ভালো করে রান্না করতে হবে।

৫) ওভেনে করতে চাইলে আগে থেকে ২০০ ডিগ্রীতে ওভেন হিট দিয়ে রাখতে হবে। হিট হয়ে এলে তাতে শিক বা সাসলিক কাঠি দিয়ে যতক্ষণ না সবদিক নরম হয় এবং সোনালী রঙ এর হয় ততোক্ষন রাখুন।

৬) হয়ে গেলে নামিয়ে উপরে লেবুর রস এবং ধনেপাতা কুঁচি দিয়ে পরিবেশন করুন।

দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার চিকেন টিক্কা কাবাব। রুটি, নান কিংবা পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু এই মজাদার কাবাবটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;অর্থসূচক.কম

সম্পর্কিত লেখা

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

চিকেন সাসলিক
মেহমানদারী

চিকেন সাসলিক

বিকেলের নাস্তা বা মেহমান আপ্যায়নের জন্য চিকেন সাসলিক আমার খুবই ফেবারিট একটা চয়েস। বোনলেস চিকেনের সাথে ভেজিটেবলের ক্রাঞ্চিনেস- এই স্ন্যাকসটি কিন্তু বেশ...

প্রন সাসলিক
২০ মিনিটের রান্না

প্রন সাসলিক

অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন? চিকেন দিয়ে সাসলিক তো অনেক খেয়েছেন। এবার স্বাদে একটু ভিন্নতা আনতে “প্রন সাসলিক” ট্রাই ক...

আরও পড়ুন

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

গালোতি কাবাব
২০ মিনিটের রান্না

গালোতি কাবাব

আমরা সবাই-ই কম বেশি কাবাব খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে যে কাবাবের গল্প করবো ওটার নাম হচ্ছে “গালোতি কাবাব "। এই কাবাবটির প্...

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

মাংসের কিমা কাঠি কাবাব
মেহমানদারী

মাংসের কিমা কাঠি কাবাব

মাংসের একই রকম রেসিপি খেতে খেতে নিশ্চয়ই আমরা ক্লান্ত হয়ে যাই? তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরিচিত কিন্তু একটু ভিন্ন স্বাদের রেসিপি। আমরা মাংসের...

…