চিকেন সাসলিক

তাহসিন তারান্নুম · Aug 08, 2018 · 1 min read

চিকেন সাসলিক

বিকেলের নাস্তা বা মেহমান আপ্যায়নের জন্য চিকেন সাসলিক আমার খুবই ফেবারিট একটা চয়েস। বোনলেস চিকেনের সাথে ভেজিটেবলের ক্রাঞ্চিনেস- এই স্ন্যাকসটি কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না? বাচ্চাদের টিফিনের জন্যও এটি পারফেক্ট। এমনিতে চিকেন আমাদের সবারই খুব পছন্দের। চলুন দেখে নেই চিকেন সাসলিকের রেসিপি।

চিকেন সাসলিক তৈরির পদ্ধতি

উপকরণ

  • চিকেনের ব্রেস্ট পিস কিউব করে কাটা- এক বাটি
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • জিরা বাটা- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • কাবাব মশলা- ১ চা চামচ
  • সয়া সস- ১ টেবিল চামচ
  • টমেটো সস- ১ টেবিল চামচ
  • লেবুর রস- ১ টেবিল চামচ
  • সাদা গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • সবুজ ক্যাপসিকাম- কিউব করে কাটা
  • লাল ক্যাপসিকাম- কিউব করে কাটা
  • পেঁয়াজ মিডিয়াম সাইজ কিউব করে কাটা- ১ টি
  • সরিষার তেল- ২ টেবিল চামচ

চিকেন সাসলিক তৈরির প্রণালী

১) একটি বড় বাটিতে নিয়ে সব মশলা, সয়া সস, লবণ ও সরিষার তেল দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে চিকেন এক ঘণ্টা মেরিনেট করুন।

২) এবার এতে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আবার মিশিয়ে নিন। যাতে মশলা ভেজিটেবলস-এর গায়েও লাগে।

৩) এবার সাসলিকের কয়েকটি কাঠি নিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে সাসলিক ভাঁজার সময় কাঠি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

৪) এবার কাঠিতে এক এক করে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম গেঁথে নিন। কাঠির শেষ পর্যন্ত সব গেঁথে নিন।

৫) একটি ননস্টিক প্যান নিয়ে তাতে ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন। এবার চুলার আঁচ হাই হিট-এ রেখে এতে একটি একটি করে সাসলিক দিয়ে দিন। উল্টেপাল্টে সাসলিক ভেঁজে নিন। ভাঁজার সময় আঁচ কমিয়ে নিতে ভুলবেন না।

৬) ১০-১২ মিনিট এভাবে হালকা আচে ভাঁজার পর দেখবেন চারপাশ ঠিকমতো গোল্ডেন ব্রাউন হয়েছে কিনা। এবার নামিয়ে নিন।

ব্যস, চিকেন সাসলিক তৈরি হয়ে গেলো! যেকোনো সস দিয়ে পরিবেশন করুন।

 

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

প্রন সাসলিক
২০ মিনিটের রান্না

প্রন সাসলিক

অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন? চিকেন দিয়ে সাসলিক তো অনেক খেয়েছেন। এবার স্বাদে একটু ভিন্নতা আনতে “প্রন সাসলিক” ট্রাই ক...

চিকেন টিক্কা কাবাব
১ ঘণ্টার রান্না

চিকেন টিক্কা কাবাব

কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটুখানি বিফ কিংবা চিকেন কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে...

পনির সাসলিক
চা – নাস্তা

পনির সাসলিক

চিকেন সাসলিক তো অনেক খাওয়া হল। এবার পনির সাসলিক হলে মন্দ হয় না। দেখে নিন পনির সাসলিক তৈরির পুরো প্রণালী। উপকরণ পনির- টুকরো করে কাটা ২৫ পিস...

ভিডিও

সাসলিক উইথ নর নাগেটস মিক্স

বাড়িতে ইফতার পার্টি ! আয়োজনের শেষ নেই। আচ্ছা ইফতারের আইটেমগুলোর মধ্যে একটি সাসলিক আইটেম থাকলে কিন্তু মন্দ হয় না। নান বা পরোটার সাথে দারুণ যায় এই সাসল...

আরও পড়ুন

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

চিলি চিকেন
মেহমানদারী

চিলি চিকেন

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার চিলি চিকেন। পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে ঝাল ঝাল এই চিকেনের পদটি। তাহলে আর দেরি না করে তৈরি করে দেখুন।...

…