চিলি চিকেন রেসিপি

sub-editor · May 29, 2017 · 1 min read

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ্ছা খুব সহজে নর নাগেট মিক্স দিয়ে চিলি চিকেন বানানোটা একটু ট্রাই করে দেখলে কেমন হয়? চলুন দেখে নিই- [picture] উপকরণ

(১) চিকেন, (থাই এবং ব্রেস্ট) কিউব করে কাটা (২৫০ গ্রাম) (২) বাটন মাশরুম (২৫ গ্রাম ছোট করে কাটা, এক মাশরুম কে ৪ টুকরো করতে পারেন) (৩) নর (knorr) নাগেটস মিক্স (৪) ভেজিটেবল অয়েল (৫) কাঁচা মরিচ (৮ গ্রাম, ইরেগুলার পিস করে কেটে নিতে পারেন) (৬) কালো গোল মরিচ গুঁড়ো ( আধা টেবিল চামচ) (৭) গ্রিন ক্যাপসিকাম (৫০ গ্রাম ছোট কিউব করে কাটা) (৮) রেড ক্যাপসিকাম (৩০ গ্রাম ছোট কিউব করে কাটা) (৯) লেটুস (১০) শুকনো মরিচ গুঁড়ো/ চিলি ফ্লেকস (২ টেবিল চামচ) (১১) সয়া সস (১ টেবিল চামচ) (১২) রেড চিলি সস (৪ টেবিল চামচ) (১৩) লবন স্বাদ মতো

  প্রণালী -       সবটা চিকেন কিউবের সাথে ৬ টেবিল চামচ নর নাগেটস মিক্স মিক্স ভালোভাবে মিশিয়ে নিন। -       চিকেন এবার ৩০ মিনিট মেরিনেট করুন। -       একটা ফ্রাইং প্যানে ৪ টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিন। -       তেল গরম হয়ে গেলে এবার এতে মেরিনেটেড চিকেনটা দিয়ে দিন -       চিকেনে সুন্দর সোনালি রঙ আসার জন্য ১০ মিনিট ফ্রাই করুন। -       চিকেন হয়ে গেলে সেটা একটা বোলে তুলে আলাদা রেখে দিন -       এবার একি ফ্রাইং প্যানে মাশরুম, রেড এবং গ্রিন ক্যাপসিকাম দিয়ে একটু নাড়ুন -       গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিন -       সয়াসস এবং স্বাদমত লবন দিন, আমি আড়াই গ্রামের মতন লবন দিয়েছি। -       ফ্রাইং প্যানের ভেজিটেবল গুলো ৫ মিনিট নেড়ে চেড়ে সিদ্ধ করুন। -       এবার ফ্রাইং প্যানে আগে ফ্রাই করে রাখা চিকেন কিউব পুরোটা দিয়ে দিন। -       প্যানে ৪ টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিন -       কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিন। -       চিলি ফ্লেকস অ্যাড করুন। -       এবার ১০ মিনিট মতন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিন। -       লেটুস দিয়ে গারনিশ করে পরিবেশন করুন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল চিলি চিকেন।    

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ভিডিও

চিলি চিকেন নুডলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চিলি চিকেন নুডলস । ইফতার আয়োজনে বা ইফতারের পরেও হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু মন্দ নয়। দেখে নিন - উপকরণ (১) ন...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

ভিডিও

চিকেন মাশরুম রোল

বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় এমন কি ইফতারের টেবিলে রাখতে পারেন মজাদার চিকেন মাশরুম রোল । কীভাবে তৈরি করবেন? দেখে নিন পুরো প্রণালী- [picture] উপ...

আরও পড়ুন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

ভিডিও

চিকেন বার্গার

বার্গারপ্রেমীরা রেডি তো ! বাড়ির ছোট সদস্যদের প্রায়ই বায়না থাকে বার্গার খাবার। সময় আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে না করতে বাধ্য হতে হয় । ঝামেলা মনে হলেও...

ভিডিও

হট ডগ উইথ নর নাগেটস মিক্স

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করা হট ডগ। তৈরি করতেও সহজ। হাতের কাছে নর চিকেন সিজলার নুডলস থাকলে আর দেরি কেন? দেখে নিন ভিন...

ভিডিও

দারুণ মজাদার চিকেন চপ

ইফাতারে চাই সহজ কিন্তু টেস্টি কিছু ! আর হাতের কাছে যদি থাকে নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স তাহলে তো কথাই নেই। আজকে এমন একটি চিকেন চপের রেসিপি দেয়া হল...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

…