ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

শাহরীন অনি · Jul 07, 2020 · 1 min read

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা জেনে নিবো, কীভাবে খুব সহজে ঘরে বসেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় সবার পছন্দের ক্রিসপি হানি চিলি চিকেন! তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নিন!

ক্রিসপি হানি চিলি চিকেন রেসিপি

উপকরণ

  • হাড়ছাড়া মুরগির মাংস- ২ কাপ (ছোট ছোট টুকরা করে কাটা)
  • বড় পেঁয়াজ- ২ কাপ ( ৪ ফালি করে কেটে ছাড়িয়ে রাখা)
  • লেবুর রস- ১ টেবিল চামচ
  • ডিম- ১ টি
  • ময়দা- ৩ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
  • মধু- ২ টেবিল চামচ
  • চিলি সস- ১ কাপ
  • কাঁচামরিচ- ৪/৫ টি
  • আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
  • সয়াসস- ৪ টেবিল চামচ
  • ক্যাপসিকাম- ১ টি ( কিউব করে কাটা )
  • টেস্টিং সল্ট- ১/২ চা চামচ
  • সাদা তিল- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কলি কুঁচি- ১/২ কাপ
  • লবণ- স্বাদমতো
  • সয়াবিন তেল - ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী 

১. ক্রিসপি হানি চিলি চিকেন বানানোর জন্য একটি পাত্রে প্রথমে বোনলেস চিকেন কিউব নিয়ে নেই। তাতে একে একে লেবুর রস, ময়দা, ডিম, আদা ও রসুন বাটা, জিরা গুড়া, ধনিয়া গুঁড়া, সয়াসস, টেস্টিং সল্ট ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

২. এভাবে মেরিনেট করা চিকেন ২০ থেকে ৩০ মিনিটের জন্যে রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে মেরিনেট করে নাও রাখতে পারেন। তবে মেরিনেট করা  চিকেনের টেস্ট একটু বেশিই হয়!

৩. এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মুরগির টুকরাগুলো ৫ থেকে ৭ মিনিট ধরে হালকা আঁচে বাদামী করে ভেজে নিবো। ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে পুড়ে না যায়।

৪. এরপর কড়াইতে ফ্রাই করা চিকেন পিসের সাথেই পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ ফালি দিয়ে হালকা করে ভেজে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে।

৫.  কিছুক্ষণ পরে আধাকাপ পানিতে চিলি সস ও কর্নফ্লাওয়ার মিক্স করে সেই মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিতে হবে।

৬. তারপর ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নিন। পানি প্রায় শুকিয়ে ঘন হয়ে এলে তাতে মধু দিয়ে দিন। ২-৩ মিনিট পর নামিয়ে নিতে হবে।

৭. পরিবেশনের পাত্রে ক্রিসপি হানি চিলি চিকেনের উপর সাদা তিল ও পেঁয়াজ কলি কুঁচি ছড়িয়ে দিন। এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং রেস্টুরেন্ট কোয়ালিটি সার্ভিং হবে!

দেখলেন তো, কত সহজেই চাইনিজ রেস্টুরেন্টের এই আইটেম আমরা ঘরে বসেই ঝটপট বানিয়ে নিতে পারি! এই রেসিপি ফলো করে চিলি চিকেন বানালে চিকেনগুলোর কোটিং যেমন ক্রিসপি হবে, আর ভেতরে হবে নরম বা জুসি। আপনারা চাইলে একবারে বেশি করে চিকেন মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে, বের করে ভেজে নিলেই হবে! ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগবে ক্রিসপি হানি চিলি চিকেন। বাচ্চাদের তো খুবই পছন্দের ডিশ। তাহলে আজই ট্রাই করুন।

ছবি-    awesome cuisine

সম্পর্কিত লেখা

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

হানি হেয়ার মাস্ক দিয়ে ইচি স্ক্যাল্প ও ড্রাই হেয়ারের সল্যুশন
চুলের যত্ন

হানি হেয়ার মাস্ক দিয়ে ইচি স্ক্যাল্প ও ড্রাই হেয়ারের সল্যুশন

রূপচর্চায় মধুর ব্যবহার হয়ে আসছে অনেক বছর আগে থেকেই। ন্যাচারাল এই ইনগ্রেডিয়েন্টটি ত্বকের জন্য বেশ বেনিফিসিয়াল বলে স্কিন কেয়ার রুটিনে অনেকেই এটি অ্যাড ক...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

আরও পড়ুন

ভিডিও

চিলি চিকেন নুডলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চিলি চিকেন নুডলস । ইফতার আয়োজনে বা ইফতারের পরেও হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু মন্দ নয়। দেখে নিন - উপকরণ (১) ন...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

চিলি পটেটো
২০ মিনিটের রান্না

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!
চা – নাস্তা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

…