কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

নিকিতা বাড়ৈ · Dec 29, 2018 · 1 min read

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই আপনাদের জন্য নিয়ে এলাম আমার খুবই পচ্ছন্দের সহজ ও মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ-এর রেসিপি।

চলুন দেখে নেই কী করে এই স্যুপ-টি তৈরি করতে হয়।

[picture]

চাইনিজ চিকেন কর্ন স্যুপ প্রস্তুতের উপকরণসমূহ

  • ১টি ফ্রেশ ভুট্টা অথবা ক্যান ভুট্টা (ক্যান ভুট্টা যেকোনো সুপার মার্কেটে পাওয়া যাবে)
  • মুরগীর বুকের মাংস
  • রসুন
  • পেঁয়াজ
  • পানি পরিমাণমতো
  • ২ টেবিল চামচ বাটার/সয়াবিন তেল/ অলিভ অয়েল
  • ২ টেবিল চামচ পেঁয়াজ পাতা কুঁচি
  • ১/২ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো
  • ১/৪ সাদা গোল মরিচ গুঁড়ো (অপশনাল, না দিলেও হবে)
  • ১ চা চামচ সয়া সস
  • লবণ স্বাদমতো
  • ১ টি ডিম
  • ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  • ১ টেবিল চামচ লেবুর রস

চাইনিজ চিকেন কর্ন স্যুপ প্রস্তুত প্রণালী

১) ফ্রেশ ভুট্টার গায়ে যেই বীজগুলো আছে, তা একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেন একদম নরম হয়ে যায়। আর যদি ক্যান-এর ভুট্টা হয়, তাহলে আর সিদ্ধ করতে হবে না।

২) এরপর ১ কাপ পরিমাণ ভুট্টা কোন পানি ছাড়াই ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর ১ টেবিল চামচ পরিমাণ ভুট্টা ব্লেন্ড করা ছাড়া আলাদা আস্ত রাখতে হবে।

৩) চিকেন স্টক তৈরি: হাড়িতে একটি মুরগীর বুকের মাংসের অর্ধেক মাংস আস্ত দিয়ে দিন, আরও দিন ২ কোয়া রসুন, মাঝারি সাইজের পেঁয়াজ বড় ফালি করে কাটা ও ৪ কাপ পরিমাণ পানি- সব দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখতে পাবেন পানির উপর চিকেনের একটি ফ্যাট ভাসবে। ফ্যাট-টিকে চামচ দিয়ে তুলে ফেলতে হবে। এরপর বাটির উপর ছাকনি নিয়ে চিকেন স্টকটিকে ছেঁকে নিতে হবে। এই চিকেন স্টক দিয়েই স্যুপ-টি রান্না করা হবে। এবার সিদ্ধ করা চিকেনটি নিয়ে কাটা চামচ দিয়ে পুরো মাংসটি পাতলা করে ছাড়িয়ে নিন (শ্রেডেড করতে হবে)। অবশিষ্ট থাকা পেঁয়াজ ও রসুন অন্য কোন কাজে ব্যবহার করার জন্য চাইলে রেখে দিতে পারেন।

৪) এবার একটি হাড়িতে ২ টেবিল চামচ পরিমাণ বাটার নিন। বাটার-টি গলে আসলে এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুঁচি, ছাড়িয়ে রাখা চিকেন, ব্লেন্ড করে রাখা ভুট্টা ও আস্ত ভুট্টা দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার দিয়ে দিন চিকেন স্টক-এর পানিটি। এবার দিতে হবে কালো গোল মরিচ গুঁড়ো, সাদা গোল মরিচ গুঁড়ো, সয়া সস ও স্বাদমতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন। যখন দেখেবেন বলক উঠে এসেছে তখন একটি ফেটানো ডিম আস্তে আস্তে ঢালুন ও দ্রুত নাড়তে থাকুন। এখন দিন কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ পানিতে গুলিয়ে। স্যুপ-টি ঘন না হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। এখন দিয়ে দিন লেবুর রস। ঘন হয়ে এলে নেড়ে নামিয়ে ফেলুন।

তৈরি হয়ে গেল অনেক মজাদার গরম গরম চিকেন কর্ণ সুপ। ওহ! আরেকটি জিনিস, ২-৩ টা কাঁচা মরিচ পাতলা গোল গোল করে কেটে ১/২ চা চামচ লবণ দিয়ে ছোট একটি বাটিতে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখুন এবং আরেকটি বাটিতে টমেটো কেচাপ রেখে সুন্দর করে পরিবেশন করুন ও রেস্টুরেন্ট স্টাইল মজাটি ঘরে বসেই উপভোগ করুন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস
চা – নাস্তা

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস

ঠাণ্ডায় কমফরটিং স্যুপ ! আপনি যদি স্যুপ পছন্দ করেন তাহলে আপনার জন্য লাঞ্চ কিনবা ডিনারে একদম মানানসই! চলুন দেখে নিই, ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলসে...

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়...

আরও পড়ুন

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

মজাদার লাইট স্যুপ
চা – নাস্তা

মজাদার লাইট স্যুপ

treat yourself a candle light dinner !!! ডায়েট দেখে ডিনারে একটু লাক্সারি করা যাবে না এটা ভুল। বানিয়ে ফেলুন এক মজাদার লাইট স্যুপ। পেট তো ভরবেই সাথে...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

চিজি চিকেন ব্রকলি স্যুপ
চা – নাস্তা

চিজি চিকেন ব্রকলি স্যুপ

এই সিজনে ব্রকলি বেশ অ্যাভেইলেবল। ব্রকলির সাথে একটু চিকেন আর চিজের কম্বিনেশনটা কেমন হয়? হ্যাঁ, আজকে ব্রকলির স্যুপের রেসিপি শেয়ার করবো, যাতে থাকবে চিজ ও...

…