রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

অপসরা আয়াত · Nov 02, 2023 · 1 min read

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়? কেমন হয় যদি এই মজাদার স্যুপ খুব সহজেই বাসায় বানানো যায়? আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের রেসিপি।

কী কী উপকরণ লাগবে?

  • মুরগির ব্রেস্ট পিস-১/৪ কাপ
  • মাঝারি সাইজের চিংড়ি-৭/৮ পিস
  • বড় সাইজের মাশরুম-৪/৫ পিস
  • ডিমের কুসুম- ৩টি
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • লঙ্কা গুড়ো- ১/২ চা চামচ
  • গোলমরিচ গুড়ো- ১/২ চা চামচ
  • চিলি সস- ১ চা চামচ
  • রসুন কুচি- সামান্য পরিমান
  • সয়া সস- ১ চা চামচ
  • টমেটো সস- ২ চা চামচ
  • চিনি- ১ চা চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • কর্ণফ্লাওয়ার- ৩ চা চামচ
  • কাঁচামরিচ- ৩/৪ টা
  • থাই আদা- ১/২ চা চামচ কুচি
  • লেমন গ্রাস- পরিমানমতো
  • লবণ- স্বাদমতো
  • চিকেন স্টক- ২ কাপ

কীভাবে তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

১) মুরগির মাংস লম্বা করে কেটে ধুয়ে নিন। একই ভাবে চিংড়িগুলোকেও ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি বাটিতে মুরগির মাংস ও চিংড়িগুলো নিয়ে এতে একে একে  আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন।

২) অন্য একটি বাটিতে ৩টি ডিমের কুসুম নিয়ে এতে এক এক করে চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লেবুর রস, লবণ, কর্ণফ্লাওয়ার ও ৩ চামচ চিকেন স্টক দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।

৩) এবার চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি দিন এবং সাথে কিছু কাঁচামরিচ ও মাশরুম দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৪) কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করুন ২ কাপ চিকেন স্টক। এরপর আগে থেকে তৈরি করে রাখা সস ও লেমন গ্রাস দিয়ে ভালো ভাবে ফুটিয়ে রান্না করে নিন।

৫) স্যুপ ভালোভাবে কুক হয়ে গেলে এবং থিকনেস আপনার পছন্দমতো হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ।

ব্যস, এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই মজাদার থাই স্যুপ। বাসার ছোট থেকে বড় সবাই মিলে ইনজয় করুন এই হেলদি রেসিপিটি। ছবিঃ সাটারস্টক।

সম্পর্কিত লেখা

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ

স্যুপ খেতে পছন্দ করি আমরা সবাই! কিন্তু তাই বলে কি সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব? আবার অনেক সময় বাসায় স্যুপ বানালেও রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় না।...

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস
চা – নাস্তা

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস

ঠাণ্ডায় কমফরটিং স্যুপ ! আপনি যদি স্যুপ পছন্দ করেন তাহলে আপনার জন্য লাঞ্চ কিনবা ডিনারে একদম মানানসই! চলুন দেখে নিই, ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলসে...

আরও পড়ুন

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!
চা – নাস্তা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

…