ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

শাহরীন অনি · Jun 24, 2020 · 1 min read

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদমই খেতে চান না। কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ভেজিটেবল স্যুপ বানিয়ে ফেলা যায় যা খেতে বেশ সুস্বাদু লাগে। আজকে আমরা জেনে নিবো এমন একটি রেসিপি যা আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারেন বাসায় থাকা সবজি এবং সহজলভ্য কিছু উপকরণ ব্যবহার করেই। ভিটামিন সি সমৃদ্ধ এই স্যুপটি স্বাদের পাশাপাশি পরিবারের সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হতে পারে দারুণ সহায়ক। তাই, দেরি না করে চলুন জেনে নেই ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ বানানোর জন্যে কী কী লাগছে এবং এর প্রস্তুত প্রণালী সম্পর্কে।

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ বানানোর নিয়ম 

উপকরণ

  • সয়াবিন তেল/ অলিভ অয়েল- ২ টেবিল চামচ
  • আদা কুঁচি- ১ টেবিল চামচ
  • রসুন কুঁচি- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ ফালি- ৪/৫ টি
  • গাজর কুঁচি- ১ কাপ
  • বরবটি কুঁচি- ১ কাপ
  • বাঁধাকপি কুচি- ১ কাপ
  • পানি- ১ লিটার
  • স্বাদমতো লবণ
  • গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
  • ধনিয়া পাতা কুঁচি- ১/২ কাপ
  • কর্ণফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
  • লেবুর রস-৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী 

১. ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ বানানোর জন্য প্রথমে চুলায় একটা ফ্রাইপ্যান নিয়ে তাতে ২ টেবিল চামচ সয়াবিন তেল বা অলিভ অয়েল দিতে হবে। চুলার তাপ কমিয়ে রান্না করলে ভালো হয়, এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।

২. তেল হালকা গরম হলে তাতে একে একে আদা কুঁচি, রসুন কুঁচি, কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।

৩. এই পর্যায়ে যখন তেল থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন কুঁচি করে রাখা সবজিগুলো (গাজর কুঁচি, বরবটি কুঁচি, বাঁধাকপি কুচি) একে একে ফ্রাইপ্যানে দিতে হবে। অন্য যেকোনো সবজিও ব্যবহার করা যেতে পারে।

৪. এখন সবজিগুলো ক্রমাগত নাড়তে হবে এবং হালকা সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪/৫ মিনিট ধরে ভাজুন।

৫. এবার ফ্রাইপ্যানে ১ লিটার পরিমাণ পানি ঢেলে দিয়ে আবারও অনবরত নাড়তে হবে।

৬. পানি হালকা ফুটে উঠলে তাতে পরিমাণমতো গোলমরিচ গুঁড়া দিয়ে নিবো।

৭. এখন একটি কাপে কর্ণফ্লাওয়ার নিয়ে নরমাল পানিতে গুলিয়ে নিতে হবে। পানির সাথে কর্ণফ্লাওয়ার ভালো করে মিশে গেলে তা ফ্রাইপ্যানে ঢেলে দিন ও নাড়তে থাকুন। আপনার পছন্দ অনুযায়ী স্যুপের ঘনত্ব রাখতে পারেন। একটু ঘন করে খেতে চাইলে কর্ণফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে।

৮. পানি ফুটে উঠলে সবশেষে ধনিয়া পাতা কুঁচি এবং লেবুর রস মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

ব্যস! খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার এবং পুষ্টিকর ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করতে আমাদের প্রত্যেকের প্রতিদিন নুন্যতম দুইবার ৫০০ মি. গ্রাম পরিমাপে ভিটামিন সি যুক্ত খাদ্য গ্রহণ করা উচিৎ। এই রেসিপিতে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো প্রায় প্রতিটি ভিটামিন সি যুক্ত। আমাদের সবার বাসাতেই নানা ধরনের শাক-সবজি কম বেশি থাকে। চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অন্যান্য শাক-সবজিও ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার এবং পুষ্টিকর স্যুপটি।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

ভিটামিন সি-এর আছে অসাধারণ গুণাগুন। তাই রেগুলার স্কিনকেয়ারে অনেকেই হয়তো ভিটামিন সি অ্যাড করেছেন। আমরা সবাই কম বেশি জানি যে, এটি স্কিনের কোলাজেন বৃদ্ধি...

ত্বকের যত্নে লাইলাক ভিটামিন সি সিরাম ১০%
রিভিউ

ত্বকের যত্নে লাইলাক ভিটামিন সি সিরাম ১০%

আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম, আমার ফেইসের গ্লোয়িং ভাবটা দিন দিন কমে আসছে। স্কিন কেয়ার রুটিন আমি ভালভাবেই মেইনটেইন করছিলাম। তারপরও মনে হচ্ছিল কিছু...

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস
চা – নাস্তা

ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলস

ঠাণ্ডায় কমফরটিং স্যুপ ! আপনি যদি স্যুপ পছন্দ করেন তাহলে আপনার জন্য লাঞ্চ কিনবা ডিনারে একদম মানানসই! চলুন দেখে নিই, ক্লিয়ার চিকেন স্যুপ উইথ ভেজিটেবলসে...

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

…