মিক্সড ভেজিটেবল কাটলেট

sub-editor · Dec 15, 2017 · 1 min read

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার খেতে ইচ্ছে হচ্ছে। আমার নানু আমাদের বাসায় আসলেই আমার হাতের তৈরি ভেজিটেবল কাটলেট খেতে চান। আপনিও চাইলে বানিয়ে দেখতে পারেন দারুণ মজার এই ভেজিটেবল কাটলেট। আসুন তাহলে জেনে নিন, কিভাবে তৈরি করবেন ভেজিটেবল কাটলেট।

উপকরণ
  • মিক্সড ভেজিটেবল কুঁচি - ১ কাপ (আপনার পছন্দ মতো যেকোন ভেজিটেবল নিতে পারেন)
  • আলু- ২ টা
  • ধনেপাতা কুঁচি  - ১/৪ কাপ
  • কাঁচামরিচ কুঁচি  - ২ টি
  • গরম মসলা - ১ টেবিল চামচ
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • মরিচের গুঁড়া - ১/৪ চা চামচ
  • লবণ - স্বাদ অনুযায়ী
  • ডিম - ১ টা
  • গোলমরিচের গুঁড়া - এক চিমটি
  • ময়দা- ২ টেবিল চামচ
  • তেল- ভাজার জন্যে
[picture] প্রণালী

- প্রথমেই আলু সিদ্ধ করে নিন। আলুর খোসা ছাড়িয়ে নিন এবং আলু ভালো করে মেখে নিন।

- গরম পানিতে ভেজিটেবল গুলো ১ মিনিটের মতো সিদ্ধ করে ভালো করে পানি ঝরিয়ে নিন।

- আলুর সাথে লবণ ও মরিচের গুঁড়াসহ সবগুলো উপকরণ মিশিয়ে নিন।

- এখান থেকে ৭-৮ টি ভেজিটেবল কাটলেট বানানো যাবে।

- আর একটি ছোট পাত্রে ডিমের সাথে লবন, মরিচের গুঁড়া, ময়দা এবং অল্প পানি দিয়ে ডিপ বানিয়ে নিন। কাটলেটের দুই পাশে ভাল করে ডিপ লাগিয়ে নিন। এরপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন।

- একটি সসপ্যানে তেল গরম করিয়ে নিন। এবং তাতে কাটলেট গুলো ভেজে নিন। যতক্ষণ ব্রাউন কালার না হয় ততক্ষণ ভাজুন।

- ব্যস তৈরি হয়ে গেল ভেজিটেবল কাটলেট। এবার গরম গরম পরিবেশন করুন। চাইলে টমেটো সস দিয়ে খেতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যাবে খাবারের।

দেখলেন তো অল্প সময়ের মধ্যেই আপনি চাইলেই কত মজার একটি খাবার বানাতে পারেন! সুতরাং আজই সকাল অথবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন এই ভেজিটেবল কাটলেট। একবার খাবেন তো বারবার বানাবেন।

ছবি – রেসিপিজ ডট কম

লিখেছেন - আনিন্তা

 

সম্পর্কিত লেখা

মগজের কাটলেট
রেসিপি

মগজের কাটলেট

খাবারের তালিকায় মগজের পদ মানেই একটু ভিন্ন স্বাদ ও বিশেষ আয়োজন। মগজের ঝাল ফ্রাই বা ভুনা তো খাওয়াই হয়। তবে মগজের কাটলেট খেয়ে দেখেছেন কখনো? গরু বা খাসির...

চিকেন কিমা কাটলেট
চা – নাস্তা

চিকেন কিমা কাটলেট

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার চিকেন কিমা কাটলেট। বিকেলের নাশতায় চায়ের সাথে বা বাচ্চার টিফিনে দিতে পারেন মজাদার এই চিকেন কাটলেট। দেখে নিন কীভাবে এই...

ফিশ কাটলেট
স্ন্যাকস

ফিশ কাটলেট

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

আরও পড়ুন

ফুলকপির কাটলেট
চা – নাস্তা

ফুলকপির কাটলেট

বিকেলবেলা চায়ের সঙ্গে পারফেক্ট নাস্তার রেসিপি খুঁজছেন? কাজেই বিকেল বেলা ঝটপট বানিয়ে ফেলতে পারেন ফুলকপির কাটলেট। দেখে নেয়া যাক, এর পুরো প্রণালী। উপকর...

ব্রেড কাটলেট
চা – নাস্তা

ব্রেড কাটলেট

যারা একটু ভাজা-ভুজি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। প্রতিদিন বেগুনী, পেঁয়াজু খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে ঝটপট বানিয়ে নিতে পারেন পারেন ঝাল ব্রেড কাটল...

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?
ত্বকের যত্ন

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা কে না চাই! আর এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে গিয়ে আমরা ব্যবহার করি নানা ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, যা অনেক সময় উপকার করার...

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই
৩০ মিনিটের রান্না

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই

শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফ...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া
চা – নাস্তা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শীতের আমেজ থাকতে থাকতেই বাসার ছাঁদে অথবা বাড়ির বারান্দায় বারবিকিউ করার জন্য উত্তম। শেষ দুপুরের নরম রোদে প্রিয়জনদের...

…