দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

sub-editor · Jan 20, 2018 · 1 min read

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শীতের আমেজ থাকতে থাকতেই বাসার ছাঁদে অথবা বাড়ির বারান্দায় বারবিকিউ করার জন্য উত্তম। শেষ দুপুরের নরম রোদে প্রিয়জনদের নিয়ে বারবিকিউ আরাম্ভ করলে আনায়াসেই সন্ধ্যায় মজা করে গরম গরম কাবাব মজার মজার গল্প করতে করতে খাওয়া যায়।

আমারা সবাই কোন না কোন সময় বারবিকিউ করেছি, সময়ের সাথে সাথে বারবিকিউ এর মেন্যুতে বেশ পরিবর্তন এসেছে। আসুন দেখে নেয়া যাক নতুন কি কি পদ আপনার বারবিকিউ পার্টিতে যোগ করতে পারেন।

(১) গ্রিল্ড ম্যাশড পটাটো

তন্দুরি রুটি অথবা পরোটার জায়গায় করতে পারেন গ্রিল্ড ম্যাশড পটাটো। বারবিকিউ করার কয়লাতে আলু ছেড়ে দিন, আলুগুলো অ্যালুমিনিয়াম ফয়েলেও পেঁচিয়ে দিতে পারেন তাহলে আলুর খোসা ছাড়ানোর সময়ে হাতে কালি লাগবে না। খুব ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেলে, খোসা ছাড়ানোর পর, ভর্তা করে নিন। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর বড় একটি প্যানে গলানো মাখন আর পরিমাণ মতো দুধ দিয়ে নেড়েচেড়ে খাবার আগে গরম গরম পরিবেশন করুন। যেহেতু, আলুগুলো কয়লায় পুড়ানো হয় তাই এই ম্যাশড পটাটোর ফ্লেভারটাই অন্যরকম মজার হয়।

(২) স্যটেড ভেজিটেবল

স্যটেড ভেজিটেবল মাত্র ৩ থেকে ৪ টি উপকরণ দিয়েই করা যায় আর এগুলো সবই আমাদের ঘরেই থাকে। গাজর, বরবটি, ফুলকপি এই তিন দিয়েই চমৎকার স্যটেড ভেজিটেবল করা যায়। সাথে যদি ব্রকলি, সবুজ, লাল ক্যাপ্সিকাম যোগ করতে পারেন তাহলে তো কথাই নাই! স্যটেড ভেজিটেবল এ রোষ্টেড কাজু বাদাম যোগ করতে পারেন, আলু যদি দেন তাহলে তা আগের থেকে ভালো করে সিদ্ধ করে নেয়া ভালো। হালকা তেলে শুধুমাত্র কালো গোলমরিচ আর লবন দেয়া হালকা সিদ্ধ করা স্বাস্থ্যসম্মত স্যটেড ভেজিটেবল কিন্তু সববেলার খাবারের জন্য খুব ভালো।

[picture]

(৩) বীফ স্টেক

ঢাকাতে এখন বেশ কিছু “বুচার শপ” হয়েছে যেখানে বিফ স্টেক করার উপযোগী মাংসের টুকরো পাওয়া যায়। মেরিনেট করেই সাধারণত এগুলো বিক্রি করা হয়, শুধু বাসায় এনে কয়লার আগুনে ঝলসে নেয়া। আর যদি না পারা যায়, তাহলে, আপনার পাড়ার কশাইও আপনার পছন্দ মতো বীফ স্টেক এর জন্য মাংস সরবরাহ করতে পারবে। ঘাড় অথবা পাঁজরের মাংস স্টেক করার জন্য আদর্শ। আর স্টেক বানাতেও সেইরকম মসলা লাগে না, শুধুমাত্র সয়াসস, তেল, লবন, গোলমরিচ, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট হলেই মজাদার স্টেক তৈরি করা সম্ভব। বীফ স্টেক করার সুবিধা হচ্ছে, এটি থাকলে আর অন্য কিছু অথবা অন্য কোন ধরনের সবজির দরকার পড়ে না, একটি খেলেই ভালোরকম পেট ভরে।

(৪) গ্রিল্ড টম্যাটো সালসা উইথ বেকড পটাটো ইন টরটিলা চিপস

টরটিলা (উচ্চারণ যদিও হবে টরটিয়া) এখন খুব জনপ্রিয় আমাদের দেশে। বারবিকিউ পার্টি শুরু করার পর অন্ট্রে অথবা স্টারটার হিসাবে গ্রিল্ড টম্যাটো সালসা করতে পারেন। খেতে অনেক মজাদার হয়। যেকোন সুপার মলে পেয়ে যাবেন টরটিলা চিপস। কয়লার উপরে ফয়েল পেপার দিয়ে টম্যাটো আর আলু গ্রিল করে নিন। তারপর আলু আর টম্যাটোর খোসা ছাড়িয়ে একসাথে কিছুটা ভর্তার মতো করো সরিষার তেল, ধনিয়া পাতা, লেবুর রস, কাঁচা মরিচ, পেঁয়াজ কুঁচি, লবন দিয়ে মেখে টরটিলা চিপসের ভিতরে চামুচ ভর্তি করে দিয়ে পরিবেশন করুন। দেখবেন, একটা ট্রেতে পড়ে থাকবে না আর  কাবাব তৈরির সময়টুকুতে মুখ চালিয়ে যেতে পারবেন।

(৫) চীজ টিক্কা/ গ্রিল্ড চীজ

লোকালি যে চীজ আমাদের দেশে পাওয়া যায়, সেটা কিন্তু সল্টেড এবং এই চীজ এক ধরনের “ফেটা” চীজ, যেটার অনেকরকম ব্যবহার আর উপকারিতা রয়েছে। সেই চীজগুলো কিউব করে কেটে ক্যাপসিকাম-পেঁয়াজ-টম্যাটোর টুকরা শিকে গেঁথে তেল, গোলমরিচ, আর অল্প লবন দিয়ে গ্রিল করে তৈরি করতে পারেন অসাধারণ চীজ টিক্কা।

তাহলে আর দেরি না করে, এই ঠাণ্ডা ওয়েদারের সুযোগ নিন, অফিসের পর যে কোন উইকডেজেই হতে পারে এই কূল বারবিকিউ পার্টি!

ছবি  ও রেসিপি - জ্যোতি হাসান

সম্পর্কিত লেখা

ফিশ স্টেক
২০ মিনিটের রান্না

ফিশ স্টেক

এখনকার জেনারেশনের খুবই পছন্দের একটি ডিশ হচ্ছে স্টেক। রেস্টুরেন্টে যেয়ে স্টেক তো খাওয়া হয়ই, রসনাবিলাসী বাঙ্গালীদের রান্না ঘরেও এখন স্টেক জায়গা করে নিয়ে...

ইদে রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক
মেহমানদারী

ইদে রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক

দেখতে দেখতে ইদ ঘনিয়েই এলো তাই না? আর কদিন পরই চলে আসবে এক মাসের প্রতীক্ষিত এই দিনটি। কিন্তু ইদে কি এবারও শুধু সেমাই বিরিয়ানি খাবেন? একটু অন্য রকম কিছ...

বারবিকিউড বীফ
৩০ মিনিটের রান্না

বারবিকিউড বীফ

বারবিকিউড খাবার খেতে কার না ভালো লাগে! খুব সহজ ও মজাদার একটা রেসিপি তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম। রেসিপিটির নাম বারবিকিউড বীফ । চলুন জেনে নিই কিভাবে...

আরও পড়ুন

শ্রিম্প উইথ ক্রিম চীজ
মেহমানদারী

শ্রিম্প উইথ ক্রিম চীজ

চীজের সাথে চিংড়ি! খেয়েছেন কখনও? পশ্চিমা দেশে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি খাবার। রেস্টুরেন্টে তো শ্রিম্পের কত রকম আইটেমই খেয়ে থাকেন। আজকে নিজেই ঘরে তে...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

বিফ স্টেক উইথ টমেটো সালাদ রেসেপি
২০ মিনিটের রান্না

বিফ স্টেক উইথ টমেটো সালাদ রেসেপি

ইদানিং সময় বিফ স্টেক খুবই পরিচিত একটি খাবারের নাম। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক। আমরা অনেকেই হয়তো এই রেসিপিটা ঘরে বানানোর চেষ্...

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

…