ফিশ স্টেক

তানিজা ইসলাম · Jan 28, 2020 · 1 min read

ফিশ স্টেক

এখনকার জেনারেশনের খুবই পছন্দের একটি ডিশ হচ্ছে স্টেক। রেস্টুরেন্টে যেয়ে স্টেক তো খাওয়া হয়ই, রসনাবিলাসী বাঙ্গালীদের রান্না ঘরেও এখন স্টেক জায়গা করে নিয়েছে। বিফ এবং চিকেন দিয়ে তো সবসময় খাওয়া হয়, ফিশ দিয়ে কি ট্রাই করেছেন? মাছে-ভাতে বাঙালির পাতে ফিশ স্টেক, বাঙ্গালীয়ানার সাথে বিদেশি রান্নার মিলন! সবসময় মাছ ভুনা বা তরকারিতে না খেয়ে নতুন ধাঁচে এবার রান্না করে দেখুন, এতে স্বাদের একঘেয়েমিতা কাটবে। মাছ দিয়ে স্টেক তৈরিতে সময় ও উপকরণ দুটোই কম লাগে। ব্যস্ত জীবনে ঝটপট রেসিপি যারা খুঁজছেন, তাদের জন্য একদম পারফেক্ট। ফ্রিজে যদি বড় মাছের পিছ থাকে, তাহলে আজই স্টেক ট্রাই করতে পারেন। চলুন তাহলে ফিশ স্টেক বানানোর পুরো প্রণালিটি জেনে নেই।

ফিশ স্টেক বানানোর নিয়ম

উপকরণ

• বড় মাছের পেটি- ৪ টুকরো (কাঁটা কম এমন মাছ নিতে হবে যেমন কোরাল, ভেটকি বা আইড়) • লবণ- পরিমাণমতো • লেবুর রস- ১ চা চামচ • বাটার- ৩ টেবিল চামচ • গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ • রসুনের রস- ১ চা চামচ • সয়া সস- সামান্য • ভিনেগার- সামান্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মাছের টুকরোগুলো গোলমরিচের গুঁড়া, রসুনের রস ও লবণ দিয়ে মাখিয়ে নিন। হাতে সময় বেশি থাকলে ৩০ মিনিটের জন্য মেরিনেট করতে পারেন। এতে স্বাদ ভালো হবে।

২) এরপর চুলায় ফ্রাইপ্যান গরম করে বাটার দিয়ে দিন। বাটার গলে গেলে তাতে মাছের টুকরোগুলো দিয়ে দিবেন। হালকা আঁচে ভাজতে হবে।

৩) একপিঠ হালকা ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন। দেখবেন যাতে পোড়াপোড়া না হয়ে যায়। প্রতি পাশ ১ মিনিট করে ৩/৪ বার ভাজুন, এতে খুব বেশি ফ্রাই হবে না বা শক্ত হয়ে যাবে না।

৪) এবার লেবুর রস, খুব সামান্য সয়া সস ও ভিনেগার দিয়ে দিন। বাটারের সাথে রসুনের ফ্লেবারটা অনেকেই পছন্দ করে, চাইনিজ অথেনটিক ডিশে এমন স্মেল পাওয়া যায়, সেক্ষেত্রে ভিনেগার ও সয়া সস এড়িয়ে যেতে পারেন।

ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম ফিশ স্টেক। খুব সহজ না? এটা সটেড ভেজিটেবল, ফ্রায়েড রাইস বা স্যুপের সাথে পরিবেশন করতে পারেন। খুবই সিম্পল রেসিপি কিন্তু হেলদি ও টেস্টি। যারা ডায়েট করছেন, তেল-মসলাযুক্ত খাবার খেতে চান না, তাদের জন্য কিন্তু বেশ ভালো অপশন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; মাইগোরমেটকানেকশন.কম

Comments (1)

  • আমিন

    May 11, 2026

    এই রেসিপির ভিডিও দিতে পারবেন? https://universal24news.com/?p=41301

সম্পর্কিত লেখা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া
চা – নাস্তা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শীতের আমেজ থাকতে থাকতেই বাসার ছাঁদে অথবা বাড়ির বারান্দায় বারবিকিউ করার জন্য উত্তম। শেষ দুপুরের নরম রোদে প্রিয়জনদের...

ইদে রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক
মেহমানদারী

ইদে রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক

দেখতে দেখতে ইদ ঘনিয়েই এলো তাই না? আর কদিন পরই চলে আসবে এক মাসের প্রতীক্ষিত এই দিনটি। কিন্তু ইদে কি এবারও শুধু সেমাই বিরিয়ানি খাবেন? একটু অন্য রকম কিছ...

বিফ স্টেক উইথ টমেটো সালাদ রেসেপি
২০ মিনিটের রান্না

বিফ স্টেক উইথ টমেটো সালাদ রেসেপি

ইদানিং সময় বিফ স্টেক খুবই পরিচিত একটি খাবারের নাম। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক। আমরা অনেকেই হয়তো এই রেসিপিটা ঘরে বানানোর চেষ্...

আরও পড়ুন

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

বিফ পিজাইয়োলা
মেহমানদারী

বিফ পিজাইয়োলা

একটানা ঝাল গরুর মাংশ খেতে খেতে একঘেয়ে লাগলে মজার একটি স্টেক বানিয়ে ফেলুন !!! একদম ইতালিয়ান রেস্টুরেন্ট স্টাইলে !!বিফ পিজাইয়োলা যা যা লাগবে : গার্...

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

…