ক্রিস্পি ফ্রায়েড চিকেন

sub-editor · Dec 17, 2016 · 1 min read

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই।  আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুরেন্টে যেতে হবে না ।
[picture]
 উপকরণ
মেরিনেট করার জন্য - - ফার্মের মুরগীর মাংস ১ কেজি - বাটার মিল্ক বা টক দই আধা কাপ - মরিচ গুড়া আধা চা চামচ - সয়া সস ১ চা চামচ - আধা চা চামচ গোল মরিচ গুড়া - আধা চা চামচ আদা বাটা - আধা চা চামচ রসুন বাটা - জিরা গুড়া আধা চা চামচ - লবণ পরিমাণমত ব্যাটার এর জন্য - - ১ টি ডিম - আধা কাপ তরল দুধ - লবন সামান্য কোটিং এর জন্য - - ময়দা এক কাপ - কর্ণফ্লাওয়ার ৩ চা চামচ - মরিচ গুড়া সামান্য - পাপড়িকা পাউডার সামান্য ( সুপার শপে পাবেন, না থাকলে সমস্যা নাই ) - গোল মরিচ গুড়া ১ চিমটি - লবন সামান্য - ২ টেবিল চামচ কর্ণফ্লেক্স গুঁড়ো (যদি কর্ণফ্লেক্স গুঁড়ো না থাকে তবে ব্রেড ক্রাম্ব নিতে পারেন)  প্রণালী ( ১ ) প্রথমে মুরগীর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো ভাবে পানি ঝরিয়ে এর সাথে বাটার মিল্ক বা টক দই, আদা বাটা, রসুন বাটা, লবন, গোল মরিচ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া ও সয়া সস দিয়ে ভালো ভাবে মাখিয়ে মেরিনেট করার জন্য ৭/৮ ঘন্টা নরমাল ফ্রিজ এ রেখে দিতে হবে । ( ২ ) বেশী সময় মেরিনেট করলে মাংসের ভিতরে মসলাগুলো ঢুকে ভালোভাবে । কিন্তু ৭/৮ ঘন্টা না করতে পারলেও কম পক্ষে ৩/৪ ঘন্টা মেরিনেট করলে ভালো হয় । ( ৩ ) একটি বাটিতে ব্যাটার তৈরির জন্য ডিম, দুধ ও লবন একসাথে ভালো করে মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে কোটিং এর জন্য ময়দার সাথে কর্ণফ্লাওয়ার, কর্ণফ্লেক্স গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব,মরিচ গুড়া, পাপড়িকা, গোল মরিচ গুড়া ও অল্প লবন নিয়ে ভালো করে মেশাতে হবে । ( ৪ ) এবার মেরিনেট করা মাংসগুলো একটা করে নিয়ে প্রথমে ডিম ও দুধের মিশ্রণে ডুবিয়ে তার পর ময়দার উপর গড়িয়ে নিয়ে তারপর আবার ডিম ও দুধের মিশ্রনে ডুবিয়ে আবার ময়দার মিশ্রণ মাখিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে । এভাবে সবগুলো পিস কোটিং করে রেডি করে রেখে দিতে হবে । ( ৫ ) একটি প্যান এ ডুবো তেলে ভাজার জন্য পরিমান মত তেল দিয়ে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে । তারপর চিকেন পিসগুলো গরম তেলে ছাড়তে হবে। ভাজা শেষের দিকে চুলার আঁচ একটু বাড়িয়ে দিলে ক্রিস্পি হবে। এভাবে সবগুলো টুকরো তেলে ভেজে নিতে হবে । সাবধানে ভাজবেন, নয়তো উপরে লালচে হলেও ভেতরে কাচা থেকে যাবে ।হালকা ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে বাড়তি তেল শুষে নেওয়ার জন্য টিস্যুর উপর রাখতে হবে । স্পেশাল টিপস মুরগীর পিসগুলো চামড়াসহ নিলে ফ্রায়েড চিকেন ভাজার পর বেশি সময় ক্রিস্পি থাকে । পরিবেশন ব্যস, হয়ে গেল কুড়মুড়ে মজাদার এই রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই । যেকোন ধরনের ফ্রাইড রাইস এর সাথে চিকেন ফ্রাইয়ের মজা নিন ঘরে বসেই। এই ফ্রাইড চিকেন আপনি শুধু টমেটো সস এর সাথে বিকালের নাস্তায় Enjoy করতে পারেন সবার সাথে। ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

আরও পড়ুন

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

সুস্বাদু বাটার চিকেন
মেহমানদারী

সুস্বাদু বাটার চিকেন

ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চান? করে দেখতে পারেন বাটার চিকেন, রুটি পরোটা, ভাত বা পোলাও। সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। আজকে আমরা আপনাদের জ...

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই
রেসিপি

ক্রিস্পি লইট্টা ফ্রাই তৈরি করে নিন খুব সহজেই

সামুদ্রিক মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর তা যদি হয় গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই। কেমন হয় যদি কক্সবাজার বা বাইরের রেস্টুরেন...

…